ভিন্ন রকম স্বাদে থানকুনি পাতার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে আলু এবং মাছ দিয়ে থানকুনি পাতা ভর্তা রেসিপি।। এই রেসিপিটি আমার অনেক বেশি পছন্দ। ভর্তা কম বেশি সবাই পছন্দ করে খেতে। গরম ভাত কিংবা পান্তা ভাত সবকিছু সাথে ভর্তা বেশ মজা করে খাওয়া হয়। বিশেষ করে এই থানকুনি পাতার ঘ্রাণ টা আমার ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20230421-WA0011.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মাছ
  • আলু
  • থানকুনি পাতা
  • পেঁয়াজ
  • শুকনো মরিচ
  • সরিষার তেল
  • লবণ

IMG-20230421-WA0000.jpg

প্রথম ধাপ

প্রথমে থানকুনি পাতাগুলো পরিষ্কার করে কেটে খুব ভালোভাবে ধুয়ে দিয়েছি।

IMG-20230421-WA0001.jpg

দ্বিতীয় ধাপ
  • পরে আলুগুলো মাঝখান বরাবর কেটে সিদ্ধ করে নিয়েছি।
IMG-20230421-WA0003.jpgIMG-20230421-WA0002.jpg
তৃতীয় ধাপ
  • এরপর মাছের টুকরো গুলো খুব ভালোভাবে ধুয়ে সেখানে পরিমান মত লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে মাছের টুকরো গুলো ভেজে নিয়েছি।
IMG-20230421-WA0004.jpgIMG-20230421-WA0007.jpg
IMG-20230421-WA0009.jpgIMG-20230421-WA0012.jpg
চতুর্থ ধাপ
  • মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেলে মাছ থেকে মাছের কাটা আলাদা করে বেছে নিয়েছি।

IMG-20230421-WA0013.jpg

পঞ্চম ধাপ
  • এরপর একটি বাটিতে সিদ্ধ করা আলু গুলো ভর্তা করে নিয়েছি।

IMG-20230421-WA0005.jpg

ষষ্ঠ ধাপ
  • এরপর সেখানে ভাজা শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি এবং পরিমাণমতো লবণ দিয়ে দিয়েছি।
IMG-20230421-WA0006.jpgIMG-20230421-WA0008.jpg
সপ্তম ধাপ
  • তারপর কাঁটা বেছে রাখা মাছগুলো বাটিতে দিয়ে দিয়েছি।

IMG-20230421-WA0010.jpg

অষ্টম ধাপ
  • এখানে প্রথমে আমি থানকুনি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এই থানকুনি পাতা ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি।

IMG-20230421-WA0017.jpg

সর্বশেষ ধাপ
  • এরপর পরিমাণমতো সরিষার তেল দিয়ে সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি।

IMG-20230421-WA0016.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু এবং লোভনীয় থানকুনি পাতার ভর্তা রেসিপি।

IMG-20230421-WA0015.jpg

IMG-20230421-WA0014.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু এবং মাছ দিয়ে থানকুনি পাতা ভর্তা রেসিপি। আসলে আপনার রেসিপিটি একদম ইউনিক একটি রেসিপি। আমি এই ধরনের রেসিপি আজকে প্রথম দেখলাম। যাইহোক আপনার পোস্ট দেখে একটা রেসিপি শেখা হলো পরবর্তীতে তৈরি করে খেয়ে দেখা যাবে কেমন লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে খুবই মজা লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

থানকুনি পাতার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। এই রেসিপি কখনো খাইনি, কখনো তৈরি করাও হয়নি। তাই আপনাকে রেসিপির পরিবেশন দেখে শিখে নিলাম। পরবর্তী তৈরী করে দেখবো কতটা মজা হয়।

 3 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ্। দারুণ ইউনিক একটি রেসিপি আলু এবং মাছের সমন্বয়ে থানকুনি পাতা ভর্তা ।এইভাবে কখনো থানকুনি পাতা খাওয়া হয়নি। তবে এইভাবে খেলে নিশ্চয়ই অনেক সুস্বাদু লাগবে খেতে ।গরম ভাতের সঙ্গে যে কোন কিছু ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে আপু। আর এইভাবে এত সুন্দর করে ভর্তা করলে ,কতটা সুস্বাদু লাগবে তা তো আর বলার না। রেসিপির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পরিবেশণ টাও অনেক সুন্দর ছিল।

 3 years ago 

গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও রেসিপি পরিবেশন টা চমৎকার হয়েছে আপু।থানকুনির পাতা,আলু,মাছ দিয়ে সুন্দর একটি ভর্তা আপনি শেয়ার করেছেন।রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব ভালো ছিল।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ খুব দারুন আলু এবং মাছ ও থানকুনি পাতার দিয়ে রেসিপি করছেন।থানকুনি পাতাকে আমরা আধুনি পাতা বলে থাকি। সত্যি এই পাতাগুলো দিয়ে ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে ঘ্রাণ খুব ভালো লাগে। গরম ভাত এবং পান্তা ভাত দুটির সাথে খেতে খুব মজাই লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে থানকুনি পাতার রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা অবিরাম।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে আলু এবং মাছ দিয়ে থানকুনি পাতার রেসিপি করেছেন।থানকুনি পাতার ভর্তা করলে খেতে অনেক মজাই লাগে। বিশেষ করে ঘ্রাণ সত্যি অসাধারণ লাগে। তবে আমরা থানকুনি পাতাকে আধুনি পাতা বলে থাকে। এই পাতাগুলোর ভর্তা যে কোন কিছুর সাথে খেতে অনেক মজাই লাগে। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

থানকুনি পাতার ভর্তা আমার কাছেও খেতে খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও! থানকুনি পাতার রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না আপু। রেসিপির কালারটা এককথায় চমৎকার হয়েছে। খেতেও মনে হচ্ছে দারুণ হয়েছে। সাথে মাছ দেওয়াতে রেসিপির স্বাদ মনে হচ্ছে অনেক বেড়ে গিয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু লাগবে। ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন আপু গরম ভাত অথবা পান্তা ভাতের সঙ্গে ভর্তা খেতে খুবই সুস্বাদু লাগে। আর থানকুনির পাতার মধ্যে অন্যরকম এক ঘ্রাণ আছে যে ঘ্রাণটার কারণে থানকুনির পাতা ভর্তা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37