নীল আকাশ এবং ফুলের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বেশ কিছু দিন পর আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি জলরঙের পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে নীল আকাশ এবং ফুলের পেইন্টিং। আসলে এই ধরনের পেইন্টিং গুলো আমার তেমন একটা করা হয় না কারণ তেমন একটা পারিনা আমি এ ধরনের পেইন্টিং করতে। এই রং গুলো দিয়ে আমি আর্টের কালার কম্বিনেশনটা তেমন একটা ঠিক রাখতে পারি না। কিন্তু চেষ্টা করি মাঝে মাঝে করার জন্য। আশা করছি আমার আজকের পেইন্টিং টি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

পেইন্টিংটির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20230930-WA0013(1).jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রইং খাতা
  • জল রং
  • তুলি

IMG-20230930-WA0011.jpg

প্রথম ধাপ
  • এখানে আমি স্কেল দিয়ে খাতার চারপাশে ঘর করে নিয়েছি।

IMG-20230930-WA0000.jpg

দ্বিতীয় ধাপ
  • প্রথমে আমি আকাশি রং এবং সাদা রং একসাথে মিক্স করে নিয়েছি। পরে খাতায় রং করে নিয়েছি।

IMG-20230930-WA0010.jpg

তৃতীয় ধাপ
  • এভাবে সম্পূর্ণ খাতায় রং করে নিয়েছি।

IMG-20230930-WA0009.jpg

চতুর্থ ধাপ
  • পরে চিকন তুলির সাহায্যে ফুল গাছ এবং পাতা অংকন করে নিয়েছি।

IMG-20230930-WA0008.jpg

পঞ্চম ধাপ
  • এভাবে আমি প্রত্যেকটি ফুল গাছ এবং পাতা অঙ্কন করে নিয়েছি।

IMG-20230930-WA0007.jpg

ষষ্ঠ ধাপ
  • ফুল অংকন করার আগে কিছু কিছু অংশ হলুদ রং করে নিয়েছি।

IMG-20230930-WA0006.jpg

সপ্তম ধাপ
  • হলুদ রংয়ের চারপাশে সাদা রং দিয়ে ফুলের পাপড়ি অঙ্কন করে নিয়েছি।

IMG-20230930-WA0001.jpg

সর্বশেষ ধাপ
  • এভাবে আমি বেশ কয়েকটি ফুল অঙ্কন করে নিয়েছি। এবং আর্ট টি সম্পূর্ণ করি।

IMG-20230930-WA0014.jpg

IMG-20230930-WA0012.jpg

এই ছিলো আমার আজকের পেইন্টিং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

বাহ্ আপনি তো দারুণ একটা পেইন্টিং তৈরি করছেন।জল রং দিয়ে সুন্দর ভাবে নীল আকাশ এবং ফুলের পেইন্টিং তৈরি করছেন। পেইন্টিং টি দেখতে দারুণ লাগতেছে আপু।আপনি পেইন্টিং তৈরি করার ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

নীল আকাশে ফুলের পেইন্টিং খুব চমৎকার হয়েছে। আর ধাপে ধাপে তুলে ধরাতে অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।

 3 years ago 

আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার আজকের করা আর্টটি খুব চমৎকার হয়েছে এবং কালার কম্বিনেশন ভালো ছিল। একদিক থেকে নীল আকাশ আবার সুন্দর ফুল ভালোই হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জল রং দিয়ে অসাধারণ একটি পেইন্টিং করেছেন আপু। নীল আকাশের নিচে সবুজ ঘাসে সাদা ফুল গুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে। পেন্টিং টি তৈরি করার প্রতিটি ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বিশেষ করে শরৎতের আকাশ বেশি নীল হয়। এই সময় প্রকৃতির সবচেয়ে সৌন্দর্য জিনিস হল আকাশ। আপনি খুব চমৎকার ভাবে নীল আকাশ এবং ফুলের পেইন্টিং তৈরি করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পেইন্টিং এর প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খুবই অসাধারণ একটি চিত্র পেন্টিং এর মাধ্যমে তুলে ধরেছেন। আপনার তৈরি চিত্রটি দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। প্রতিটি ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

নীল আকাশ এবং ফুলের পেইন্টিং বেশ আকর্ষণীয় লাগতেছে। নীল আকাশ দেখতে সত্যি সবাই ভীষণ পছন্দ করে। আপনার পেইন্টিং এর আইডিয়া দেখতে অসাধারন লাগতেছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপু জল রং দিয়ে আর্ট করা চর্চার ব্যাপার । আপনি যত চর্চা করবেন এই আর্ট গুলো আপনার তত ভালো হবে ।তারপরেও আপনি নীল আকাশ ও ফুলের বেশ ভালো আর্ট করেছেন দেখতে বেশ ভালই লাগছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি যত চর্চা করব ততই আরো ভালো কাজ করতে সক্ষম হব। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38