কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই বছর রমজান মাসটা মনে হয় যেন দেখতে দেখতে চলে গেল। দিন গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সবার ঈদের দিন ভালো কাটুক এই কামনা করি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম
এই ফটোগ্রাফি টি আজ সকালেই ক্যাপচার করেছি। আমাদের ছাদের উপর ছোট একটা জবা ফুলের গাছ রয়েছে। প্রতিদিনই দুই থেকে তিনটি করে জবা ফুল ফুটে। গোলাপি রঙের জবা ফুলগুলো ফুটে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর জবা ফুল আমাদের ত্বক এবং চুল এর জন্য বেশ উপকারী। সকাল সকাল ছাদে গিয়ে ফুলটি দেখে ভীষণ ভালো লেগেছিলো।

1000003643-01.jpeg

দ্বিতীয়
এটি হচ্ছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি। অনেকদিন আগে সূর্যমুখী বাগানে ঘুরতে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছি। অবশ্য সূর্যমুখী বাগানের আরো কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সূর্যমুখী ফুলের সৌন্দর্য আমাকে সব সময় মুগ্ধ করে। ফুলগুলোকে দূর থেকে একদম সূর্যের মতোই মনে হয়। আর এই ফুলের সব সময় সূর্যের মুখোমুখি হয়ে থাকার বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফিটির ফুলের ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো এসেছে কারণ এর পিছনে সরিষা ক্ষেত ছিল।

1000003635-01.jpeg

তৃতীয়

এটি হচ্ছে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। অনেকদিন পর এই নয়ন তারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। মাঝে বেশ কিছুদিন ছাদের গাছে কোনো নয়নতারা ফুল ফুটেনি। আজ সকালে ছাদে গিয়ে দেখি পুরো গাছ ফুল ফুটে ভরে গিয়েছে। খুবই ভালো লাগলো এই দৃশ্য দেখে। নয়ন তারা ফুলগুলো ভালোই লাগে দেখতে। তবে গোলাপি রঙের থেকেও সাদা রঙের ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। গোলাপি রঙের গুলোও দেখতে সুন্দর।

1000003637-01.jpeg

চতুর্থ

1000003640-01.jpeg

পঞ্চম

এই ফুলটি হচ্ছে গন্ধরাজ ফুল। এই ফটোগ্রাফি টিও আজ সকালে ক্যাপচার করেছি। আজ সকালে মূলত ছাদে গিয়েছিলাম মেহেদি পাতা আনার জন্য। ছাদে গিয়ে দেখি বেশ কিছু গাছেই অনেক ধরনের ফুল ফুটেছে। গন্ধরাজ ফুল বেশ কয়েকটি ফুটেছিল। এগুলো খুবই ভালো লাগছিল দেখতে। আর সাদা রঙের ফুল বরাবরই আমার ভীষণ পছন্দ। তারপর এর মনমুগ্ধকর ঘ্রাণ। সব মিলিয়ে এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ।

1000003629-01.jpeg

ষষ্ঠ

এটি হচ্ছে গন্ধরাজ ফুলের কলির ফটোগ্রাফি।

1000003646-01.jpeg

সপ্তম

এই ফুলটি মোটামুটি আমাদের সবার কাছেই পরিচিত। এটি হচ্ছে লেবু গাছের ফুল। ফুলগুলো দেখতে খুবই সুন্দর। বিশেষ করে সাদা রঙের হওয়ায় আমার কাছে বেশ ভালো লাগে। মাঝখানের হলুদ অংশটুকুও খুব ভালো লাগে দেখতে। এই ফটোগ্রাফিকে আমি আমাদের বারান্দার গাছ থেকে ক্যাপচার করেছি। গাছটি প্রথম দিকে যখন এনেছিলাম তখন বেশ ভালোই ফুল ফুটেছে এবং লেবুও ধরেছিল। তবে এখন তেমন একটা লেবু হয় না। দুই তিনটা এরকম করে লেবু ধরে।

1000003632-01.jpeg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

অও,প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দারুণ হয়েছে সেইসঙ্গে বর্ণনাও।তাছাড়া আপনার ছাদ বাগানে সুন্দর জবা ফুল ফুটেছে।বিশেষ করে সূর্যমুখী ফুল ও লেবুর ফুলটি বেশি ভালো লেগেছে আমার কাছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপু, কে বলেছে আপনি তেমন ভালো ফটোগ্রাফি করতে পারেন না, আমার কাছে তো মনে হচ্ছে আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। কেননা আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জবা ফুল, সূর্যমুখী ফুল, নয়ন তারা ফুল, গন্ধরাজ ফুল, লেবু ফুল প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু, শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি বেশকিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। সবগুলো ফুলের ফটোগ্রাফি ভালো লাগলেও জবা ও সূর্যমুখী ফুল ও লেবু ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশী ভালো লেগেছে। ধন্যবাদ আপু চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজে সার্থকতা ।সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফুল ছোট বড় সবাই খুবই পছন্দ করে। ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই। আপু আপনি আজকে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর কিন্তু গন্ধরাজ ফুলের গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে।।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মনে হচ্ছে আপনাদের ছাদ বাগান বেশ বড় করে করা।আজ আপনার ফটোগ্রাফি গুলো ছাদ বাগান থেকে করা।ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। তবে সূর্য্যমূখী ফুলের ফটোগ্রাফি টি আমার বেশি ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ আমাদের বাড়ির পুরোটা ছাদ নিয়েই বাগান করা। বিকেলে ছাদে ঘুরতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বৈচিত্র্যময় ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। সূর্যমুখী ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। গন্ধরাজ ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। লেবু ফুল দেখে ভালো লাগলো। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপনি যে আমাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তার প্রত্যেকটা দুর্দান্ত ছিল। যদিও এই ধরনের ফুলের ফটোগ্রাফি দুপুর রোদে খুব সুন্দর হয়। কারণ রোদের আলোতে ফুলের রং গুলো যেন আরো বেশি গাড় হয়ে যায়। আপনি ফুলের বিবরণ গুলো অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুলের ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা ঠিক রোদের আলোতে ফুলের সৌন্দর্য আরো বেশি ভালো লাগে। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রথমেই আপনাকে ঈদের মোবারাকবাদ জানাচ্ছি! ঈদের দিন ভালো কাটুক এমনটাই প্রত্যাশা করছি। তো যাইহোক, আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। গন্ধরাজ ফুলের গন্ধটা আমার প্রিয় ভীষণ। সন্ধ্যা হলেই চারপাশে এই ফুলের গন্ধে মুগ্ধ হয়ে যায়

 2 years ago 

গন্ধরাজ ফুলের ঘ্রাণ আমার কাছেও বেশ ভালো লাগে। ঠিকই বলেছেন আপনি। যখন বিকেলে ছাদে যাওয়া হয় তখন এই ফুলের ঘ্রাণ চারদিক ভরে যায়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার ঘরের পাশে একটা গন্ধরাজ ফুলের গাছ আছে। রাতের বেলা এতো সুন্দর সুগন্ধ পাওয়া যায়। গন্ধরাজ দেখতেও যেমন সুন্দর সুগন্ধ টাও সুন্দর। ছাদের উপরে গাছে জবা বেশ দারুণ তো। সূর্যমূখী ফুলটাও অনেক সুন্দর লাগছে। সবমিলিয়ে চমৎকার করেছেন ফুলের ফটোগ্রাফি গুলো আপু। একেবারে ক্লিয়ার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 63838.91
ETH 1916.53
USDT 1.00
SBD 0.37