রেসিপি// লাউয়ের বিচি ও চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু ভর্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে লাউয়ের বিচি ও চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু ভর্তা রেসিপি। সম্পূর্ণ আনকমন একটি রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। আসলে লাউয়ের বিচি দিয়ে আমিও এই প্রথমেই এই ভর্তা রেসিপি তৈরি করেছি এবং খাওয়ার ক্ষেত্রে এই প্রথম তৈরি করে খেয়েছি। আসলে আমিও প্রথম ভেবেছিলাম খেতে না জানি কেমন হয় কিন্তু সত্যি বলতে অনেক সুস্বাদু হয়েছে। আমি তো কল্পনাও করিনি এতটা সুস্বাদু হবে, তবে এর সাথে চিংড়ি মাছ দেওয়াতে বেশ মজা হয়েছে খেতে। যাই হোক বন্ধুরা আমি ভিন্নভাবে একটা রেসিপি তৈরি করার চেষ্টা করেছি আশা করি এই রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি তা ধাপে ধাপে আপনারা দেখে আসবেন।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20230823-WA0016.jpg

IMG-20230823-WA0017.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • লাউয়ের বিচি
  • দুটো চিংড়ি মাছ
  • শুকনা মরিচ
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন
  • লবণ ও
  • সয়াবিন তেল

IMG-20230823-WA0026.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি লাউয়ের বিচিগুলো সামান্য কিছু পানি দিয়ে একটি পাতিলে নিয়ে চুলায় বসিয়ে সিদ্ধ করে নিলাম।

IMG-20230823-WA0025.jpg

দ্বিতীয় ধাপ
  • এবার আমি বড় দুটো চিংড়ি মাছ পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নিলাম তারপর এগুলোকে হালকা করে ভেজে নিলাম।

IMG-20230823-WA0009.jpg

IMG-20230823-WA0024.jpg

তৃতীয় ধাপ
  • তারপর আমি আগে থেকে কেটে নেওয়া পেয়াজ কুচি ও রসুনগুলো তেলে ভেজে নিলাম।

IMG-20230823-WA0023.jpg

IMG-20230823-WA0021.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি সিদ্ধ করা লাউয়ের বিচি গুলো হালকা তেলে ভেজে নিলাম।

IMG-20230823-WA0020.jpg

পঞ্চম ধাপ
  • তারপর আমি তিন চারটা শুকনা মরিচ ও তিন চারটা কাঁচা মরিচ হালকা তেলে ভেজে নিলাম।

IMG-20230823-WA0019.jpg

ষষ্ঠ ধাপ
  • এক এক করে সবগুলো উপকরণ আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এসবগুলো উপকরণ একসাথে পাটায় বেটে নেব তো প্রথমে আমি শিল পাটা পানি দিয়ে ধৌত করে নিলাম। এরপর ভেজে নেওয়া লাউয়ের বিচিগুলো এর মধ্যে দিয়ে শিল পাটায় বেটে নিলাম।

IMG-20230823-WA0011.jpg

সপ্তম ধাপ
  • এবার আমি বাটার মধ্যে চিংড়ি মাছ দুটো, শুকনো মরিচ এবং কাঁচামরিচ গুলো দিয়ে শিল পাটায় বেটে নিলাম।

IMG-20230823-WA0012.jpg

সর্বশেষ ধাপ
  • এবার আমি পেঁয়াজ ও রসুন কুচি গুলো সেই সাথে পরিমাণ মতো লবণ শিল পাঠায় দিয়ে এগুলো বেটে নিলাম। তারপর সবগুলো উপকরণ আবার একসাথে করে মিক্স করে বেটে নিলাম। আর এতে করে তৈরি হয়ে গেল আমার লাউয়ের বিচি ও চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু ও মজাদার ভর্তা রেসিপি।

IMG-20230823-WA0018.jpg

IMG-20230823-WA0013.jpg

IMG-20230823-WA0014.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আমি যেভাবে তৈরি করেছি আমার বিশ্বাস আপনারাও এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim

