ফ্রুট ডেকোরেশন// বিভিন্ন ফলের সমন্বয়ে একটি সিম্পল ফ্রুট ডেকোরেশন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ফ্রুট ডেকোরেশন এর পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে সপ্তাহের প্রতিদিন ভিন্ন ভিন্ন পোস্ট করতে আমি খুব পছন্দ করি। তাই আজকে আপনাদের সাথে কিছুটা ব্যতিক্রম একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। যদিও এই ধরনের পোস্টগুলো আমি আগেও কয়েকবার শেয়ার করেছি। এই ধরনের কাজগুলো আমার ভীষণ ভালো লাগে করতে। আজকে আমি আপনাদের সাথে শশা ডালিমের কমলা গাজর ও আঙ্গুরের সাহায্যে একটি ফ্রুট ডেকরেশন করে নেব। এই ডেকোরেশন টি যদিও সিম্পল তবে ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লেগেছে এই ডেকোরেশনটি। তাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

ডেকোরেশনটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20230407-WA0006.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • শসা
  • ডালিম
  • আঙ্গুর
  • গাজর
  • কমলা
  • ধারালো ছুরি

IMG-20230407-WA0012.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি সবগুলো ফল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটি সিরামিক প্লেট নিয়ে এর মধ্যে কমলাটির চামড়া ছুলে কমলার কোষগুলোকে এক এক করে বসিয়ে একটি ফুল তৈরি করে নিলাম।

IMG-20230407-WA0011.jpg

IMG-20230407-WA0001.jpg

দ্বিতীয় ধাপ
  • তারপর একটি শশা নিয়ে ছুরির সাহায্যে বেশ কিছু শসা গোল গোল পাতলা করে কেটে নিলাম।

IMG-20230407-WA0010.jpg

তৃতীয় ধাপ
  • এবার কেটে নেওয়া শসা গুলো কমলা দিয়ে বানানো ফুলটির চতুর্দিকে এক এক করে বসিয়ে দিলাম।

IMG-20230407-WA0009.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি ডালিমটি নিয়ে চামড়া ছিলে ডালিমের দানাগুলো বের করে নিলাম। তারপর প্রত্যেকটি কেটে নেওয়া শসার উপরে এক একটা করে ডালিমের দানা বসিয়ে দিলাম।

IMG-20230407-WA0002.jpg

পঞ্চম ধাপ
  • এবার আমি গাজরটি নিয়ে মাঝখানে কেটে বেশ কয়েকটা লাভের মত করে কেটে নিলাম।

IMG-20230407-WA0008.jpg

ষষ্ঠ ধাপ
  • এবার কেটে নেওয়া গাজরের লাভগুলো প্লেটের চতুর্দিকে বসিয়ে দিলাম। এরপর আঙ্গুরগুলো মাঝখানে কেটে কিছুটা দেখতে পাতার মতো বেশ কয়েকটি ধাপে বসিয়ে দিলাম।

IMG-20230407-WA0003.jpg

চূড়ান্ত ধাপ
  • এবার আমি আবারো গাজরকে গোল গোল করে খুবি পাতলা করে বেশ কয়েকটি কেটে নিলাম। তারপর এগুলোকে ভাজ করে একটি ফুলের মতো তৈরি করে একটি কাঠি ঢুকিয়ে আটকে দিলাম। এরপর কমলার ফুলটির উপর এটিকে বসিয়ে দিলাম।

IMG-20230407-WA0004.jpg

এই ছিল আমার আজকের ফ্রুট ডেকোরেশন পোস্ট। আশা করছি আপনাদের কাছে আমার আজকে পোস্ট টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনার ফ্রুট কাটিং এবং ডেকোরেশন বরাবরই খুব সুন্দর হয়। আজ আপনি সুন্দর একটি ফ্রুট ডেকোরেশন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এখানে আপনি আমার খুব পছন্দের কিছু ফল যেমন আঙ্গুর, কমলা, আনার ব্যাবহার করেছেন। প্রতিটি ফলের ডেকোরেশন ভিন্ন। আমার কাছে খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ফ্রুট কাটিং ডিজাইনটা জাস্ট অসাধারণ হয়েছে আপু। বিশেষ করে কমলার কোষ দিয়ে ফুল তৈরি এবং গাজর কেটে লাভ প্রতীক তৈরি করা আমার কাছে বেশি ভালো লেগেছে। সবমিলিয়ে পোস্টটি দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজে সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সৃজনশীলতা ও দক্ষতা কাজ দেখলেই বোঝা যায়।বিভিন্ন ফলের সমন্বয়ে অনেক সুন্দর একটি ডেকোরেশন করেছেন এবং ফ্রুট ডেকোরেশনটি আমাদের সাথে শেয়ার করেছেন ,এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ধাপগুলো খুব সহজ করে উপস্থাপন করেছেন। শুভ কামনা আপনার জন্য আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

বিভিন্ন ফলের সমন্বয়ে ফ্রুটস ডেকোরেশনটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে এভাবেই ফ্রুটস যদি ডেকোরেশন করে অতিথি আপ্যায়ন করা হয় তাহলে কিন্তু দেখিতে অনেক সুন্দর লাগে। আর দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করেছেন আমার অনেক পছন্দ হয়েছে।

 3 years ago 

ঠিকই বলেছেন এভাবে ফল ডেকোরেশন করে অতিথি আপ্যায়ন করলে দেখতে খুবই সুন্দর লাগবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

পছন্দের কাজগুলো বার বার করতে ভালো লাগে। আপু আপনি এর আগেও ফ্রুট ডেকোরেশন শেয়ার করেছিলেন। এবারের ফ্রুট ডেকোরেশনটিও অসাধারণ হয়েছে। আসলে যে কাজগুলোতে আমরা পারদর্শী সেই কাজগুলো যদি বারবার শেয়ার করি তাহলে অনেক ভালো লাগে। আর কাজগুলো খুবই সুন্দর হয়। আপু আপনার উপস্থাপন সুন্দর হয়েছে।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও আপু কি বলবো বুঝতে পারছি না। চমৎকার হয়েছে আজকের ফুট ডেকোরেশন । আমিও অনেকদিন আগে এরকম ফল দিয়ে সুন্দর ডেকোরেশন করেছিলাম। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর ফলের ডেকোরেশন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ফ্রুট শুধু খেয়েই মজা নেই, দেখেও যে মজা আছে সেটা আপনার ফোন ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছে। আপনার ফ্রুট ডেকোরেশনটি দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। যাইহোক এরকম ডেকোরেশন করা ফ্রুট খেতে বেশ ভালোই মজা লাগে।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ফ্রুট ডেকোরেশন এর কাজগুলো দেখতে আমার অনেকে ভালো লাগে। বিভিন্ন ফলের সমন্বয়ে আপনি এর আগেও একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছিলেন অনেক ভালো লেগেছে। এবারের পোস্টটি অসাধারণ সুন্দর হয়েছে আপু। অনেক ধন্যবাদ আপু বিভিন্ন ফলের সমন্বয়ে ফুড ডেকোরেশন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্যে করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই চমৎকার একটি ফুট ডেকোরেশন আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিভিন্ন ধরনের ফল দিয়ে তৈরি করা এই ডেকোরেশন টি খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনার ক্রিয়েটিভিটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago (edited)

আপনার ভালো লেগেছে যেন আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37