একটি মেহেদী ডিজাইন

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করছি। আসলে পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। মেহেদী খুব একটা দেওয়া হয় না আমার। ঈদের সময় কমবেশি সবাই হাতে মেহেদি দেওয়ার চেষ্টা করে। এবার ঈদের আগে অনেকের হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। তবে সবগুলো ডিজাইন ছবি তোলা হয়নি। আজকে একটা মেহেদী ডিজাইনের ছবি শেয়ার করছি। এই ডিজাইনটা আমি আমার ছোট বোনের হাতে করেছিলাম। আমি সব সময় কাবেরী মেহেদি ইউজ করি। এই মেহেদী গুলো আমার বেশ পছন্দ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী

IMG-20250330-WA0000.jpg

ধাপ-১

প্রথমে আমি হাতের কব্জির মধ্যে বড় একটা ফুল আর্ট করে নিয়েছি। একদম শেষের ফুলের পাপড়ি গুলো একটু মোটা করে দিলাম।

20250330_132519.jpg

ধাপ-২

এবার বড় ফুলের উপরের দিকে আরো তিনটা ছোট ছোট ফুল আর্ট করে নিয়েছি। ফুলগুলোর উপর একটা লম্বা দাগ দিয়ে দিলাম। এবার দাগের মধ্যে ডট একে ডিজাইন করে নিয়েছি।

20250330_133613.jpg

ধাপ-৩

এবার আরো কিছু ছোট ছোট ফুল দিকে একইভাবে ডিজাইনগুলো করে নিলাম। ডিজাইনগুলো আস্তে আস্তে আঙ্গুলের দিকে উঠিয়ে নিয়েছি। আশেপাশে লতা পাতার মতো কিছু ডিজাইন অংকন করে নিলাম।

20250330_134602.jpg

ধাপ-৪

এবার আমি আঙ্গুলের মধ্যে কিছু সিম্পল ডিজাইন দিয়ে দিলাম।

20250330_135046.jpg

ধাপ-৫

প্রত্যেকটা আঙ্গুলে একইভাবে ডিজাইন করে দিয়েছি। এভাবেই আজকের মেহেদি ডিজাইন টা করলাম।

20250330_135522.jpg

Final Look

IMG-20250330-WA0000.jpg

IMG-20250330-WA0001.jpg

এই ছিলো আমার আজকের মেহেদি ডিজাইন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

বাহ, দারুন একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন আপু। সম্পূর্ণ আর্ট দেখে আমার ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আহা আপু কি সুন্দর মেহেন্দি করেছেন! এতদিন গুগল থেকে মেহেন্দি ডিজাইন ডাউনলোড করতাম এবং এত সুন্দর সুন্দর ডিজাইন হত এখন দেখছি আপনারাই এত সুন্দর বানিয়েছেন আপনাদের দেখে কখনো করলে করে ফেলতে পারব। প্রত্যেকটা অংশ নিখুঁত করে করেছেন। আমাদের এদিকে অনেক মেহেন্দির জল রয়েছে মেয়েরা প্রায়ই মেহেন্দি পড়ে হাতে যেকোনো উৎসব অনুষ্ঠান হলেই মেহেন্দি।

 last year 

আমরাও যেকোনো অনুষ্ঠানে মেহেদি দেই। বিশেষ করে ঈদে দেওয়া হয়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ঈদের দিন এত সুন্দর মেহেদীর ডিজাইন আর্ট করলে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর একটি ডিজাইন হাতে পরলেন। মেহেদীর ডিজাইন কিভাবে দিলেন ধাপ সমূহ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ডিজাইন টা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ঈদের সময়টাতে সবাই কম-বেশি মেহেদি হাতে দেয়।আপনি অনেকের হাতে মেহেদি দিয়ে দিলেও সব ডিজাইন গুলোর ছবি তুলে রাখেননি।আপনি ছোট বোনের হাতে ও মেহেদি দিয়ে দিয়েছেন।তাই আজ শেয়ার করেছেন। ডিজাইনটি সিম্পলের মধ্যে দারুন হয়েছে।অনেক ভালো লাগলো মেহেদি ডিজাইনটি।অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

ঈদের সময় ছাড়া মেহেদী খুব একটা দেওয়া হয় না। সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

ঈদের সময় কম বেশি সবাই হাতে মেহেদি দিতে পছন্দ করে। আপনি দেখছি ছোট বোনের হাতে খুব চমৎকার মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আসলে মেহেদি দিতে যেমন ভালো লাগে তেমনি কাউকে লাগিয়ে দিলেও ভালো লাগে। তবে আপনি মেহেদি ডিজাইন আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইন করার কারণে দেখতে খুব চমৎকার লাগলো। ধন্যবাদ আপনাকে চমৎকার মেহেদি দিলেন আর্ট করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করার জন্য।

 last year 

আপনার মন্তব্য পেয়ে আরো অনুপ্রেরণা পেলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

এত সুন্দর মেহেদি ডিজাইন আর্ট দেখে খুব ভালো লাগলো আমার কাছে। ভালোলাগার মুহূর্তগুলো উপস্থাপন করেছেন। ডিজাইন টা দারুন। সব মিলে বলতে পারি সুন্দর একটা মুহূর্তের প্রতি ছবি ফুটে উঠে সেখানে।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61578.51
ETH 1697.55
USDT 1.00
SBD 0.38