চিংড়ি মাছ এবং মসুর ডাল দিয়ে শাপলার ডাটা রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব আজ। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ এবং মসুর ডাল দিয়ে শাপলার ডাটা রান্নার রেসিপি শেয়ার করছি। এই বর্ষার মৌসুম তাতে প্রায় সব জায়গাতে শাপলা পাওয়া যায়। অবশ্য আমাদের শহরে তো এই জিনিসটাও কিনে খেতে হয়। যাইহোক, এই সিজন টাতেই শাপলার তরকারি খাওয়া হয়। শাপলার এই ডাটা গুলো এভাবে রান্না করে আবার ভাজি করেও খাওয়া যায়। তবে মাঝেমধ্যেই খাওয়া হয় অতটা বেশি খাওয়া হয় না আমাদের। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240628-WA0013.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • শাপলার ডাটা
  • চিংড়ি মাছ
  • মসুর ডাল
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • রসুন বাটা
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • লবণ

IMG-20240628-WA0023.jpg

ধাপ - ১

প্রথমে আমি শাপলার ডাটার আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম।

IMG-20240628-WA0004.jpg

ধাপ - ২

এরপর একটি পাতিলে শাপলার ডাটা গুলো নিয়ে চুলায় বসিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এভাবে সিদ্ধ করে নিয়েছি। এক্সট্রা পানি দিতে হয়নি কারণ পানি এমনিতেই বের হয় এগুলো থেকে।

IMG-20240628-WA0022.jpgIMG-20240628-WA0021.jpg
ধাপ - ৩

সিদ্ধ করার পর পানি থেকে আলাদা করে ছেঁকে নিয়েছি। এবং কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম।

IMG-20240628-WA0020.jpgIMG-20240628-WA0019.jpg
ধাপ - ৪

এরপর একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিলাম। এরপর সেখানে লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং রসুন বাটা দিয়ে দিলাম।

IMG-20240628-WA0018.jpgIMG-20240628-WA0005.jpg
ধাপ - ৫

এরপর সেখানে চিংড়ি মাছ এবং মসুর ডাল দিয়ে দিয়েছি।

IMG-20240628-WA0017.jpgIMG-20240628-WA0006.jpg
ধাপ - ৬

এরপর কিছুটা পরিমাণ পানি দিয়ে সবকিছু ভালোভাবে কষিয়ে নিলাম।

IMG-20240628-WA0007.jpgIMG-20240628-WA0008.jpg
ধাপ - ৭

সবশেষে সিদ্ধ করা শাপলার ডাটা গুলো পাতিলে দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ সেগুলো রান্না করে নিলাম। ভালোভাবে রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেললাম।

IMG-20240628-WA0009.jpgIMG-20240628-WA0015.jpg
পরিবেশন

IMG-20240628-WA0014.jpg

IMG-20240628-WA0012.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এক কথাই বলতে গেলে অসাধারণ ছিল আপনার রেসিপি তৈরি করা।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

শাপলার ডাটা কখনো খাইনি। চিংড়ি মাছ দিয়ে শাপলা ডাটার দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। মনে হচ্ছে এই খাবারটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। কোনদিন যদি সুযোগ হয় তাহলে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবো আপু।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে ভালই লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে শাপলার ডাটা ও মসুরের ডালের সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে আমার খুব ভালো লেগেছে। এভাবে রান্না করে কখনো আমার খাওয়া হয়নি। আসলে আমি শাপলার ডাটা কখনো খাইনি। তবে আজ আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। আমিও এরপর এভাবে রান্না করে খাবো অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে খেতে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার রেসিপির কালার টি দেখে খেতে ইচ্ছে করছে খুব। রেসিপিটির কালারটি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু এবং লবণীয় ছিল। এ ধরনের রেসিপি আজও খাওয়া হয়নি কিন্তু খুলনায় গিয়ে রেস্টুরেন্টে এই রেসিপিটা দেখেছিলাম। প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত আমাদের মাঝে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ রেসিপিটি টি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চিংড়ি মাছ এবং মসুর ডাল দিয়ে শাপলার ডাটা রেসিপিটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। রেসিপিটি অনেক ইউনিক। সাধারণত এ ধরনের রেসিপি কমি খাওয়া হয় ।আর এখন তো শাপলার সেরকম পাওয়া যায় না কারণ বৃষ্টি নাই খাব কেমনে। ছোটবেলায় একবার খেয়েছিলাম তারপর আর খাওয়া হয় নাই। আপনার রেসিপিটি ভীষণ লোভনীয় হয়েছে মনে হচ্ছে খেতে ভীষণ সুন্দর হয়েছিল। যেহেতু কুঁচো চিংড়ি দিয়েছেন খেতে তো মজা হবেই। খুব সুন্দর ভাবে উপকরণ এবং ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আমি এর আগে বেশ কয়েকবার শাপলার ডাটা ভাজি খেয়েছি তবে শাপলার ডাটা দিয়ে যে, এতো সুন্দর তরকারি তৈরি করা যায় সেটা আপনার পোস্ট না দেখলে জানতাম না। শাপলার ডাটা, মুসুরির ডাল আর চিংড়ি দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

শাপলার ডাটা গুলো কোথায় থেকে সংগ্রহ করেছেন, তা অবশ্যই আমাকে জানাবেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে এটি একটি ইউনিক রেসিপি।আমি এখন পর্যন্ত শাপলার ডাটা দিয়ে কোন ধরনের রেসিপি খাইনি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিংড়ি মাছ এবং মসুর ডাল দিয়ে শাপলার ডাটা রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছিল।

 2 years ago 

এই শাপলার ডাটা গুলো বাজার থেকে সংগ্রহ করেছিলাম। আর রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এখন যেহেতু বৃষ্টি হচ্ছে পানি অনেক বেশি শাপলা ফুলের ডাটা অনেক পাওয়া যাবে। আপনি তো দেখছি চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল দিয়ে বেশ মজার করে রান্না করলেন। এই রেসিপিটি কখনো তৈরি করে খাওয়া হয়নি শাপলার ডাটা। তবে খেতে মন চায় একদিন তৈরি করে খেয়ে দেখতে হবে। অনেক ধন্যবাদ আপু সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে তৈরি করে শেয়ার করলেন।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন ।আশা করি আপনার কাছে ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

শাপলা ডাটা ভীষণ চমৎকার একটি খাবার আমিও অনেক আগে একদিন খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো খেতে।আপনি চিংড়ি মাছ দিয়ে চমৎকার সুন্দর শাপলা ডাটা রান্না করেছেন এবং রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64061.63
ETH 1777.68
USDT 1.00
SBD 0.39