রেসিপি || লাউয়ের খোসার বড়া

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে লাউয়ের খোসার বড়া। এই রেসিপিটি আমি প্রথমবারের মতো তৈরি করেছি। বিকেলের নাস্তার জন্য কিংবা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231019-WA0008.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • লাউয়ের খোসা
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন বাটা
  • ময়দা
  • বেসন
  • লবণ
  • মরিচ গুঁড়ো
  • হলুদ গুঁড়ো

IMG-20231019-WA0018.jpg

ধাপ - ১

লাউয়ের খোসা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর চিকন কুচি করে কেটে নিয়েছি।

IMG-20231019-WA0000.jpg

ধাপ - ২
  • তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি।

IMG-20231019-WA0017.jpg

ধাপ - ৩

এরপর পরিমাণমতো মরিচ কুচি দিয়ে দিয়েছি।

IMG-20231019-WA0016.jpg

ধাপ - ৪

এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা।

IMG-20231019-WA0015.jpg

ধাপ - ৫

তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো।

IMG-20231019-WA0014.jpg

ধাপ - ৬

এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেসন।

IMG-20231019-WA0013.jpg

ধাপ - ৭

পরিমাণ মতো বেসন দেওয়ার পর কিছুটা ময়দা দিয়ে দিয়েছি যেন ভাজার সময় তেলে ছড়িয়ে না যায়।

IMG-20231019-WA0001.jpg

ধাপ - ৮

সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি।

IMG-20231019-WA0012.jpg

ধাপ - ৯

সবকিছু মেখে কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG-20231019-WA0002.jpg

ধাপ - ১০

এরপর একটি প্যানে তেল গরম করে নিয়ে বড়া গুলো ভেজে নিয়েছি।

IMG-20231019-WA0003.jpgIMG-20231019-WA0010.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি টি।

IMG-20231019-WA0005.jpg

IMG-20231019-WA0006.jpg

IMG-20231019-WA0007.jpg

IMG-20231019-WA0009.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। লাউয়ের খোসা দিয়ে যে এতো সুন্দর বড়া বানানো যায় আমার জানা ছিল না। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে যদি একটু খেয়ে দেখতে পারতাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বড়া খেতে কার না ভালো লাগে।আর সেই বড়াতে থাকে যদি নতুনত্ব। তবে তো আরো বেশী মজার হয় খেতে।আপনি লাউয়ের খোসার সাথে বেশকিছু উপকরন দিয়ে মজার বড়া রেসিপি শেয়ার করলেন আপু।খেতে ভীষণ মজার হয়েছে আশাকরি। ধন্যবাদ জানাই আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু বড়া গুলো খেতে ভীষণ মজা হয়ে ছিল। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

লাউয়ের খোসার ভাজি খাওয়া হয়েছে তবে বড়া খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। একদম মচমচে বড়া। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🌼

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

লাউয়ের খোসা কখনো খাওয়া হয়নি। কিন্তু অনেকে ভর্তা করে খেতে দেখি। কিন্তু এভাবে বরা বানিয়ে আজকে প্রথম খেতে দেখলাম। যেভাবে কুচি কুচি করে কেটেছেন এভাবে ভাজি করলে মনে হয় খেতে ভালো লাগবে। যাই হোক আপনার কাছ থেকে নতুন একটি বরার রেসিপি শিখতে পারলাম। ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু এভাবে লাউয়ের খোসা কুচি কুচি করে ভাজি করলেও খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আর বড়া খেতেও খুবই সুস্বাদু ছিল। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু এভাবে লাউয়ের খোসা কুচি কুচি করে ভাজি করলেও খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আর বড়া খেতেও খুবই সুস্বাদু ছিল। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

লাউয়ের খোসার বড়া রেসিপি তৈরি করেছেন
দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার এই রেসিপি প্রথমবার হলেও আপনি দারুণ ভাবে লাউয়ের খোসা দিয়ে বড়া তৈরি করছেন। লাউয়ের খোসার বড়া খেতে খুবই মজা লাগে।বিশেষ করে গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনার পরিবেশন দেখে বুঝা যাচ্ছে বড়া গুলো অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিকই বলেছেন বড়াগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু, লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে লাউয়ের খোসা দিয়ে বড়া তৈরি করা যায় তা আমার জানা ছিল না। তাই আপনার রেসিপি দেখে নতুন একটি রেসিপি শিখে নিতে পারলাম। আপু আপনার তৈরি লাউয়ের খোসার বড়া খেতে বেশ মজা হয়েছিল, তা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপু, মুখরোচোক এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া রেসিপি বাড়াগুলো খেতে খুবই মজা হয়েছিল। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

কচি লাউয়ের খোসা ভাজি খেয়েছি আর খেতে খুবই সুস্বাদু। কিন্তু এভাবে কখনো বড়া খাওয়া হয়নি। আপনার বড়া দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। একদিন আমিও বাসায় তৈরি করে দেখবো। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে।সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এভাবে সুন্দর করে কেটে নিয়ে ভাজা খেয়েছি কিন্তুু বড়া খাইনি কোনদিন। আপনার ভাজা রেসিপিটি দেখে লোভ লেগে গেছে আমার।এভাবে এখন থেকে বড়া ভেজে খাবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64026.39
ETH 1858.12
USDT 1.00
SBD 0.39