নাটক রিভিউ || " হাসি"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। নাটকের নাম হচ্ছে "হাসি"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_20231129_134209_YouTube.jpg

নাটক রিভিউ
নাটকের নামহাসি
রচনামারুফ হোসেন সজীব
পরিচালনায়মারুফ হোসেন সজীব
অভিনয়েখাইরুল বাসার, সাদিয়া আয়মান, মিলি বাসার সহ আরো অনেকে।
সময়কাল৪৪.০৬ মিনিট।
প্রযোজনায়ks Films
মিউজিকপ্রত্যয় খান
কাহিনী সংক্ষেপ
এই নাটকে সাদিয়া আয়মান এর নাম থাকে হাসি। তার এই নাম থেকেই নাটকের নাম হয় হাসি। প্রথমে দেখা যায় খায়রুল বাসার অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এবং সে অফিসে যাওয়ার আগে প্রতিদিনের কিছুক্ষণ লেকের পাশের বেঞ্চে বসে সময় কাটায়। আজকে এসে দেখে লেকের পাশের বেঞ্চে একটি মেয়ে বসে আছে ব্যাগ নিয়ে। তার নাম হাসি। তো সে এসে মেয়েটিকে বেঞ্চ থেকে উঠে যেতে বলে। মেয়ে টি উঠে গিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। এটি দেখে সে মেয়ে টি কে তার পরিচয় জিজ্ঞেস করে। এই পর্যায়ে হাসি বলে সে গ্রাম থেকে পালিয়ে এসেছে কিন্তু এরপর কোথায় যাবে জানে না। এরপর তারা কিছুক্ষণ কথা বলে এবং এক পর্যায়ে তারা একসাথে একটি হোটেলে গিয়ে নাস্তা করে নেয়। তখন খাইরুল বাসার হাসি কে টাকা দিতে চাইলে সে উল্টো তার ব্যাগ থেকে টাকার বান্ডেল বের করে দেখায়। এরপর খাইরুল বাসার তার অফিসের দিকে যেতে থাকে। হাসির কথা ভেবে আবার ফিরে আসে এবং হাসি কে নিয়ে তার বাসায় চলে যায়।

Screenshot_20231129_134515_YouTube.jpg

Screenshot_20231129_134734_YouTube.jpg

Screenshot_20231129_134804_YouTube.jpg

Screenshot_20231129_134857_YouTube.jpg

Screenshot_20231129_135030_YouTube.jpg

Screenshot_20231129_135040_YouTube.jpg

তারপর সে অফিসে এসে যখন তার বন্ধুকে পুরো ঘটনা বললে তার বন্ধু বলে শহরে এরকম অনেক মেয়ে অসহায় সেজে ঘরে এসে সব লুটপাট করে নেয়। কিন্তু সে তার বন্ধুর কোনো কথাই বিশ্বাস করে না কারণ সে দেখেছে মেয়েটি খুবই সহজ সরল। সে অফিস শেষে বাসায় গিয়ে হাসি কে নিয়ে ঘুরতে বের হয় এবং কিনাকাটা করে। পরে সে হাসি কে তার বাসায় রেখে সে তার বন্ধুর বাসায় যায় রাতে থাকার জন্য। হাসি তার প্রতি খুব যত্নশীল থাকে। এভাবে বেশ কিছু দিন কাটে।

Screenshot_20231129_135244_YouTube.jpg

Screenshot_20231129_135321_YouTube.jpg

Screenshot_20231129_135331_YouTube.jpg

হটাৎ করে একদিন খাইরুল বাসার এর মা বাসায় আসে। তারপর সেও বাসায় আসে। এসে দেখে বাসায় সব কিছু এলোমেলো কিছু জিনিস চুরি হয়ে গেছে এবং হাসিও বাসায় নেই। তখন সবাই ভেবে নেয় হাসি সব চুরি করে পালিয়েছে। এখানেই একটি টুইস্ট রয়েছে। শেষে হটাৎ একদিন হাসির সাথে তার দেখা হয়। তখন হাসি তাকে সব কিছু খুলে বলে। সেদিন আসলে সম্পূর্ণ কাজ টা প্ল্যান করা ছিল। আর এই প্ল্যান টি করেছিল তার মা। পরে সবকিছু শুনার পর তাদের দুজনের মিল হয়।

