সূর্যমুখী ফুলের বাগানের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করব। আজকে যেই ভিডিওগ্রাফি টি শেয়ার করবো সেটি হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানের ভিডিওগ্রাফি। আমি এর আগে কখনো ভিডিওগ্রাফি পোস্ট করিনি। আজকে প্রথম ভিডিওগ্রাফি পোস্ট করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

1000024305.jpg

বেশ কয়েকদিন আগে সূর্যমুখী ফুলের বাগানের কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবং বলেছিলাম পরবর্তীতে একটি ভিডিওগ্রাফি শেয়ার করব। তবে কিছুটা দেরি হয়ে গেল। বাগানের মধ্যে এতগুলো সূর্যমুখী ফুল একসাথে দেখতে খুবই ভালো লাগছিল। এরকম দৃশ্য দেখলে আসলেই মুগ্ধ না হয়ে থাকা যায় না। আমার কাছে খুবই ভালো লেগেছে সেখানে কাটানো প্রতিটি মুহূর্ত। ফটোগ্রাফির পাশাপাশি একটি ভিডিও ক্লিপ ক্যাপচার করেছি। যেহেতু প্রথমবারের মতো ভিডিওগ্রাফি করেছি তাই খুব একটা ভালো হয়নি। তবে চেষ্টা করছি। আশা করি মোটামুটি ভালো করতে পারব।

সবুজের মাঝে সূর্যের মতো হলুদ রঙের ফুটন্ত সূর্যমুখী ফুলগুলো আসলেই চমৎকার লাগছিল। দূর থেকে ফুল গুলোকে একদম সূর্যের মতোই লাগে দেখতে। বিভিন্ন অবস্থার সূর্যমুখী ফুলগুলো আসলেই দারুন লাগছিল দেখতে। কিছু ফুল একদম পরিপূর্ণভাবে ফুটে উঠেছে কিছু কিছু কেবলমাত্র কলি থেকে বের হয়েছে। সূর্যমুখী ফুলের সব সময় সূর্যের দিকে ফিরে থাকার ব্যাপারটি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। আমার মনে হয় এই জিনিসটার কারণেই সূর্যমুখী ফুল সবার কাছেই আকর্ষণীয়। বেশ ভালো একটা সময় সেখানে কাটিয়েছি।

Location

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি বর্তমানে এইচ এস সিতে অধ্যায়নরত অবস্থায় আছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

বাহ্! অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। সূর্যমুখী ফুল আমার ভীষণ পছন্দ। সূর্যমুখী ফুলের বাগান ছোটবেলায় সরাসরি দেখেছিলাম, কিন্তু এরপর আর দেখা হয়নি কখনো। তবে আজকে আপনার এই পোস্টের মাধ্যমে সূর্যমুখী ফুলের বাগান দেখতে পেয়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। সূর্যমুখী ফুলের বাগানের পোস্ট কিছুদিন আগেই আপনার শেয়ার করার কথা ছিলো। যাইহোক দেরিতে হলেও পোস্টটি আমাদের সাথে শেয়ার করেছেন, এটা দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপু আপনার সূর্যমুখি ফুল বাগানে ঘুরতে যাওয়ার পোস্টটি আমি পড়েছিলাম।আজ আবার সেই বাগানের ভিডিওগ্রাফিটি দেখে ভীষণ ভালো লাগলো। এতো এতো সূর্যমুখি ফুল দেখে দারুন লাগলো।আপনি বাগানের সবটা দিক ভিডিও করে দেখালেন।আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে চমৎকার ভিডিওগ্রাফিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সূর্যমুখী ফুলের মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে, মনমুগ্ধকর একটা পরিবেশ, আমি কখনো খুব কাছ থেকে সূর্যমুখী ফুলের বাগানে দৃশ্য উপভোগ করার সৌভাগ্য হয়নি, আপনার ব্লগে ভিডিওটি দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

কখনো যদি সুযোগ হয় তাহলে একবার গিয়ে ঘুরে আসবেন। আপনার কাছে খুব ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সূর্যমুখী ফুলের বাগানের চমৎকার ভিডিওগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আমি আশায় থাকি থেকে থেকে এই বছর সূর্যমুখী ফুলের বাগানের ভ্রমণ করতে যেতে পারলাম না বেশ মিস করে ফেললাম। তবে আপনি তো দেখছি দারুন সময় উপভোগ করেছেন সূর্যমুখী ফুলের বাগানে।

 2 years ago 

আপনার মূল্যবান মক্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সূর্যমুখী ফুলের বাগানের ফটোগ্রাফি গুলো এত সুন্দর হয়! সত্যি দেখে মুগ্ধ হয়ে গেছি আপু। এতটা নিখুঁতভাবে আপনি ফটোগ্রাফি গুলো নিলেন। তাছাড়া ভিডিওগ্রাফি শেয়ার করলেন তাও অসাধারণ হয়েছে। অনেক ভালো লাগে আপনাদের কাছ থেকে সূর্যমুখী ফুলের বাগানের দৃশ্য দেখতে পেলে।

 2 years ago 

সূর্যমুখী ফুলের বাগানের দৃশ্য দেখতে পেয়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম।

 2 years ago 

সূর্যমুখী ফুল দেখতে খুবই সুন্দর । এই বছর এখন পর্যন্ত সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে এরকম দৃশ্য উপভোগ করা হয়নি। সরাসরি গিয়ে উপভোগ করা না হলেও আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে সেটা উপভোগ করতে পারলাম। খুবই সুন্দর করে ভিডিওগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন সূর্যমুখী ফুল দেখতে খুবই সুন্দর। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেকদিন আগে আপনার সূর্যমুখী ফুলের ফটোগ্রাফির পোস্টটি দেখেছিলাম এবং সেখানে আপনি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে চেয়েছিলেন। আজকে সেই ভিডিওগ্রাফিটি শেয়ার করলেন। আসলে আজকে আপনার এই ভিডিও দেখে খুবই ভালো লাগলো। সূর্যমুখী ফুলের অপরূপ সৌন্দর্যময় এই দৃশ্যগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দরভাবে সূর্যমুখী ফুলের ভিডিওগ্রাফি করেছেন। আপনার এই ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এর আগেও আপনার ফটোগ্রাফি পোস্ট দেখেছিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার এই সূর্যমুখী ফুলের ভিডিওগ্রাফি দেখে আপনার কাছে ভালো লেগেছে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

বাহ! সূর্যের মেলা দেখছি। সূর্যমুখী ফুল ছোটবেলার একটা আবেগের নাম। আপনি নিশ্চয় দারুণ সময় কাটিয়েছেন সেখানে 🌼

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63963.38
ETH 1844.15
USDT 1.00
SBD 0.38