চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু লাউ পাতার ভর্তা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে লাউ পাতার ভর্তা রেসিপি। লাউ পাতার এই ভর্তা রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আর এই রেসিপিটি তৈরি করাও সহজ। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে তৈরি করা তাই খেতে আরো বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000024077.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • লাউ পাতা
  • চিংড়ি মাছ
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • রসুন
  • ধনিয়া পাতা
  • লবণ

1000024056.jpg

1000024057.jpg

ধাপ - ১
  • প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছ গুলো ভেজে নিয়েছি।
1000024062.jpg1000024063.jpg
ধাপ - ২
  • এরপর সেই প্যানে পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে নিয়েছি।
1000024064.jpg1000024065.jpg
ধাপ - ৩
  • তারপর কয়েকটি কাঁচামরিচ ভেজে নিয়েছি সেই তেলে।
1000024066.jpg1000024067.jpg
ধাপ - ৪
  • সবকিছু ভেজে একটি প্লেটে নিয়ে নিয়েছি।

1000024068.jpg

ধাপ - ৫
  • তারপর প্যানে লাউ পাতাগুলো টেলে নিয়েছি।

1000024069.jpg

ধাপ - ৬
  • লাউ পাতার সাথে ধনিয়া পাতা ও দিয়ে দিয়েছি।

1000024070.jpg

ধাপ - ৭
  • বেশ কিছুক্ষণ লাউ পাতা এবং ধনিয়া পাতা ভেজে নিয়েছি।

1000024071.jpg

ধাপ - ৮
  • এরপর শীল পাটায় প্রথমে কাঁচামরিচ বেটে নিয়েছি।

1000024072.jpg

ধাপ - ৯
  • তারপর ভাজা চিংড়ি মাছ গুলো বেটে নিয়েছি।

1000024073.jpg

ধাপ - ১০
  • এরপর ভাজা লাউ পাতা বেটে নিলাম।

1000024074.jpg

ধাপ - ১১
  • তারপর দিয়ে দিয়েছি ভাজা ‌পেঁয়াজ এবং রসুন কুচি। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি।

1000024075.jpg

ধাপ - ১২
  • সবশেষে সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি।

1000024076.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি।

1000024078.jpg

1000024079.jpg

1000024080.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

লাউ পাতা যেটা লাউ শাক নামে বেশি পরিচিত। লাউ পাতা ভর্তা আমার কাছে বেশ মজা লাগে তবে আপনি চিংড়ি মাছ যুক্ত করে যেন এই লাউপাতা ভর্তার টেস্ট আরো বাড়িয়ে তুলেছেন। নতুন একটি ভর্তা রেসিপির সাথে পরিচিত হলাম কারণ চিংড়ি মাছ যুক্ত করে কখনো লাউ পাতা ভর্তা রেসিপি খাওয়া হয়নি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সম্ভব হলে রেসিপিটি একদিন তৈরি করে খেয়ে দেখবেন ।আশা করি আপনার কাছে বেশ ভালো লাগবে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আরে আপু আপনার ভর্তা রেসিপি দেখে আমার তো এক্ষুনি খেতে ইচ্ছা করছে। যেকোনো ধরনের ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। লাউ পাতার মধ্যে আপনি কিছুটা ধনিয়া পাতা দিয়েছেন এতে স্বাদের পরিমাণটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। ডেকোরেশন টাও দারুণ হয়েছে আপু। সব মিলিয়ে আপনারা আজকের পোস্ট বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চিংড়ি ও লাউ সমন্বয়ের রান্না দেখেছি কিন্তু কখনো চিংড়ি ও লাউ পাতার সাথে ভর্তা খেতে দেখিনি। এজন্য নতুন একটা ইউনিক রেসিপি মনে হলো। জানিনা কতটা সুস্বাদু হয়েছে আপনার এই রেসিপি, তবে আপনার বর্ণনা পড়ে যাওয়া অনুভব করলাম সত্যিই খাওয়ার মত একটা রেসিপি। তবে একদিন খেতে পারলে ভালো হয়।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন ।রেসিপিটি খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে । গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আজকে লাউ পাতা দিয়ে শুটকি মাছ ভর্তা করেছিলাম। আর আপনি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের ভর্তা গরম ভাতের সাথে খেতে দারুন লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার মজাদার একটি ভর্তা রেসিপি প্রস্তুত করেছেন। আসলে ভর্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার তৈরি ভর্তা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে ভীষণ মজা হয়েছিলো। এধরনের ভর্তায় একটু ঝাল বাড়িয়ে দিলে খেতে আরো বেশি সুস্বাদু লাগে। যাইহোক আপনার উপস্থাপনা সুন্দর ছিলো ধন্যবাদ আমার সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন। এ ধরনের ভর্তার মধ্যে ঝাল একটু বেশি দিলে খেতে বেশ ভালোই লাগে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

যে কোন ধরনের ভর্তা আমার খুব পছন্দের। ভর্তা দিয়ে গরম ভাত খেতে বেশ দারুন। লাউ পাতার ভর্তা বেশ দুর্দান্ত হয়েছে। ভর্তা তৈরি প্রক্রিয়া বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। বিশেষ করে চিংড়ি মাছ দেওয়াতে খেতে বেশ ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু লাউ পাতার ভর্তা রেসিপি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লাউ পাতা ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। আমি খুবই পছন্দ করি। তবে কখনো চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয়নি। আপনার চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা রেসিপি দেখে খুবই ভালো লাগলো। পরিবেশনটা অসাধারণ হয়েছে, দেখে মুগ্ধ হলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

I have eaten Lau Shak Bharta recipe a lot especially when I had my exam, mom made this Laushak Bharta recipe. Never made with shrimp. So I found your recipe unique.

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার চমৎকার একটি ভর্তা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের রেসিপিগুলো খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আপনার এই রেসিপি তৈরিতে লাউ পাতাগুলো শিলপাটায় বেটে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65786.15
ETH 1795.38
USDT 1.00
SBD 0.43