চিংড়ি মাছ দিয়ে মাটির নিচের আলু রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে বেশ মজার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপি টা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মাটির নিচের আলু রান্নার রেসিপি। এগুলো সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় না। খুব কম দেখা যায় বাজারে। এগুলো আমার কাকি বাড়ি থেকে এনেছিল। মাটির নিচের আলু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর আলু গুলো অনেক পুষ্টিগুণ সম্পন্ন। কিছু কিছু সাদা হয় আবার কিছু কিছু আলু লাল হয়। আমি যতটুকু জানি লালগুলো নাকি অনেক বেশি সুস্বাদু খেতে। রেসিপি টা আমার কাছে ভালোই লেগেছে। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তাই আরো বেশী সুস্বাদু হয়েছে খেতে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000023603.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • আলু
  • চিংড়ি মাছ
  • পেয়াজকুচি
  • কাঁচামরিচ কুচি
  • রসুন বাটা
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • জিরা গুঁড়ো
  • টমেটো
  • ধনিয়া পাতা

1000023572.jpg

ধাপ - ১

প্রথমে আমি আলু গুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি।

1000023573.jpg

ধাপ - ২

এখানে আমি ছোট চিংড়ি মাছ গুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম।

1000023574.jpg

ধাপ - ৩

এবার আমি একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম তারপর সেখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর সেখানে পেঁয়াজকুচি আর মরিচ কুচি ভেজে নিলাম। এবার সেখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো।

1000023577.jpg1000023579.jpg
ধাপ - ৪

চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে সবকিছু ভেজে নিয়েছি।

1000023580.jpg

ধাপ - ৫

চিংড়ি মাছ কিছুটা লাল হয়ে এলে সেখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো। সেই সাথে দিয়ে দিলাম রসুন বাটা। এবং দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কুচি।

1000023581.jpg1000023584.jpg
ধাপ - ৬

এবার সবকিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপর অল্প কিছুক্ষণ সেগুলো কষিয়ে নিয়েছি।

1000023585.jpg

ধাপ - ৭

এরপর সেখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু গুলো। এবার আলু এবং মসলাগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে।

1000023586.jpg1000023587.jpg
ধাপ - ৮

এবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলো রান্না করে নিব।

1000023588.jpg1000023593.jpg
ধাপ - ৯

সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামানোর আগে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এবার চুলা থেকে নামিয়ে ফেললাম।

1000023595.jpg

পরিবেশন

1000023604.jpg

1000023605.jpg

1000023607.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 2 years ago 
Screenshot_20241122_232114_Chrome.jpgScreenshot_20241122_231758.jpgScreenshot_20241122_230802_X.jpg
 2 years ago 

এই আলু গুলো আমিও বেশ কয়েকবার খেয়েছিলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে মাটির নিচের আলু রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মজার মজার রেসিপি কার না পছন্দের। আমি রেসিপিগুলো এত পছন্দ করি যে কি বলবো আর। দেখলেই ইচ্ছে করে সাথে সাথে খেয়ে ফেলি। মাঝেমধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশি ভালো লাগে। মনে তো হচ্ছে, এই রেসিপিটা বেশ জমিয়ে খেয়েছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত লোভনীয় একটা রেসিপি সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপু এইগুলো কি ওল না খামআলু? দুটোই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে৷ আমিও করি। একই পদ্ধতিতে আপনার মতো৷

 2 years ago 

এই আলু গুলোকে আমরা মেটে আলু বলে থাকি। আর চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে মাটির নিচের আলু রান্নার লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছ দিয়ে তৈরি করার কারণে এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে অনেক সুন্দর মেটে আলু রান্না করেছেন। আসলে মাটির নিচে সব আলো হয়ে থাকে কিন্তু গ্রামীণ ভাষায় এই আলোকে অনেকে অনেক নামে জানে তবে আমাদের এলাকায় এই নাম হচ্ছে মেটে আলু। তবে যাই হোক বেশি দারুণ রান্না করেছেন আপনি। এই আলু আমার খুবই প্রিয় এবং আমার পুকুর পাড়ে অনেক রয়েছে।

 2 years ago 

এই আলু গুলোকে আমরা ও মেটে আলু বলি। আর অনেকে মাটির নিচের আলু বলে থাকে। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

আনেকদিন এই মাটির নিচের আলু খাইনি। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। বেশ মজা লাগে এভাবে চিংড়ি দিয়ে এই আলু রান্না করলে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু এই আলু কে আমরা মেঠে আলো এবং যে আলোটা লাল হয় তাকে লাল মেঠে আলু বলি। আপনার রেসিপিটা দেখে ভীষণ সুস্বাদু মনে হচ্ছে। এই আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা রেসিপিটা তৈরি কিন্তু দারুন হয়েছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন। আমরা ও এই আলু গুলোকে লাল মেটে আলু বলে থাকি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই আলু আমাদের এলাকায় পুরা আলু বলে।পুরা আলু আজকেই খেলাম।মাছ দিয়ে এই আলু রান্না করলে খুব ভালো লাগে খেতে।আপনার রেসিপি টি দারুণ হয়েছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আসলে একেক এলাকায় একেক নামে চিনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু খুব সুস্বাদু একটি রেসিপি আজ শেয়ার করেছেন।মাটির নীচের আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেন।অনেকে মুরগির মাংস দিয়ে ও রান্না করে।খেতে কিন্তু দারুন মজার হয়।আপনার শেয়ার করা রেসিপিটি খুবই লোভনীয় লাগছে। খেতে ও দারুন হয়েছে আশাকরি।ধন্যবাদ জানাচ্ছি দারুন মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63749.15
ETH 1664.34
USDT 1.00
SBD 0.41