সরপুঁটি মাছ ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে সরপুঁটি মাছ ভুনা রেসিপি। সরপুঁটি মাছ আমাদের বাসায় খুব একটা আনা হয় না। তাই খুব কম খাওয়া হয়। যেকোনো মাছ ভুনা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। বিশেষ করে টমেটো এবং ধনিয়া পাতা ব্যাবহার করলে আরো সুস্বাদু লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000039285-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ
  • সরপুঁটি মাছ
  • পেঁয়াজ কুচি
  • কাচা মরিচ কুচি
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • জিরা গুঁড়ো
  • টমেটো পেস্ট
  • রসুন বাটা
  • লবণ
  • ধনিয়া পাতা

IMG-20240112-WA0033.jpg

ধাপ - ১
  • প্রথমে মাছ গুলো কেটে পরিস্কার করে ধুয়ে নিয়েছি। তারপর সেখানে পরিমান মত লবণ, হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি।
IMG-20240112-WA0015.jpgIMG-20240112-WA0032.jpg
ধাপ - ২
  • তারপর ভালোভাবে মেখে প্রায় দশ মিনিট মেরিনেট করে রেখে দিবো।

IMG-20240112-WA0031.jpg

ধাপ - ৩
  • এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর মেরিনেট করা মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি।
IMG-20240112-WA0030.jpgIMG-20240112-WA0029.jpg
ধাপ - ৪
  • ভেজে নেওয়ার পর মাছগুলো একটি প্লেটে তুলে নেব।

IMG-20240112-WA0028.jpg

ধাপ - ৫
  • তারপর আবারও প্যানে পরিমাণ মত তেল গরম করে নিব। এবং সেখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব।

IMG-20240112-WA0027.jpg

ধাপ - ৬
  • তারপর সেখানে পরিমান মত লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি।
IMG-20240112-WA0026.jpgIMG-20240112-WA0025.jpg
ধাপ - ৭
  • তারপর দিয়ে দিয়েছি টমেটো পেস্ট।

IMG-20240112-WA0024.jpg

ধাপ - ৮
  • তারপর আবারও বেশ কিছুক্ষণ সবকিছু নেড়েচেড়ে ভেজে নিয়েছি।

IMG-20240112-WA0023.jpg

ধাপ - ৯
  • তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবং ভেজে রাখা মাছ গুলো। এরপর ঝোল ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে।
IMG-20240112-WA0021.jpgIMG-20240112-WA0020.jpg
ধাপ - ১০
  • ঝোল ঘন হয়ে আসলে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে এবং চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

IMG-20240112-WA0019.jpg

এভাবেই তৈরি হয়ে গেলো আজকের রেসিপি

1000039279-01.jpeg

1000039282-01.jpeg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

আসলে যে কোন মাছের ভুনা রেসিপি খেতে খুবই মজা লাগে। তবে এই রেসিপি গরম ভাতের সাথে খেতে আরো বেশি মজা লাগে। আজকে আপনি সরপুঁটি মাছের খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। রেসিপি পরিবেশন দেখে বোঝা যাচ্ছে অনেক মজাদার হয়েছিল এই রেসিপি গরম ভাতের সাথে খেতে আসলে অনেক বেশি মজা লাগবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সরপুটি মাছ আমারও খুব প্রিয়।
বিশেষ করে মচমচে করে ভাজি করে খেতে সবথেকে বেশি ভালো লাগে।
আপনি অনেক লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন প্রস্তুত প্রণালী এবং ফটোগ্রাফি দেখেই খুব লোভ হচ্ছে।
খেতে তো নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

 3 years ago 

রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

সরপুঁটি মাছ রান্না করলে খুব মজাদার হয়। শীতের সময় টমেটো আর ধনিয়া পাতা দিয়ে কোন রেসিপি তৈরি করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তেমনি আপনি সরপুঁটি মাছের ভুনা রেসিপির মধ্যে টমেটো এবং ধনিয়া পাতা দিয়েছেন বলে মনে হচ্ছে, স্বাদ আরো বেশি বেড়ে গিয়েছে। সত্যি কথা বলতে আমার তো দেখেই জিভে জল চলে এসেছে। মজাদার রেসিপি গুলো যত দেখি ততই অনেক বেশি লোভ লেগে যায়। আর আপনার রেসিপিটা দেখতে খুবই লোভনীয় লাগতেছে।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

সরপুঁঠি মাছ ভুনা রেসিপিটি দারুণ হয়েছে আপু।বাসায় সরপুঁঠি মাছ কম আসলেও আজ সরপুঁঠি মাছের লোভনীয় রেসিপি করেছেন।আসলে যে মাছ কম খাওয়া হয় সে মাছের প্রতি আকর্ষণ বেশি থাকে।তাই তো আপনি এত্তো সুন্দর করে টমেটো ধনে পাতা দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন।ধন্যবাদ সুন্দর লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমাদের পুকুরে আগে প্রচুর সরপুটি মাছ পাওয়া যেত। সরপুটি মাছের ভাজি খেতে ভালোই লাগে। আপনি দেখছি মজাদার করে ভুনা করেছেন সরপুটি মাছের। ধনিয়াপাতা দেয়তে স্বাদটা আরও বেড়ে গিয়েছে

 3 years ago 

সরপুঁটি মাছের ভুনা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে জিভে জল এসে যাচ্ছে খেতে মনে হয় খুবই সুস্বাদু হবে। পাশাপাশি আপনি রান্নার প্রসেসটা সুন্দর ভাবে আলোচনা করেছেন। ধন্যবাদ আপু খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সরপুঁটি মাছ সব সময় ভেজে খাওয়া হয়েছে। কখনো এভাবে ভুনা বানিয়ে খাওয়া হয়নি। আপনার তৈরি ভুনা দেখে বেশ লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতেও খুবই সুস্বাদু হবে। সরপুঁটি মাছ আমার বাসার সবাই অনেক পছন্দ করে। একদিনে এভাবে রেসিপি রান্না করে খেয়ে দেখব আপু। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37