Screenshot_20231129_135418_YouTube.jpg

Screenshot_20231129_135440_YouTube.jpg

Screenshot_20231129_135453_YouTube.jpg

Screenshot_20231129_135506_YouTube.jpg

Screenshot_20231129_135524_YouTube.jpg

বিঃদ্রঃ সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।

নিজস্ব মতামত
খাইরুল বাসার এর নাটক কয়েকটি দেখেছিলাম কিন্তু সাদিয়া আয়মান এর নাটক খুব একটা দেখা হয়নি। সম্ভবত প্রথমবারের মত এই নাটক টি দেখেছি তার। ভালোই হয়েছে অভিনয়। আমি বরাবরই ভিন্ন ধরনের গল্পের নাটক গুলো দেখতে পছন্দ করি। এই নাটকের কিছু ক্লিপ ফেসবুকে দেখেছিলাম। সেগুলো দেখে মনে হয়েছে এখানে ভিন্ন ধরনের একটি গল্প আছে। এই নাটকের গল্পটি আসলেই খুব ভালো লেগেছে। বিশেষ করে শেষের দিকে যে টুইস্ট টা ছিল সেটার কারণে আরো বেশি ভালো লেগেছে। আর নাটকের মাঝে কিছু ডায়লগ ছিল যেগুলো বেশ মজার।


রেটিংস
৮/১০

নাটকের ইউটিউব লিংক

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

বেশ চমৎকার একটি নাটক আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন আপু। খুবই ভালো লাগলো সুন্দর এই নাটকটা। আমি পূর্বে একটু দেখেছিলাম, তবে সম্পূর্ণটা দেখার সুযোগ হয়নি। যাই হোক যে কোন মুহূর্তে নাটকটা দেখার চেষ্টা করব।

 3 years ago 

সম্ভব হলে পুরো নাটকটি দেখে নিবেন। আশা করি আপনার কাছে ভালই লাগবে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Hi, @isratmim,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @msharif.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 3 years ago 

খুব সুন্দর নাটক রিভিউ করেছেন আপু। ‌ ব্যস্ততার কারণে এখন তেমন একটা নাটক দেখা হয় না। আগে প্রচুর নাটক দেখতাম । আপনার নাটক রিভিউ খুবই দুর্দান্ত হয়েছে আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার নাটক দেখে মনে হচ্ছে নাটকটির গল্প বেশ সুন্দর। এত চমৎকার নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। যদিও এই নাটকটি এখনো দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। সময় পেলে অবশ্যই দেখবো। বাংলা নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হাসি নাটকটি কিছুদিন আগে আমি দেখেছি। তবে নাটকটির গল্প ছিলো সম্পুর্ন ভিন্ন রকম। আর আমি ভিন্ন রকম নাটক গুলো দেখতে ভীষণ পছন্দ করি। খাইরুল বাসার, সাদিয়া আয়মান এর অভিনয় ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

ঠিকই বলেছেন ভিন্ন রকম নাটকগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

দারুন একটি নাটক রিভিউ দিলেন আপু ভালো লাগলো দেখে। যেখানে আনন্দ থাকে সেখানে হাসিও থাকে। তাই নাটকের নাম ও হাসি বেশ ভালোই লাগলো রিভিউ পড়ে। অনেক সুন্দর একটি রিভিউ শেয়ার করলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বাংলাদেশের নাটক খুব বেশি একটা দেখা হয় না। বেশ কিছু বছর আগে মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরীর কিছু নাটক দেখতাম। তবে এখন সেটাও সুযোগ হয়ে ওঠেনা। আপনার উপস্থাপনা বেশ চমৎকার ছিল আপু। তবে রেটিং দেওয়াটা একটু ভুল হয়েছে ওটা ঠিক করে নেবেন।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার নাটকের রিভিউটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। একটি ভিন্নধর্মী নাটক বললেন।যদিও আমার দেখা হয়নি।সময় সুযোগ মতো দেখব আশাকরি।নতুন শিল্পীর নাটক আশাকরি ভালো ই হবে।ধন্যবাদ চমৎকার একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ সময় পেলে নাটকটি দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে দেখতে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর একটি নাটক এর রিভিউ করেছেন আপনি৷ এই নাটকটি আমি অনেক আগেই দেখে নিয়েছি। এই নাটক অনেক সুন্দর হয়েছে৷ আর সাদিয়া আয়মানের নাটক এমনিতে অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে থাকে৷ আর আজকে আপনার কাছ থেকে এরকম সুন্দর একটা নাটক এর রিভিউ দেখে খুবই ভালো লাগলো

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নাটকটি আমিও দেখেছিলাম এবং রিভিউ পোস্ট করেছিলাম। আপনার রিভিউটিও বেশ ভালো লেগেছে আপু। নটকের গল্প আর নায়ক-নায়কার অভিনয় আমার কাছে খুবই ভালো লেগেছিলো। আসলে কখন কীভাবে কার সাথে ভালোবাসা হয়ে যায়, সেটা তো বলা মুশকিল।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38