সুস্বাদু বড়ই মাখা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে লোভনীয় বড়ই মাখা রেসিপি। শীতকালে বড়ই খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে টক মিষ্টি বড়ই গুলো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই বড়ই মাখার সাথে টমেটো দিলে আরো বেশি ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000026033.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • বড়ই
  • টমেটো
  • লবণ
  • মরিচ গুঁড়ো
  • রসুন বাটা
  • ধনিয়া পাতা

1000026021.jpg

ধাপ - ১
  • প্রথমে বড়ই গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভিতরের বিচি আলাদা করে নিয়েছি।

1000026022.jpg

ধাপ - ২
  • তারপর টমেটো কুচি করে কেটে সেখানে দিয়ে দিয়েছি।

1000026023.jpg

ধাপ - ৩
  • তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এ ধরনের রেসিপি গুলো তে ধনিয়া পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে।

1000026024.jpg

ধাপ - ৪
  • তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রসুন বাটা। আমরা যে কোন মাখাতেই কিছুটা পরিমাণ রসুন বাটা ব্যবহার করি এবার তো বেশ ভালো লাগে।

1000026025.jpg

ধাপ - ৫
  • তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ।

1000026026.jpg

ধাপ - ৬
  • এরপর পরিমাণমতো মরিচের গুড়ো দিয়ে দিয়েছি।

1000026027.jpg

ধাপ - ৭
  • সবশেষে সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি।

1000026028.jpg

এভাবেই আজকের রেসিপিটি তৈরি করে নিয়েছি।

1000026029.jpg

1000026032.jpg

1000026030.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

বড়ইশের কথা শুনলে আমাদের মেয়েদের মুখে জল চলে আসে আর আপনার বড়ই মাখার কালারটি দেখে এত ভালো লাগছে মনে হয় অনেক মজাদার হয়েছে। বড়ই মাখার ছবি দেখে এখনই উঠিয়ে নিয়ে খেয়ে ফেলার ইচ্ছা হচ্ছে।এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন বড়ই মাখা খেতে খুবই মজা হয়েছিলো। আর আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সুস্বাদু বড়ই মাখা রেসিপি এটা খেতে ভীষণ ভালো লাগে এবং আপনি অনেক সুন্দর করে এটা আমাদের মাঝে পরিবেশন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আপনার পরিবেশন করার প্রক্রিয়াগুলি অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বড়ই মাখা অনেক খেয়েছি ভিন্ন ভিন্নভাবে। কিন্তু টমেটো দিয়ে কখনও খাওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে খেতে মজাই হবে। আর এটা ঠিক এ ধরনের মাখায় ধনেপাতা দিলে খেতে অনেক ভালো লাগে।এ সিজনে এভাবে একদিন করবো। ধন্যবাদ ভিন্ন রকম একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ সম্ভব হলে এই সিজনে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বরই মাখা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার আজকের বড়ই মাখা রেসিপি দেখে জিভে জল চলে আসলো আপু। তবে আমরা বড়ই মাখালে টমেটো দেইনি কোনদিন। এবার বড়ই মাখালে অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপু।

 2 years ago 

এভাবে টমেটো দিয়ে একদিন বরই মাখা খেয়ে দেখবেন ।আপনার কাছে ভালো লাগবে খেতে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ইস্ আপু সত্যি বলছি আপনার রেসিপি দেখে তো জীবে পানি টলমল করছে। এমনি তেই টক জিনিস আমার অনেক প্রিয় তার উপর যদি এমন করে বড়ই ভর্তার রেসিপি এত সুস্বাদু করে সবার মাঝে তুলে ধরেন তাহলে কি আর ঘরে থাকা যায়? দারুন একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা অবিরাম ।

 2 years ago 

আপু আপনার বড়াই মাখা দেখে তো জিভে জল চলে এসেছে। আমিও আপনার মত টক ঝাল মিষ্টি বরই মাখা খেতে পছন্দ করি। এবার এখনো বড়ই মাখা খাওয়া হয়নি। আপনি বরই মাখার রেসিপিতে ধনে পাতা দিয়েছেন। এতে করে আর স্বাদটা আরও অনেক বেশি হয়েছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বড়াই খুব লোভনীয় জিভে জল আসার মতো একটি রেসিপি।বড়াই মাখা দেখে তো জিভে জল চলে আসলো আমার। আপনার রড়াই মাখা রেসিপিটি ভীষন লোভনীয় লাগছে।ধাপে ধাপে সুন্দর করে টমেটো ও ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বরই মাখা খেতে আমার কাছেও অনেক ভালো লাগে কিন্তু এভাবে টমেটো দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনার বরই মাখার কথা শুনেই জিভে জল চলে আসলো। এবার গ্ৰামে গিয়ে বেশ কয়েকবার বরই মাখা খাওয়া হয়েছে। শীতের সকালে রোদে বসে সবাই মিলে বরই মাখা খেতে দারুণ লাগে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একবার টমেটো দিয়ে বরই মাখা খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি বলতে আপনার পাকা বড়ই মাখা দেখে কিন্তু জিভে জল চলে আসলো। দেখেই কিন্তু একেবারে লোভনীয় মনে হচ্ছে। মনে হচ্ছে খেতে কিন্তু দারুণ হয়েছে। তাছাড়া এমনিতেও এই ধরনের মাখা গুলো খেতে বেশ ভালো লাগে। আমি নিজেও বড়ই মাখা খেতে বেশ পছন্দ করি। এই রাত্রিবেলা আপনার তৈরি করা বড়ই মাখা দেখে লোভটা আর সামলাতে পারছি না। ভাবতেছি কালকে সকালেই গাছ থেকে বড়ই পেড়ে মেখে খেয়ে খেতে হবে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39