ART || নতুন বছর উপলক্ষে একটি ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে সবার মনের ইচ্ছে গুলো পূরণ হোক এই কামনাই করি। আজকে আমি আপনাদের সাথে আমার করা আরো একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে যাচ্ছি যেটি নতুন বছর উপলক্ষে করেছি। যদিও ম্যান্ডেলা আর্ট গুলো করতে আসলে অনেক সময়ের প্রয়োজন। বেশ কিছুদিন পর আপনাদের সাথে ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। গতকাল বিশেষ হ্যাংআউট শুনতে শুনতে এই আর্ট টি করেছি। আশা করছি আমার আজকের ড্রয়িংটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20240101-WA0011.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • জেল পেন
  • সাইন পেন
  • কালার পেন

IMG-20240101-WA0014.jpg

ধাপ - ১
  • প্রথমে আমি পেন্সিল দিয়ে 2024 অংকন করে নিয়েছি।

IMG-20240101-WA0001.jpg

ধাপ - ২
  • এরপর ড্রয়িং টি কালো রঙের সাইন পেন দিয়ে অঙ্কন করে দিয়েছি।

IMG-20240101-WA0002.jpg

ধাপ - ৩
  • এরপর সংখ্যাগুলো রং পেন্সিল দিয়ে রং করে দিয়েছি।

IMG-20240101-WA0004.jpg

ধাপ - ৪
  • এরপর বাকি সংখ্যাগুলোও রং পেন্সিল দিয়ে রং করে দিয়েছি

IMG-20240101-WA0000.jpg

ধাপ - ৫
  • তারপর জিরোর মধ্যে অর্থাৎ বৃত্তের মধ্যে কিছু ডিজাইন করে নিয়েছি।

IMG-20240101-WA0003.jpg

ধাপ - ৬
  • বৃত্তের খালি জায়গা গুলো কালো রং করে ভরাট করে নিয়েছি।

IMG-20240101-WA0005.jpg

ধাপ - ৭
  • এরপর বৃত্তের মধ্যে হ্যাপি নিউ ইয়ার লেখে দিয়েছি রং পেন্সিল দিয়ে।

IMG-20240101-WA0006.jpg

ধাপ - ৮
  • তারপর সংখ্যাগুলোর চারপাশে কিছুটা ডিজাইন করে নিয়েছি।

IMG-20240101-WA0007.jpg

ধাপ - ৯
  • এরপর বাকি সংখ্যা গুলোরও চারপাশে কিছু ডিজাইন করে নিয়েছি।

IMG-20240101-WA0008.jpg

ধাপ - ১০
  • বাকি আরো কিছু ডিজাইন করে আর্ট এর মধ্যে নাম লিখে দিয়েছি।

IMG-20240101-WA0009.jpg

এভাবেই তৈরি হয়ে গেলো আজকের আর্ট

IMG-20240101-WA0010.jpg

IMG-20240101-WA0012.jpg

IMG-20240101-WA0013.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু।আপনি নতুন বছর উপলক্ষে চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট করছেন।ম্যান্ডেলা টি আমার অনেক ভালো লেগেছে আপু।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

নতুন বছর উপলক্ষে খুব চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন আপু। ম্যান্ডেলা আর্টটি দেখতে খুবই সুন্দর লাগছে। ম্যান্ডেলা আর্ট তৈরির প্রত্যেকটি ধাপ খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডেলা পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

শুভ নববর্ষের শুভেচ্ছা আপু। আপনি নতুন বছর উপলক্ষে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। এই সমস্ত কাজ গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব যত্ম সহকারে ম্যান্ডেলাটি আর্ট সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ঠিকই বলেছেন এই ধরনের কাজগুলো করতে সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

নতুন বছরের জন্য এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন ২০২৪ কে কেন্দ্র করে। এটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে আপু। ভিন্ন ভিন্ন কালার দিয়ে ২০২৪ এর লিখে, নিখুঁত নিখুঁত ডিজাইন অংকন করেছেন দেখে ভালো লাগলো। এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার প্রত্যেকটা ধাপ অসম্ভব সুন্দর হয়েছে। গতকালকে বিশেষ হ্যাংআউট শোনার সময় এই ম্যান্ডেলা আর্ট করেছিলেন, এটা জেনে তো আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ পুরোটা অংকন করে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ মিম আপু, গতকালকের স্পেশাল হ্যাংআউট শুনতে শুনতে ম্যান্ডেলা আর্ট করে ফেলেছেন নতুন বছরের উইশ করে। ম্যান্ডেলাটি বেশ দারুন হয়েছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপ। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর খুবই ভালো যাক।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য করে কাজে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বিশেষ হ্যাংআউটের পাশাপাশি তাহলে আপনি একটা সুন্দর আর্টও করেছেন। এই ধরনের আর্টগুলো করলে খুব সুন্দর হয়। আর আপনি যেহেতু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এটা এঁকেছেন, তাই আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন রকমের কিছু ফুলের ডিজাইন এঁকেছেন যে গুলোও ভালো লাগতেছে। আমি সত্যি অনেক বেশি মুগ্ধ হলাম এটা দেখে। আপনার এই আর্টটির প্রশংসা করতে হচ্ছে।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজের সার্থকতা সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বাহ্ আপু আপনি নতুন বছর কে কেন্দ্র করে দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।আর্ট এর ধাপগুলো উপস্থাপনাও চমৎকার ছিল।এটা দেখে যে কেউ সহজেই আর্ট করে নিতে পারবেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

নতুন বছর উপলক্ষে অনেক সুন্দর আর্ট করেছেন আপু। বিশেষ করে পুরোটাই কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন যার কারণে দেখতে বেশি ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় লাগে কিন্তু করার পরে দেখতে অনেক ভালো লাগে । আপনি ম্যান্ডেলা আর্টের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন যেটা খুবই সুন্দর হয়েছে । আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল ।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38