Sort:  
 3 years ago 

বিশেষ করে আমরা যখন লাউ কাটি তখন এই ধরনের শক্ত বিচি গুলো ফেলে দিই। তবে আপনার রেসিপিটি দেখে আমার খুবই ভালো লাগলো। লাউয়ের বিচি এবং চিংড়ি মাছ দিয়ে মজার ভর্তা করলেন আপনি। নিশ্চয়ই আপনার রেসিপিটি দেখে একদিন তৈরি করতে হবে আপু। আশা করি খেতে অনেক ভালো লাগবে।

 3 years ago 

হ্যাঁ এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করি খেতে আপনার কাছে খুব ভালো লাগবে। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আমি ও শুনেছি লাউয়ের বিচি ভর্তা করলে অনেক মজা লাগে। তবে কখনো নিজে ভর্তা করে খায়নি।আপনার ভর্তা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও এই প্রথম করেছিলাম। খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

এই ভর্তা খেতে বেশ লাগে আপু। আমিও বানাই । লাউ এর খোসা ভর্তা মজা হয় । কিন্তু বিচি ভর্তা তার চেয়েও বেশি মজা। মজাদার বিচি ভর্তার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

নিঃসন্দেহে এটি একটি সুস্বাদু ও ভিটামিন যুক্ত রেসিপি। আর লাউয়ের বিচিতে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে সেটা আমরা সবাই জানি। তবে এমন ভাবে ভর্তা করে কখনো খাওয়া হয়নি। ধন্যবাদ।

 3 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি খেতে আপনার কাছে খুব ভালো লাগবে। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

লাউ ভর্তা খেয়েছি তবে লাউয়ের বিচি ও চিংড়ি মাছ দিয়ে কখনো ভর্তা করে খাওয়া হয়নি। তাই এটা আমার কাছে অনেকটাই ইউনিক রেসিপি মনে হয়েছে। তবে লাউয়ের বিচির সাথে চিংড়ি মাছ যুক্ত করায় এই ভর্তা রেসিপির টেস্ট আরো বেড়ে গিয়েছে। দেখে বেশ সুস্বাদু মনে হচ্ছে নিশ্চয়ই খেতে অনেক মজাদার ছিল। ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিকই বলেছেন এই রেসিপিতে চিংড়ি মাছ ব্যবহার করায় রেসিপিটি খেতে আরো বেশি সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

লাউয়ের বিচি ও চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু ভর্তা রেসিপি

এই রেসিপিটি একদম ইউনিক একটি রেসিপি। এই সকল উপাদান দিয়ে ভর্তা তৈরি করা যায় এটি আমার জানা ছিল না। আপনার তৈরি রেসিপি দেখে আমি অনেকটা অনুপ্রাণিত হয়েছি৷ আমিও লাউয়ের বিচি এবং চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু ভর্তা তৈরি করব ৷

 3 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন ।আশা করি আপনার কাছে খেতে খুবই ভালো লাগবে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার মামী শাশুড়ি প্রথম আমাকে লাউয়ের বিচি ভর্তা করে খাইয়েছিল।আমি বিশ্বাস করতেই পারছিলাম না।খুব মজার হয় আসলে।আপনার রেসিপি দেখে মনে পরে গেলো।আপনি খুব চমৎকার ভাবে ভর্তা রেসিপি শেয়ার করলেন। দারুন হয়েছে দেখতে। খেতেও ভীষণ মজার। রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে লাউয়ের বিচি ও চিংড়ি মাছের ভর্তা রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। যদিও আমি এই রেসিপিটি আজও দেখিনি।শিল পাঠায় বেঁটে খুব সুন্দর করে ধাপে ধাপে রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিকই বলেছেন রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

লাউয়ের বিচি দিয়ে যে ভর্তা করা যায় সেটাও জানা ছিল না। লাউয়ের বিচি দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে তৈরি ভর্তাটি দেখে জিভে জল চলে এসেছে। আসলে ভর্তা বলতেই অজ্ঞান গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া লাউয়ের বিচি ও চিংড়ি মাছের ভর্তার রংটাও দেখতে খুবই সুন্দর এসেছে। তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা দেখে খুব সহজেই তৈরি করাটা শিখে নিলাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত ইউনিক একটি ভর্তা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65633.34
ETH 1919.03
USDT 1.00
SBD 0.38