ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। কমবেশি সবখানেই বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে তো গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। রাস্তা ঘাটে পানি প্রায় হাঁটু অব্দি। টানা বৃষ্টি আর ভালো লাগছে না। তাই ভাবলাম বৃষ্টির ফটোগ্রাফী বাদ দিয়ে রুদ্রউজ্জ্বল কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি। ফটোগ্রাফি গুলো বেশ কিছুদিন আগে করা হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম

এই ফল তো কমবেশি সবাই চিনেন। এটি হচ্ছে আতা ফলের ফটোগ্রাফি। আমাদের বাসার ছাদের গাছে বেশ কিছু আতা ফল ধরেছে। গাছে এগুলো দেখতেও খুব ভালো লাগে। তবে আতা ফল আমি অনেকদিন আগে খেয়েছি। তেমন একটা খাওয়া হয় না। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু।

IMG-20231006-WA0027.jpg

দ্বিতীয়

IMG-20231006-WA0026.jpg

তৃতীয়

শরৎকালের নীল আকাশে সাদা মেঘ দেখতে কার না ভালো লাগে। কয়েকদিন আগে সকাল বেলা এই ফটোগ্রাফী টি করেছিলাম। গাছ এবং ফুলের ফাঁকে নীল আকাশ বেশ ভালো লাগছিলো দেখতে।

IMG-20231006-WA0020.jpg

চতুর্থ

এটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। এটি বিভিন্ন কালারের হয়ে থাকে তবে তার মধ্যে এই সাদা কালার ফুলটি আমার খুবই ভালো লাগে তাই আমি ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। সবগুলো ফুল একসাথে ফোটার কারণে দেখতেও বেশ ভালো লাগে।

IMG-20231006-WA0028.jpg

পঞ্চম

এই ফুলটির নাম হচ্ছে গন্ধরাজ। খুবই চমৎকার একটি ফুল দেখলে যেন মনটা ভরে যায়। সাদা পাপড়ি গুলো এতটা নজর কাড়ে দূর থেকে দৌড়ে এসে এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে কে না চাইবে। এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে সাদা পাপড়ি দ্বারা আবৃত ফুলগুলো আমার খুবই প্রিয়। সাদা রঙের প্রত্যেকটি ফুলই আমার বেশ পছন্দ। আর এই গন্ধরাজ ফুলের ঘ্রাণটা তো অসম্ভব ভালো লাগে।

IMG-20231006-WA0023.jpg

ষষ্ঠ

এটি হচ্ছে ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি। ঢেঁড়স ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর। ফুলটি এত সুন্দর ভাবে ফুটে থাকে দেখে যেনো চোখ ফেরানো যায় না। যেহেতু এটি ছিড়ে ফেললে ঢেঁড়স সবজিটি আর হয় না তাই এগুলো সাধারণত ছেড়া হয় না গাছে থাকা অবস্থায় এর সৌন্দর্য উপভোগ করতে হয়।

IMG-20231006-WA0025.jpg

সপ্তম

আকাশের ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে। এই ফটোগ্রাফির মধ্যে দেখে মনে হচ্ছে যেন মেঘ আকাশ থেকে নিচে নেমে এসেছে। সাদা মেঘ আস্তে আস্তে কালো মেঘে রূপান্তরিত হচ্ছে। আপনাদের কাছে ফটোগ্রাফি টি ভালো লেগেছে আশা করি।

IMG-20231006-WA0024.jpg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দেখতে বেশ দারুন লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফার আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সবগুলো ফটোগ্রাফিই আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপু।ভীষণ ভালো লেগেছে আমার কাছে।আকাশের ফটোগ্রাফি আমার ও খুব ভালো লাগে।আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো ও চমৎকার হয়েছে।আকাশের ফটোগ্রাফি দেখে সত্যি ই মুগ্ধ হয়ে গেলাম আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি আজকে বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে বেশ কালারফুল এবং ভিভিড লেগেছে। সত্যি সব মিলিয়ে ফটোগ্রাফি গুলো দেখতে কিন্তু বেশ দারুন লাগছে। যাই হোক ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। ফুলের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে। তাছাড়া প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফির মধ্যে যে আতা ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। আর এরকম ফল আমি অনেক আগে দেখেছিলাম। আজকে আবার আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এরকম অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ চমৎকার । অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। আতা ফল আমার খুব একটা পছন্দের না তবে দেখে ভালো লাগল। পিটুনিয়া ফুলটা দেখে বেশ চমৎকার লাগছে। এবং নীল আকাশের ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে। সবমিলিয়ে দারুণ ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব ভালো লাগলো। তবে এখন সব জায়গাতে কম বেশি অনেক বৃষ্টি হচ্ছে। এই কারণ আপনি বৃষ্টির ফটোগ্রাফি বাদ দিয়েও অন্য ধরনের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

আপু বৃষ্টির কারণে অনেক জায়গাতে এখন পানি দেখা যাচ্ছে। যাইহোক আজকে আপনি খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ। যদিও এই ফটোগ্রাফি গুলো আপনি আগে করেছিলেন। তাই আজকে এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। চমৎকার ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39