আলু দিয়ে রাজহাঁসের মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে রাজহাঁসের মাংসের রেসিপি। রাজহাঁসের মাংস আমার এর আগে কখনো খাওয়া হয়নি। কয়েকদিন আগে যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার এক খালামণি তাদের পালা একটি রাজহাঁস আমাদের জন্য দিয়ে দেয়। তারপর বাসায় এসে আমরা এই রেসিপিটি তৈরি করি। আমি এর আগে কখনো হাঁসের মাংস রান্না করিনি। এবার প্রথম তাই রান্নাতে আম্মু অনেক সাহায্য করেছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240104-WA0003.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রাজহাঁসের মাংস
  • আলু
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • জিরা গুঁড়ো
  • গরম মসলা
  • আদা বাটা
  • রসুন বাটা

IMG-20240104-WA0016.jpg

IMG-20240104-WA0015.jpgIMG-20240104-WA0000.jpg
ধাপ - ১
  • প্রথমে আমি একটি পাতিলে পরিমাণমতো তেল গরম করে নিয়েছি। তারপর সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজকুচি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি।

IMG-20240104-WA0014.jpg

ধাপ - ২
  • তারপর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মত হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো। হাঁসের মাংসের সব ধরনের মসলা একটু বেশি ব্যবহার করতে হয়।

IMG-20240104-WA0012.jpg

ধাপ - ৩
  • এরপর সবগুলো মসলা কিছুক্ষণ ভেজে নিয়ে সেখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি।

IMG-20240104-WA0013.jpg

ধাপ - ৪
  • এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম মসলা।

IMG-20240104-WA0011.jpg

ধাপ - ৫
  • সবগুলো মসলা আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিয়েছি।

IMG-20240104-WA0010.jpg

ধাপ - ৬
  • মসলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সেখানে হাঁসের মাংসগুলো দিয়ে দেব। আবারো সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব।
IMG-20240104-WA0009.jpgIMG-20240104-WA0007.jpg
ধাপ - ৭
  • তারপর গোটা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি।

IMG-20240104-WA0008.jpg

ধাপ - ৮
  • এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মত পানি। পানি দেওয়ার পর কিছুক্ষণ সেগুলো কষিয়ে নেব।

IMG-20240104-WA0001.jpg

ধাপ - ৯
  • তারপর আমি খোসা ছাড়িয়ে নেওয়া গোটা কয়েকটি আলু সেখানে দিয়ে দিয়েছি।

IMG-20240104-WA0006.jpg

ধাপ - ১০
  • মাংসগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবং মাংসের ঝোল ঘন করে নিয়েছি। তারপর মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি।

IMG-20240104-WA0005.jpg

এভাবেই আজকের রেসিপি টি তৈরি করে নিয়েছি

IMG-20240104-WA0004.jpg

IMG-20240104-WA0002.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

রাজহাঁসের মাংস আসলে অনেক দিন ধরে খাওয়া হয়নি। তরকারিটা ভীষণ লোভনীয় দেখাচ্ছে, ইচ্ছে করছে ওখান থেকে উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করে দেই। আর কালারটা বেশ লোভনীয় দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু লোভনীয় রেসিপি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

রাজহাঁসের মাংস খেতে অনেক মজা অনেকদিন আগে একবার খেয়েছিলাম। আপনার মাংস দেখে মনে হচ্ছে যদি একটু খেতে পারতাম হা হা। আসলে আপু এমন মাংস সামনে থাকলে লোভ লাগা স্বাভাবিক। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু মজার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রাজহাঁসের মাংস খেতে ভীষণ স্বাদ লাগে। আমি বেশ কয়েকবার রাজহাঁসের মাংস খেয়েছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। তাই আজ আপনার পোস্টে রাজহাঁসের মাংস রেসিপি দেখে সেই স্বাদ উপলব্ধি করতে পারছি। আর আপনি যেভাবে রাজহাঁসের মাংসের রেসিপি তৈরি করেছেন তা দেখেও বোঝা যাচ্ছে খেতে খুবই মজার হয়েছে। রন্ধন প্রণালী খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রাজহাঁসের মাংস খেতে দারুন মজার হয়। আমার রাজহাঁসের মাংস খাওয়া হয়েছে অনেক শ্বশুরবাড়িতে।আপনার খালা আপনাদের খাওয়ার জন্য রাজহাঁস দিয়েছিল।আপনি বাসায় এসে খুব সুন্দর রেসিপিটি করলেন।সাথে ছোট ছোট আলু দিলেন খেতে ভীষণ মজার হয়েছে আশাকরি। রেসিপিটি খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে দারুন মজার রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

রাজহাঁসের মাংস একটু শক্ত হয়ে থাকে। তবে খেতে বেশি সুস্বাদু। আপনি কিন্তু চমৎকারভাবে মাংস রান্না করে দেখানোর চেষ্টা করেছেন। আপনার রান্নার পাশাপাশি পোস্ট সাজানোটা ও ছিল অনেক সুন্দর। সব মিলে আমার খুবই ভালো লেগেছে।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জিভে জল আসার মতো একটি রেসিপি।শীতে হাঁসের মাংস খেতে দারুণ লাগে এবং স্বাদ দ্বিগুণ বেরে যায়।আপনি এই লোভনীয় হাঁসের মাংসের রেসিপি শেয়ার করেছেন খুব সুন্দর গুছিয়ে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

শীতের মৌসুমে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। খুব সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখতেও খুবই সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি। শীতের সময় হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রাজহাঁসের মাংস খেতে একটু বেশি সুস্বাদু লাগে। আপু আপনি যেভাবে রান্না করেছেন যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না। আলু দেখে দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। রান্নার কালার অনেক সুন্দর এসেছে আপু। আপনার রেসিপি পোস্ট দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার খালামণির বাসায় গিয়ে দেখছি ভালোই লাভ হয়েছে। যাইহোক আপু রাজহাঁসের মাংস খেতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে এই রেসিপি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে খেতে দারুন হয়েছিল। আলু দিয়ে কখনো হাঁসের মাংস খাওয়া হয়নি। তবে মনে হচ্ছে খেতে দারুন লাগবে।

 3 years ago 

রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালই লাগে। এভাবে একদিন ট্রাই করে দেখবেন। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38