কয়েকটি রেনডম ফটোগ্রাফী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। এই ফটোগ্রাফি গুলো এই কয়েকদিনের মধ্যে ক্যাপচার করেছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম
এখানে আমি গাঁদা ফুলের একটি ফটোগ্রাফি শেয়ার করেছি। শীতকালের ফুলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই গাঁদা ফুল। বিভিন্ন ধরনের গাঁদা ফুল এখন কম বেশি দেখা যায়। তবে এই ধরনের গাঁদা ফুল একদমই কমন। আমাদের বাসার ছাদে বেশ কিছু গাঁদা ফুলের গাছ রয়েছে যেগুলো শীত আসার আগে লাগানো হয়েছে। বর্তমানে সবগুলোতেই একটি দুটি করে ফুল ফুটেছে। আর ফুল গুলো দেখতেও ভীষণ ভালো লাগে।

1000039920-01.jpeg

দ্বিতীয়

এখানে আমি একটি ক্যাকটাস গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। অন্যান্য সব ধরনের ক্যাকটাস গাছ থেকে এই ক্যাকটাস গুলো আমার অনেক বেশি পছন্দ। কারণ এগুলোতে কাটা থাকে না। আর এগুলো দেখতেও অনেক বেশি সুন্দর। সবুজের চারপাশে সাদা সাদা রংটা বেশ ভালো লাগে দেখতে। আর এই ক্যাকটাস গুলো ইনডোর প্লান্ট হিসাবেও ব্যবহার করা যায়। তবে আমি এটিকে বারান্দায় রেখেছি। বেশ কিছুদিন আগে পাশের বাসায় এক আন্টির কাছ থেকে কিছুটা অংশ কেটে এনে লাগিয়ে দিয়েছিলাম। খুব ছোট থেকে বেশ কয়েক দিনের মধ্যেই ভালই বড় হয়েছে। যত বড় হয় গাছগুলো দেখতে ততই সুন্দর লাগে।

1000039917-01.jpeg

তৃতীয়

এখানে আমি ট্যাং ফলের দুটি ফটোগ্রাফি শেয়ার করেছি। ট্যাং ফল যদিও সচরাচর দেখা যায় না। আমারও এর আগে তেমন একটা খাওয়া হয়নি। একবার কিংবা দুইবার খেয়েছিলাম। ট্যাং শরবতের মতই টেস্ট। এই ফল দিয়েও শরবত তৈরি করে খাওয়া যায়। কিংবা ফলের ভিতরের অংশটুকু লবণ দিয়ে খাওয়া যায়। এই ফলটি তে ভিটামিন সি রয়েছে। টক এই ফল গুলো দেখতে যেমন সুন্দর দেখা যায় খেতেও বেশ ভালো লাগে।

1000039914-01.jpeg

চতুর্থ

1000039911-02.jpeg

পঞ্চম

এটি হচ্ছে সাদা রঙের কলমি ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলো আমার খুব ভালো লাগে দেখতে। সাদা রংয়ের হওয়ার কারণে আরো বেশি ভালো লাগে। আর কলমি শাক খেতেও কিন্তু বেশ সুস্বাদু। বন্য কলমি শাকের ফুল গুলো গোলাপী রঙের হয়ে থাকে আর এই কলমি শাক গুলোর ফুল সাদা রঙের হয়ে থাকে।

1000039908-01.jpeg

ষষ্ঠ

এখানে কাঁচা টমেটোর ফটোগ্রাফি শেয়ার করেছি। টমেটো বিভিন্ন সবজির সাথে ব্যবহার করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। বেশ ভালই টমেটো ধরেছে গাছ গুলো তে। পুরো গাছে বিভিন্ন সাইজের টমেটো গুলো ভালোই লাগে দেখতে। টমেটোগুলো দারুন লাগছিলো দেখতে তাই ফটোগ্রাফি করে নিয়েছি।

1000039902-01.jpeg

সপ্তম

এই ফটোগ্রাফিটি হচ্ছে বুনো ডেইজি ফুলের। এই ফুলটি সবার কাছেই কম বেশি পরিচিত। এটি মূলত একটি বন্যফুল। দেখতে কিছুটা ডেইজি ফুলের মত হওয়ায় একে বুনো ডেইজি ফুল বলা হয়। হলুদ রঙের পাঁপড়ি গুলো খুব সুন্দর ভাবে ফুটে থাকে। রাস্তার পাশে একদিন এই ফুল গুলো দেখেছিলাম। তখন ফটোগ্রাফি করে নিয়েছি। সাথে বেশ কিছু ফুল তুলেও এনেছিলাম। পরে সেগুলো দিয়ে হাতের খুব সুন্দর একটি ব্রেসলেট এর মত তৈরি করেছিলাম। ফুল গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয় না তাই বেশ কিছুক্ষণ হাতে রাখতে পেরেছিলাম।

1000039905-01.jpeg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু। আপনি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করলেন। ফুলের ফটোগ্রাফি ফলের ফটোগ্রাফি সব মিলিয়ে অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আপু রেন্ডম ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

এরকম এলোমেলো ফটোগ্রাফি দেখে সৌন্দর্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগে।
আপনার পোস্টের মাধ্যমে বেশ কয়েক রকমের সৌন্দর্য উপভোগ করলাম বিশেষ করে গাধা ফুল ক্যাকটাস।
তাছাড়া নতুন একটি ফলের সাথে পরিচিত হলাম ট্যাং ফল নামক।
উপস্থাপনা করেছেন অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো সম্পর্কে শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ট্যাং ফলের নাম আজকে প্রথম শুনলাম সেই সাথে আজকেই প্রথম দেখলাম। আপনার ফটোগ্রাফির মাধ্যমে নতুন কিছু দেখতে পেয়ে ভালো লাগলো সেই সাথে সাদা ফুলের ফটোগ্রাফি টা অসাধারণ সুন্দর ছিল। চমৎকার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ট্যাং ফলের নাম আপনি প্রথম নাম শুনেছেন এবং দেখেছেন জেনে আমার কাছেও বেশ ভালো লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফিগুলো। ট্যাং ফলকে অনেকে প্যাশন ফ্রুটও বলে।লবন মরিচ দিয়ে খেলে বেশ মজা লাগে। তবে আপনার ট্যাং ফলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশ সুন্দর লেগেছে। ধন্যবাদ ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমার কাছে ভালোই লাগে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। এই ক্যাকটাস গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে। ঘরে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে।টাং ফল আগে কখনো দেখিনি। নতুন দেখলাম আজকে। কাঁচা টমেটো গুলো খুব ভালো লাগছে দেখতে। সবগুলো ফটোগ্রাফি চমৎকার লাগছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন।এ ধরনের ক্যাকটাস গাছগুলো দেখতে খুব ভালো লাগে। ঘরের সৌন্দর্যে এই গাছগুলো অতুলনীয়। কাঁচা টমেটোর ফটোগ্রাফি ও দারুন লেগেছে।ধন্যবাদ আপু চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম । সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার আজকের ফটোগ্রাফি পোষ্টের ফুল গুলো খুব সুন্দর ছিল। এমন সুন্দর সুন্দর ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আশা করি এমন অনেক ফুল আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। সত্যিই আপনি ফটোগ্রাফি করতে অত্যন্ত দক্ষ। ক্যাকটাস গাছের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু ৷ আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ বিভিন্ন প্রকার ফুল ফল মিলিয়ে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি অ্যালবাম তৈরি করেছেন ৷ আপনার এই ফটোগ্রাফি পোস্টটি দেখে অনেক ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64730.52
ETH 1857.96
USDT 1.00
SBD 0.38