মাছের ডিম দিয়ে কচুর লতির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে মাছ এবং মাছের ডিম দিয়ে কচুর লতির রেসিপি। কচুর লতি আমার ভীষণ পছন্দ। একটু ঝাল ঝাল করে ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমি কিছুটা ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি। এই রেসিপিটাও বেশ ভালো লেগেছে খেতে। মাছের ডিম দিয়ে আমি এর আগে কখনো এরকম রেসিপি তৈরি করিনি। প্রথমবার খেয়েছি আমি আমার নিজের কাছেও বেশ ভালো লেগেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি


IMG-20240421-WA0015.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মাছের ডিম
  • কচুর লতি
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • রসুন বাটা
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো

IMG-20240421-WA0012.jpg

IMG-20240421-WA0011.jpg

ধাপ - ১
  • প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো তেল গরম করে সেখানে পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি ভেজে নিয়েছি। তারপর পরিমাণমতো রসুন বাটা দিয়ে দিয়েছি। কচুর লতি রান্না করার ক্ষেত্রে রসুন একটু বেশি করে ইউজ করতে হয়।
IMG-20240421-WA0000.jpgIMG-20240421-WA0008.jpg
ধাপ - ২
  • এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মত লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। তারপর সবকিছু ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম।
IMG-20240421-WA0007.jpgIMG-20240421-WA0006.jpg
ধাপ - ৩
  • এরপর সেখানে মাছের ডিম দিয়ে দিলাম। তারপর আবারও সবকিছু নেড়েচেড়ে ভেজে নিলাম।
IMG-20240421-WA0004.jpgIMG-20240421-WA0002.jpg
ধাপ - ৪
  • এরপর সেখানে কচুর লতিগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নিলাম।
IMG-20240421-WA0003.jpgIMG-20240421-WA0013.jpg
ধাপ - ৫
  • তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সবকিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রান্না করার পর তরকারির ঝোল অনেকটা শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলবো।
IMG-20240421-WA0019.jpgIMG-20240421-WA0017.jpg
এভাবেই রেসিপিটি তৈরি করে নিলাম

IMG-20240421-WA0016.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

ওয়াও আপু দারুন একটি রেসিপি তৈরি করেছেন এবং এটি খেতে অনেক ভালো হয়েছিল জেনে ভালো লাগলো। মাছের ডিম দিয়ে কচুর লতি রেসিপি কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রেসিপিটি একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপু আমরা তো সব সময় কচুর লতি চিংড়ি মাছ কিংবা ছোট মাছ দিয়ে রেসিপি তৈরি করে খাই। কচুর লতি দিয়ে মাছের ডিমের রেসিপি তৈরি করা যায় তা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। যাইহোক আপু, মাছের ডিমের যে কোন রেসিপি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মাছের ডিম দিয়ে কচুর লতি রেসিপির রন্ধন প্রণালী শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন ।আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপিটি খেতে ভীষণ সুস্বাদু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। মাছের ডিম দিয়ে কচুর লতি রেসিপি তৈরির প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আসলে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মাছের ডিম দিয়ে কচুর লতি রান্নার খুবই মজাদার একটি রেসিপি। সচরাচার গ্রামের মানুষ কচুর লতি খায় না তবে কচুর আমি একবার খেয়েছি খুবই ভালো লাগে। যাইহোক রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সাধ হয়েছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মাছের ডিম খেতে আমার খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দের একটি খাবার। আজকে দুপুরে আমি মাছের ডিম খেয়েছি। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজাদার হয়েছে। খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। তবে আপনার মতো কখনো এমন রেসিপি খাওয়া হয়নি বলেই চলে। রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন ।আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

মাছের ডিম কচুর লতি দুটোই আমার খুব প্রিয় খাবার।
দুটো আকর্ষণীয় এবং লোভনীয় খাবার একত্রে দেখে সত্যি জীবের জল চলে এলো।
আপনি দারুণভাবে রেসিপি প্রস্তুত প্রণালী ফটোগ্রাফির সাথে শেয়ার করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছিল।

 2 years ago 

আসলে রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। আমার কাছে বেশ ভালই লেগেছে খেতে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু চিমটি। আমারও না কচির লতি বেশ পছন্দ। অনেক দিন কচুর লতি খাওয়া হয় না। আপনার আজকের কচুর লতি রান্না দেখে আমার বেশ খেতে মনে চাইছে। আপনি বেশ সুন্দর করে লোভনীয় এই রেসিপিটির উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি আজকে খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। মাছের ডিম অনেক ভাবে খাওয়া হয়েছে। তবে কচুর লতি দিয়ে কখনো মাছের ডিম রান্না করে খাওয়া হয়নি। তবে রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। আপনার পোস্টের মাধ্যমে নতুন একটি রেসিপি শিখতে পেরে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38