গাছে থাকা কয়েকটি আপেলের আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি কালার ফুল আর্ট। গত কয়েক সপ্তাহে কয়েকটি পেন্সিল আর্ট শেয়ার করেছি। তাই আজকে ভাবলাম অন্যরকম কিছু করি। তাই এই কালারফুল আর্ট টি করলাম। যদিও অতটা সুন্দর ভাবে আর্ট টি ফুটিয়ে তুলতে পারি নি। তবে চেষ্টা করেছি। এই আর্টটি হল গাছে থাকা আপেলের আর্ট। আশা করি আমার আজকের এই আর্টটি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন দেখে আসি কিভাবে আমি ধাপে ধাপে এই আর্টটি করেছি।

ড্রয়িংটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231104-WA0012.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • কালার পেন্সিল
ধাপ - ১
  • প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি আপেল অঙ্কন করে নিয়েছি।

IMG-20231104-WA0001.jpg

ধাপ - ২
  • তারপর এলোমেলো ভাবে আরো দুইটি আপেল অঙ্কন করে নিয়েছি।

IMG-20231104-WA0002.jpg

ধাপ - ৩
  • আপেল গুলো অঙ্কন করার পর এর সাথে কিছু ডালপালা অঙ্কন করে নিয়েছি।

IMG-20231104-WA0004.jpg

ধাপ - ৪
  • তারপর গাছের ডালপালা গুলো কালার করে নিয়েছি। এর পাশাপাশি একটি আপেলও কালার করে নিয়েছে।

IMG-20231104-WA0003.jpg

ধাপ - ৫

IMG-20231104-WA0007.jpg

ধাপ - ৬
  • একইভাবে বাকি আপেল গুলোও কালার করে নিয়েছি।

IMG-20231104-WA0006.jpg

ধাপ - ৭
  • এরপর গাছের ডালের অংশে সবুজ রং দিয়ে কয়েকটি পাতা অঙ্কন করে নিয়েছি।

IMG-20231104-WA0008.jpg

ধাপ - ৮
  • এইভাবে আরো কয়েকটি পাতা অংকন করে নিয়েছি।

IMG-20231104-WA0009.jpg

এভাবেই আজকের আর্ট টি সম্পূর্ণ করি।

IMG-20231104-WA0010.jpg

IMG-20231104-WA0011.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি বর্তমানে এইচ এস সিতে অধ্যায়নরত অবস্থায় আছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

কালারফুল আর্টগুলি চমৎকার দেখতে লাগে।আপনার আর্টটিও সুন্দর হয়েছে আপু।কালার পেন্সিল দিয়ে আর্ট করলে অনেক নিখুঁতভাবে আর্ট করা যায়।আপনার আর্টের টুকটুকে আপেলগুলি দেখেই আমার খেতে মন চাইছে।একদম সত্যিকারের মতো মনে হচ্ছে, ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব সুন্দর একটি আর্ট করেছেন। আসলে এরকম আর্ট গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আর এগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আর তাই এগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর করে ধৈর্য সহকারে আর্ট টা সম্পূর্ণ করেছেন। সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার পাতা সহ আপেলের আর্টটি।রংটিও বেশ সুন্দর হয়েছে। যদিও এ ধরনের আর্ট করতে বেশ সময় লাগে । তবুও শেষ হওয়ার পর যখন পছন্দ মতো হয় ,তখন বেশ ভাল লাগে।সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি এ ধরনের আর্ট গুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয় । আপনার মূল্যবান মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ।

 3 years ago 

গাছের ঝুলে থাকা কয়েকটি আপেলের খুব সুন্দর আর্ট করেছেন আপু। আপনার আজকের আর্টটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর্টের উপস্থাপনাটাও খুব সুন্দর ভাবে করেছেন। সবমিলিয়ে সত্যিই চমৎকার আর্ট হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজে সার্থকতা। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপেলগুলো আমার মাথার উপরে পড়লে আমি নিউটন হয়ে যেতাম হা হা হা। অনেক সুন্দর আপেলের দৃশ্য অঙ্কন করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আসলেই আপনার আর্ট করার দক্ষতার প্রশংসা না করে পারলাম না। মনোমুগ্ধকর আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যদি আপনি নিউটন হয়ে যেতেন তাহলে আরো নতুন নতুন সূত্র আবিষ্কার হতো। এজন্য আপনার মাথায় আপেল গুলো পড়ে নাই। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

গাছে থাকা আপেলের আর্টটি খুবই সুন্দর হয়েছে আসলে । রং করাতে একদম ফুটে উঠেছে । তবে আপনার ধাপ গুলো দেখে মনে হচ্ছে আমিও আঁকতে পারবো । একসময় চেষ্টা করে দেখব এই আর্টটি।

 3 years ago 

আসলে এটি তেমন একটি কঠিন আর্ট নয়। চেষ্টা করলে আপনিও করতে পারবেন। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

লাল টকটকে আপেল গুলো দেখেই তো খেতে ফেলতে ইচ্ছে করছে আপু। সত্যি আপু আপনার আর্টের দক্ষতা অসাধারণ। আপনি অনেক সুন্দর করে এই আর্ট করেছেন দেখে অনেক ভালো লেগেছে। আপেলের আর্ট দারুন হয়েছে আপু।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু গাছের থাকা কয়েকটি আপেলের খুব সুন্দর আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে।আপেল গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কালার করাতে দেখতে বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

একই রকম আর্ট একটানা করতেও ভালো লাগে না আবার দেখতেও ভালো লাগে না। যাইহোক আপু আপনি আর্টের ভিন্নতা আনার জন্য কালারফুল একটি আর্ট করেছেন দেখে ভালো লাগলো। আপনার তিনটি আপেলের আর্টটি খুব সুন্দর হয়েছে। আপেল গুলো একেবারে সত্যিকারে আপেলের মত লাগছে এত নিখুঁতভাবে আর্টটি করেছেন আপনি।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপেলের আর্ট খুবই সুন্দর লাগতেছে। এধরনের লাল রঙের আপেল গুলো খেতে ভীষণ মিষ্টি লাগে। নিখুঁত ভাবে আর্ট এর মাধ্যমে আপেল উপহার দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65101.89
ETH 1898.81
USDT 1.00
SBD 0.38