আর্ট // ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব ও উপকূলীয় অঞ্চলের অবস্থার একটি চিত্রাংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি সিম্পল আর্ট। এই আর্টটি হল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব ও উপকূলীয় অঞ্চলের অবস্থার একটি চিত্র । আজকের এই আর্টটি কিছুটা ভিন্ন ভাবে করার চেষ্টা করেছি। এই ধরনের আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে।

আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের কক্সবাজার ও সেন্টমার্টিন উপকূলীয় এলাকায় দিয়ে মহাপ্রলয় কারী ঘূর্ণিঝড় মোখা মায়ানমারে চলে গিয়েছে। এই যাওয়ার পথে আমাদের কক্সবাজার ও সেন্টমার্টিন উপকূলীয় এলাকা খুবই ক্ষতিগ্রস্ত হয় এবং সারা বাংলাদেশের মানুষ এই ঘূর্ণিঝড় মোখা নিয়ে অনেক আতঙ্কে দিন কাটায়। যাই হোক আল্লাহ তাআলার অশেষ মেহেরবানী এবং আমাদের সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে যথেষ্ট সচেতনতা ও ব্যবস্থা গ্রহণ করায় তেমন একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় নি। উপকূলী এলাকার মানুষগুলোকে যথাসময়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়াতে হতা হতের হাত থেকে রক্ষা পায়। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কারণ আমাদের বাংলাদেশের উপর আল্লাহতালার রহম আছে বলেই আল্লাহতালা আমাদেরকে এই মহাবিপদ থেকে রক্ষা করেছেন, এজন্য আমরা আল্লাহতালার দরবারে সকলের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।

এই মহাপ্রলয়কারী ঘূর্ণিঝড় মোখার কিছু তাণ্ডব আমি আমার আজকের এই চিত্রাংকনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, আশাকরি আমার আজকের এই চিত্রাংকনটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে আমি ধাপে ধাপে এই চিত্রাংকনটি করেছি তা আপনারা সবাই দেখে আসবেন।

ড্রয়িংটির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20230519-WA0002.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • কাটার
  • রাবার ও
  • রুলার।

IMG_20230519_112154.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি পেন্সিল ও রুলারের সাহায্যে ছোট ছোট করে তিনটি ঘর অঙ্কন করে নিলাম।

IMG_20230519_112215.jpg

দ্বিতীয় ধাপ
  • তারপর আমি ঝড়ে ভেঙে পড়া একটি গাছের অঙ্কন করে নিলাম।

IMG_20230519_112243.jpg

তৃতীয় ধাপ
  • এবার আমি ঘূর্ণিঝড় মোখার যে কেন্দ্র ও এর ঘূর্ণায়মানের অবস্থা অংকন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20230519_112334.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি পেন্সিল দিয়ে আকাশের মেঘের চিত্রগুলো অঙ্কন করে নিলাম।

IMG_20230519_112931.jpg

পঞ্চম ধাপ
  • এরপর আমি সাগরের বালি যুক্ত পাড় এবং পানিগুলোকে অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20230519_112415.jpg

ষষ্ঠ ধাপ
  • তারপর আমি আরেকটি ঘর ও উড়ে গিয়ে পড়া ঘরের চাল এবং অন্যান্য ঘর গুলোর চাল অংকন করে ফুটিয়ে তুললাম।

IMG_20230519_112453.jpg

সপ্তম ধাপ
  • এ পর্যায়ে আমি ঘূর্ণিঝড় মোখার বাতাসের প্রভাবে হেলিয়ে পড়া দুটো বড় বড় গাছ অঙ্কন করে নিলাম।

IMG_20230519_112514.jpg

চূড়ান্ত ধাপ
  • এবার আমি সাগর পাড়ে একটি খুঁটিতে বাঁধিয়ে রাখা নৌকা ও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়া বেশ কিছু গাছের পাতা অঙ্কন করে আমি আমার পুরো চিত্রাংকনটি সম্পূর্ণ করলাম।

