পেন্সিল আর্ট // একটি টিয়া পাখি গাছের ডালে দাঁড়িয়ে থাকার চিত্রাংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি সিম্পল আর্ট। এই আর্টটি হল একটি টিয়া পাখি গাছের ডালে দাঁড়িয়ে থাকার পেন্সিল আর্ট। আজকের এই আর্টটি কিছুটা ভিন্ন ভাবে করার চেষ্টা করেছি। এই ধরনের আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে পাখি ও বিভিন্ন রকম জিনিস যেগুলো আর্ট করার পর চোখের দৃষ্টি সেখান থেকে সরানো যায় না।

পাখি আমার সবচাইতে প্রিয়। তাই অনেক সময় চেষ্টা করি পাখির আর্টগুলো করতে কিন্তু আসলে আমি তো সেরকম আর্ট শিখিনি বা ঐভাবে ভালো করতে পারি না তারপরও নিজের থেকে অনেকটা চেষ্টা করে এবং চেষ্টা করতে করতে আজকে এই এরকম একটি পাখির আর্ট করে ফেললাম এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আমার আজকের এই চিত্রাঙ্গনটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা দেখে আসবেন কিভাবে আমি ধাপে ধাপে এই আর্টটি করেছি।

ড্রয়িংটির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG_20230815_120302.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • কাটার
  • রাবার ও
  • কটন বার।

IMG_20230815_114822.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি টিয়া পাখিটির মুখের অংশ এবং শরীরের একাংশ অঙ্কন করে নিলাম।

IMG_20230815_114849.jpg

দ্বিতীয় ধাপ
  • এরপর আমি পুরো শরীর অংকন করে নিলাম পাখা ও লেজ সহ।

IMG_20230815_115100.jpg

তৃতীয় ধাপ
  • তারপর আমি পাখিটির চোখ এবং শরীরের আরো কিছু অংশ অঙ্কন করে নিলাম।

IMG_20230815_115121.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি পাখিটির দুটো পা এবং পায়ের নখ গুলো অঙ্কন করে নিলাম।

IMG_20230815_115151.jpg

পঞ্চম ধাপ
  • তারপর আমি পাখিটি একটি গাছের ডালের উপর দাঁড়িয়ে আছে সেই গাছে ডালটি অঙ্কন করে নিলাম।

IMG_20230815_115217.jpg

ষষ্ঠ ধাপ
  • এবার আমি পাখিটির উপরে আরো কিছু গাছের ডালপালা পাতা অঙ্কন করে নিলাম। সেইসাথে নিচের ডালপালা ও উপরে ডালপালাগুলো পেন্সিল দিয়ে ঘষে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20230815_115308.jpg

সপ্তম ধাপ
  • তারপর আমি পাখিটিকে বিভিন্ন ডিজাইন দিয়ে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20230815_115348.jpg

সর্বশেষ ধাপ
  • সবশেষে আমি একটি কটনবার নিয়ে পাখিটি বিভিন্ন জায়গায় ঘষে আরো চমৎকার করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আর এই ভাবে আমি আমার আজকের এই চিত্রাঙ্গনটি সম্পন্ন করলাম।

IMG_20230815_123119.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন। এই ধরনের পেন্সিল আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

নিখুঁত অঙ্কন। বেশ ভালো লেগেছে। তবে আমার মনে হয় এর সাথে আরও একটু কালার কম্বিনেশন মেশালে ভালো হতো।

বলতে চাইছি যদি একটু রং পেন্সিল দিয়ে হালকা কালার করা হতো তাহলে এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেত। তবে পেন্সিল ড্রয়িং হওয়ার কারণে এটা ঠিক আছে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

গাছের ডালে দাঁড়িয়ে থাকা পাখিটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপু আপনি সত্যিই দারুণ আঁকেন। আপনার পেন্সিল আর্ট গুলো অনেক ভালো লাগে। দারুন একটি চিত্র অঙ্কন করে আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

টিয়া পাখি গাছের ডালে দাঁড়িয়ে থাকার চিত্রাংকন জাস্ট অসাধারন লাগতেছে। এর আগে এভাবে সাদা কালো আর্ট দেখিনি। আপু আপনার চিত্রাংকন গুলো ভীষণ ভালো লাগে। টিয়া পাখি টিকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

পেন্সিল দিয়ে খুবই সুন্দর চিত্র অংকন করেছেন। গাছের ডালে টিয়া পাখি বসে থাকে এর দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। সত্যি আপনার অংকন দেখে আমার অনেক ভালো লাগলো।

 3 years ago 

আমার অংকন আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

অও,অসাধারণ হয়েছে আপনার আর্টটি।আসলে পেন্সিল স্কেচগুলি খুবই ভালো লাগে আমার কাছে দেখতে ও আঁকতে।আপনার অঙ্কিত টিয়া পাখির লেজ একটু বড় ও রং করলে আরো সুন্দর হতো।যাইহোক এমনিতেই বেশ আকর্ষণীয় হয়েছে, ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু পেন্সিল আর্টের এ ধরনের স্কেচ গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আপনি কিন্তু অনেক অসাধারণ আর্ট করেন। নিজের ভিতর অনেক ক্রিয়েটিভিটি না থাকলে এ ধরনের আর্ট করা অসম্ভব। অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন।শুভকামনা রইল আপু আপনার প্রতি।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপু আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে পেন্সিল আর্ট এর মধ্য দিয়ে দারুন একটি টিয়া পাখির দৃশ্য অঙ্কন করে দেখতে সফল হয়েছে। আসলে এই জাতীয় দৃশ্য অংকন করা নিজের একটি মেধা আর দক্ষতার পরিচয়।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

এক কথায় অসাধারণ আর্ট করেছেন আপু ডালের উপর দাঁড়িয়ে থাকা একটি টিয়া পাখির। আমার কাছে অনেক ভালো লেগেছে আর বেশ কিউট লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি টিয়া পাখির আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64489.29
ETH 1927.21
USDT 1.00
SBD 0.37