রেসিপি || সজনে পাতা ভর্তা
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে সজনে পাতা ভর্তা রেসিপি। এই ভর্তা টি আমার খুবই পছন্দ। আর এই সজনে পাতা আমাদের শরীরের জন্য খুব উপকারী। এই পাতার মধ্যে অনেক গুনাগুন রয়েছে। সজনের ডাটাও অনেকে খেয়ে থাকে। তবে আমার কাছে খুব একটা ভালো লাগে না। সজনে পাতার ভর্তা টাই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে খুব সুস্বাদু লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি
- সজনে পাতা
- বড় মাছের টুকরো
- শুকনো মরিচ
- পেঁয়াজ
- লবণ
- সরিষার তেল
- প্রথমে একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে শুকনো মরিচ গুলো ভেজে নিয়েছি।
- এরপর আবার কড়াইয়ে তেল দিয়ে মাছের টুকরো টি ভেজে নিয়েছি। এর সাথে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি।
- তারপর মাছ থেকে কাঁটা গুলো আলাদা করে নিয়েছি।
- এরপর অন্য একটি কড়াইয়ে ধুয়ে রাখা সজনে পাতা দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ লবণ দিয়ে পাতা গুলো টেলে নিয়েছি।
- এরপর পাতা গুলো চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি।
এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের টুকরো টি। মাছের টুকরো থেকে আগেই কাঁটাগুলো আলাদা করে নিয়েছি।
- তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং ভাজা শুকনো মরিচ গুঁড়ো।
- এরপর দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। সবশেষে একসাথে সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি।
ধন্যবাদান্ত
@isratmim
সজনে পাতা ভাজি খেয়েছি কিন্তু ভর্তা করে খাওয়া হয়নি। আপনি যেভাবে সজনে পাতা ভর্তা বানিয়ে দেখালেন দেখেই লোভ লেগে গেল। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🍃
সম্ভব হলে এভাবে একদিন খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
সজনে পাতা ভর্তা আমার কখনোই খাওয়া হয়নি।অনেক কেই দেখেছি মজার মজার রেসিপি করতে। আমার রেসিপি করা কিংবা খাওয়া কিছুই হয়নি।তবে আমি ভর্তা খুবই পছন্দ করি।আপনার বানানো ভর্তা দেখে খুব স্বাদের হয়েছিল বেশ বুঝতে পারছি। আপনি মাছ ভাজার সাথে ভর্তাটা করে নিলেন।খেতে দারুন স্বাদের হয়েছিল আশাকরি। ধন্যবাদ আপু মজার এই ভর্তা রেসিপিটি শেয়ার করার জন্য।
সম্ভব হলে এই পাতার ভর্তা আপনি একদিন খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি আজকে ইউনিক একটি ভর্তা আমাদের সাথে শেয়ার করেছেন। যদিও সজনে পাতা ভর্তা কখনো খাওয়া হয়নি। তবে সজনে পাতা ভাজি আমি প্রায় সময়ই খেয়ে থাকি। আর এই সজনে পাতা শরীরের জন্য খুবই উপকারী। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ এটা ঠিক সজনে পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে সাজানো পাতা ভাজি করে আমি কখনো খাইনি। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।
নতুন একটি রেসিপির সাথে পরিচিত হলাম। আজকেই জানলাম যে সজনে পাতা ভর্তা করে খাওয়া যায়। মাছের সাথে সজনে পাতা ভর্তা রেসিপি শেয়ার করেছেন আসলে এই ভর্তা রেসিপি সম্পর্কে কোনো ধারনা নেই তবে যেহেতু মাছ যুক্ত করেছেন তাই টেস্টি হবে এটা বলাই যায়। বাসায় ট্রাই করে দেখা যাবে।
সম্ভব হলে বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
সজনে ডাটা আপনার মত আমারও তেমন একটা খেতে ভালো লাগে না তবে সজনে পাতা কিন্তু কখনোই খাওয়া হয়নি এত মজাদার ভাবে প্রস্তুত করে।
আপনি সজনে পাতা ভর্তার রেসিপিটি দারুণভাবে ফটোগ্রাফির সাথে উপস্থাপন করেছিলেন প্রথমবার কাউকে এমন রেসিপি প্রস্তুত করতে দেখলাম।
সত্যি দেখে খুব লোভ হচ্ছে নিশ্চয়ই খুব মজা হবে খেতে।
হ্যাঁ রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে।সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
সজনে পাতা আমাদের দেহের জন্য খুবই উপকারী। বিশেষ করে এটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সজনে পাতার ভর্তা আমি বেশ পছন্দ করি।
একটু ঝাল বেশি দিলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি দেখে এখনই হুমরি খেয়ে পড়ছি।
ঠিকই বলেছেন আপনি এরকম ভর্তার মধ্যে ঝাল একটু বেশি দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
সজনে ডাটা খেয়ে থাকি কিন্তু পাতা ভর্তা আজকে তো প্রথম শুনলাম। ইউনিক লাগলো বেশ। আপনার প্রোফাইলে মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখে থাকি। সেগুলো আমার ভীষণ ভালো লাগে। ফাইনাল ধাপটি এতটা চমৎকারভাবে ফুটে উঠেছে বেশ দারুন লাগছিল। আপনি রান্না করতে যেগুলো প্রয়োজন হয় প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন এবং ছবিগুলি খুবই পরিষ্কার ছিল। আপনার রান্না ধরনটি বেশ ভাল ছিল। এর মধ্যে মাছ সত্যিই অবাক হলাম দেখে। আপনার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। প্রতিটি ধাপ দারুন দক্ষতায় আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপনা করার প্রক্রিয়াটি আমার ভীষণ ভালো লেগেছে। অবশ্যই বাসায় চেষ্টা করে দেখব।
আমার রেসিপিগুলো আপনার ভালো লাগে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি ঠিকই বলেছেন আপু সজনে পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। সজনে পাতা ভেজে খাওয়া হয়েছে কিন্তু এভাবে মাছ দিয়ে কখনো ভর্তা করে খাওয়া হয়নি। নতুন একটি রেসিপির সাথে পরিচিত করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে মাঝেমধ্যে নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আপনার শেয়ার করা রেসিপি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি সজনে পাতা রেসিপি শেয়ার করলেন। সজনে পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তবে চেষ্টা করি সজনে পাতা ভর্তা তৈরি করে খাওয়ার। বিশেষ করে আমরা সজনে পাতা ভর্তা তে শুটকি মাছ দিয়ে থাকি। তবে আপনি ইউনিক একটি রেসিপি শেয়ার করলেন আজকে। মাছ ফ্রাই করে তারপর সজনে পাতাতে দিলেন। আমার কাছে বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপি।
আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
যে কোনো ধরনের ভর্তা আমার খুব পছন্দের। আসলে ভর্তা দিয়ে ভাত খাওয়ার অনুভূতি সত্যি খুব অন্যরকম। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে সজনে পাতা ভর্তা তৈরি করেছেন। আপনার সজনে পাতা ভর্তার ফটোগ্রাফি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। সজনে পাতা ভর্তার বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। সজনে পাতা ভর্তার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।