IMG_20230519_112557.jpg

ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ যদিও এই দুর্যোগ মানুষের পক্ষে মোকাবেলা করার কোনভাবেই সম্ভব না। কিন্তু এই দুর্যোগ থেকে মানুষের ক্ষয়ক্ষতি ও মানুষের জীবন যাতে শেষ না হয়ে যায় এই বিষয়ে অনেকটা সতর্ক হলে আমরা আমাদের এই দুর্যোগের কিছুটা হলেও মোকাবেলা করতে পারি। তাই আমরা সবাই এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে সব সময় আবহাওয়া সংবাদ শুনার মাধ্যমে সতর্ক থাকার চেষ্টা করব।

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
Sort:  
 3 years ago 

অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর এবং ইউনিক আর্ট করছেন আপনি আজকে বেশ ভালো লাগলো। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘূর্ণিঝড় মোখাকে কেন্দ্র করে আপনি খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন মোকার তাণ্ডব নিয়ে বেশ ভালোই লেগেছে। ঠিক বলছেন আল্লাহর রহমত আছে বলে আমরা সবাই বেঁচে গেছি ঘূর্ণিঝড় মুখার তাণ্ডব থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ইউনিক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব ও উপকূলীয় অঞ্চলের অবস্থার একটি চিত্রাংকন। আপনার চিত্রাংকন দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ইউনিক একটি বিষয় নিয়ে আপনি আজকের এই আর্ট টি করেছেন। একদম ঠিক কথাই বলেছেন আপু আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই কথা আমি একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আপনার এই অসাধারণ আর্ট ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব ফুটিয়ে তুলেছেন। আর্ট করার প্রতি ধাপ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার কাছে আপনার আর্ট অনেক বেশি ভালো লেগেছে আর্ট এর মূল বিষয়টি অনেক বেশি ইউনিক ছিল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে ঘূর্ণিঝড় মোখার চিত্র অংকন করেছেন। আসলে কিছুদিন আগে বাংলাদেশের কক্সবাজার ও সেন্ট মার্টিন উপকূলীয় এলাকা দিয়ে একটা ঘূর্ণিঝড় প্রবাহিত হয়েছিল। আপনি সেটাকে চিত্র অংকনের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে আল্লাহর অশেষ রহমতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খুবই সুন্দর একটা চিত্র অংকন সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন, আল্লাহর অশেষ রহমতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মোখার তাণ্ডব ও উপকূলীয় অঞ্চলের প্রতিচ্ছবি সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু। সত্যি আপু আপনার দক্ষতা দেখে অনেক ভালো লেগেছে। আপনি ভিন্ন ধরনের একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য। এভাবেই এগিয়ে যান এই প্রত্যাশাই করি।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

আমাদের এই দিকে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব একেবারেই দেখা যায়নি এই বছর। তবে এক দিক থেকে ভালই হয়েছে, উপকূলের লোকজন যে আতঙ্কে ছিল সেটার কিছুটা অবসান হয়েছে আর কি। আপনার এই আর্টের কনসেপ্টটা আমার কাছে বেশ ইউনিক লাগলো। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব আমাদের এদিকেও বেশি দেখা যায়নি কিন্তু প্রচুর বাতাস ও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

পেন্সিল দিয়ে ঘুর্নিঝড়ের আর্টটি জাস্ট অসাধারন হয়েছে। প্রতিটি ধাপ বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আরে বাহ!!!
আপনি তো দেখি ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব আমার বাংলা ব্লগেও শুরু করেছেন ৷ এমন সুন্দর আর্ট টি করে ৷ দারুন হয়েছে অংকন টি আপু ৷ আপনার আর্ট করার দক্ষতা বেশ ভালো৷ অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

কথায় আছে চোর যখন চুরি করে কিছু রেখে যায় না তেমন ঝড় বৃষ্টি যখন শুরু হয় তখন ও কোন চিহ্ন রেখে যায় না। সত্যি আপু মোখার তান্ডব আমরা দেখেছি বিভিন্ন খবরে।আপনি মোখার তান্ডব নিয়ে আপনি খুবই সুন্দর একটি চিত্রাংকন করেছেন। বেশ নিখুঁতভাবে এঁকেছেন বুঝাই যাচ্ছে।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61466.61
ETH 1662.65
USDT 1.00
SBD 0.38