ঈদের দিন সকালের কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি সবার ঈদের দিন অনেক অনেক ভালো কেটেছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো ভাবে ঈদের দিন উদযাপন করলাম। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে ঈদের দিনের সকালের কিছু মুহূর্ত শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20240412-WA0008.jpg

গতকাল আপনাদের সাথে চাঁদ রাতের কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম। যাই হোক ঈদের দিন বেশ সকাল সকাল ঘুম থেকে উঠা হয় আমাদের। ঘুম থেকে উঠার পর সবার আগে হাতের মেহেদী গুলো উঠালাম। কারণ কাবেরী মেহেদী গুলো রং হতে কিছুটা সময় লাগে। তাই সেগুলো সারারাত হাতেই ছিল। এই সেটা নিয়েই রাতে ঘুমিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা করি। সকালের নাস্তায় ছিল রুটি আর সেমাই। ঈদের দিন সকালে মিষ্টি কিছু না খেলে একদমই ভালো লাগেনা।

IMG-20240412-WA0010.jpg

নাস্তা শেষ করে আমি আমার ছোট ভাইকে রেডি করে দিলাম নামাজে যাওয়ার জন্য। এরপর কিছুক্ষণ বাসার কাজে আম্মুকে হেল্প করলাম। কাজ শেষ করে খুব দ্রুত গোসল করে রেডি হয়ে গেলাম দাদুর বাসায় যাওয়ার জন্য। বাসা থেকে একদম কাছেই। রেডি হয়ে আমাদের বাসার আশেপাশের অন্যান্য ফ্ল্যাটের সবার সাথে দেখা করে চলে গেলাম দাদুর বাসায়। সেখানে গিয়ে সবাইকে সালাম ও ঈদের শুভেচ্ছা জানিয়ে আগে সালামি আদায় করে নিলাম। সালামি হচ্ছে ঈদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। 😆

!

এরপর সবাই মিলে একসাথে চটপটি খেলাম। ঈদের দিন ফুচকা চটপটি এসব না খেলে ভালোই লাগে না। মূলত পুরো দিনেই বিভিন্ন ধরনের স্পেশাল আইটেমগুলো তৈরি করা হয় বাসায়। খাওয়া-দাওয়া শেষ করে আমার নানু বাড়ির সবার সাথে কলে কথা বললাম। অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গেও কলে কথা হলো। আমার অন্যান্য ফ্রেন্ডদের সঙ্গে কথা বললাম। ঈদের দিনে কাছের মানুষগুলোর সাথে কথা বলা খোঁজ খবর নেওয়া এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া উচিত।
IMG-20240412-WA0011.jpgIMG-20240412-WA0012.jpg
তারপর আমরা সবাই মিলে অর্থাৎ ফ্যামিলি মেম্বার রা মিলে চলে গেলাম ছাদে। প্রত্যেক বছর ঈদের সময় সকালের দিকে আমরা ছাদে গিয়ে সব ফ্যামিলি মেম্বাররা একসাথে ফটোশুট করি। বলতে গেলে সবাই মিলে এরকম ফটোশুট বছরে একবারই করা হয়। আর সেটা হল এই ঈদের সময়। ভালোই লাগে এই মুহূর্ত গুলো। সবার হাতের মেহেদী গুলোর এরকম একটা ছবি ছবি প্রত্যেকবার তোলা হয়। তবে এবার আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কয়েকজন ছিল না। তাই এবার হাতের সংখ্যাও কম। সবাইকেই অনেক মিস করেছিলাম। ঈদের দিন বিকেল বেলা কাজিন রা সবাই মিলে একটু বের হয়েছিলাম। পরবর্তী পোস্টে আপনাদের সাথে সেই মুহুর্ত গুলো শেয়ার করব।

IMG-20240412-WA0013.jpg

IMG-20240412-WA0014.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ঈদের দিনে আসলেই স্পেশাল আইটেমগুলো থাকলে অনেক ভালো লাগে। আপনার চটপটির ফুচকা খুবই প্রিয়। যার কারণে ঈদের দিন আপনি চটপটি ফুচকা খেয়েছেন। সেই মুহূর্তগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদম। ঈদের দিনের অনুভূতি জানতে পেরে খুবই ভালো লাগছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার অনুভূতি জানতে পেরে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদের দিনে সকালবেলার অনুভূতি জানতে পেরে খুবই ভালো লাগলো। আসলেই আপনার অনেক মজা করেছেন সকালবেলা। আর সালামি যেন ঈদের মেইন। সালাম পেতে খুবি ভালো লাগে। যাই হোক চটপটি খাওয়ার অনুভূতিগুলো অসাধারণ ছিল।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদের দিনের সকালটা এত সুন্দর ভাবে কাটিয়েছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। আমরা নিজেরাও সকালবেলায় প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ছাদে গিয়ে ফটোশুট করে থাকি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি তো দেখছি সালামি পেয়েছেন কিন্তু, আমি তো সবাইকে সালামি দিতেই ব্যস্ত ছিলাম। আপনি অনেক সুন্দর করে ঈদের দিনের সকাল বেলার মুহূর্তটা সবার মাঝে ভাগ করে নিয়েছেন। আপনার অনুভূতি খুব ভালো ছিল বুঝতেই পারতেছি। আর দেখছি চটপটি সবাই মিলে মজা করেই খেয়েছিলেন।

 2 years ago 

ঈদের দিন সবাই মিলে আনন্দ উপভোগ করা এবং ছাদে গিয়ে ফটোশুট করতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদের দিন সবারই ব্যস্তমত পার হয়। আর ফ্যামিলির মানুষজন একসাথে থাকলে ঈদের আনন্দ বেশি হয়।আপনি তো খুব সুন্দর করে মেহেদি দিয়েছেন হাতে।আর আমি তো বাবুর জন্য দিতেই পারি না।এমনিতেও এখন আর ইচ্ছে করে না। যাইহোক খুব সুন্দর মুহূর্ত পার করেছেন সবাই মিলে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঈদের দিনের আনন্দঘন মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আশা করি আপনজনদের সাথে খুব সুন্দর ঈদের ভালো লাগার মুহূর্তগুলো অতিবাহিত করেছেন। সকালের নাস্তা থেকে শুরু করে বিভিন্ন সময়ের ভালোলাগাগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন দেখে খুশি হলাম। ছাদ থেকে ফটো তুলেন এদিকে মেহেদি ডিজাইন করেছেন হাতে। খুবই ভালো লাগলো অনেক কিছু জানতে পেরে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঈদের দিনের সকালটা বেশ ভালোই কাটিয়েছেন। আসলে আপু ঈদের দিনে নুডলস খেতে বেশ যদিও তেমন আমি খায় না। ধন্যবাদ আপু সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

পো

 2 years ago 

আপু আমি নুডুলস খাইনি চটপটি এবং সেমাই খেয়েছি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদের দিনের সকালের কিছু মূহুর্ত শেয়ার করেছেন আপু।আসলে প্রতিটি ঘরেই ঈদের সকালের অনুভূতি গুলো প্রায় একই রকম হয়।মিষ্টি খাবার দিয়ে সকালটা শুরু।এরপর নতুন জামা কাপড় পরে ঈদ সালামী নেয়া।ঈদ সালামী তো এই ঈদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর ছাদে গিয়ে সবাই মিলে ফটো শুট করলেন। ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বাহ আপু আপনি তো চমৎকার সুন্দর ঈদের সকাল কাটিয়েছেন।সকালে উঠে মিষ্টি না খেলে ভালো লাগে না জেনে ভালো লাগলো।আসলে ঈদ মানেই নানান রকমের সেমাই খাওয়া।ঈদের দিনে সকালে মিষ্টি খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো।রুটি ও সেমাই খেয়েছেন জেনে ভালো লাগলো।ঈদের দিনে ফ্লাটের সবার সাথে দেখা করেছেন এবং দাদুর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো।সবাই মিলে ছাদে গিয়ে দারুণ ভাবে মেহেদীর ডিজাইন হাত ফটোগ্রাফি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আনন্দঘন পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

ঈদের দিন এইভাবে সবার সাথে সুন্দর সময় কাটানো, তাছাড়া কাছের মানুষদের থেকে সালামি নেওয়া, ভালো মন্দ খাওয়া এবং সবশেষে সবাই মিলে একসাথে ফটোশুট করা, এগুলোই হলো ঈদের আসল আনন্দ। আপনার ঈদের দিনটা যে অনেক ভালো কেটেছে, এটা জেনে অনেক বেশি খুশি হলাম আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 63963.67
ETH 1925.08
USDT 1.00
SBD 0.37