ফটোগ্রাফি // কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফী করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আজকে আমি আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। ফুল আমরা সবাই খুব পছন্দ করি। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাস্তবে হোক কিংবা ফটোগ্রাফিতে, ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার মনে হয় শুধু আমারই না আপনাদেরও ফুল দেখতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেই।
প্রথম

কাঠগোলাপ ফুল

কাঠগোলাপ ফুল আমার বেশ পছন্দের। এটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বাসার ছাদে প্রায় তিন রকমের কাঠগোলাপ ফুল রয়েছে। প্রতিটি কাঠগোলাপ ফুল দেখতে অসাধারণ লাগে। একই ডালে বেশ কয়েকটি কাঠগোলাপ ফুল একই সাথে ফোটে। একসাথে অনেকগুলো ফুল দেখতে আরো বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফির কাঠগোলাপ ফুল গুলো হলুদ এবং গোলাপি রঙের। কিছুটা অংশ আবার সাদা রং ও দেখা যায়। আরো এক ধরনের কাঠ গোলাপ ফুল রয়েছে যেগুলো একদম গাঢ় গোলাপি রঙের। আরেক ধরনের রয়েছে হলুদ এবং সাদা রঙের। হলুদ এবং সাদা রঙের কাঠগোলাপ আমার সবচেয়ে বেশি পছন্দের। তবে অন্যান্য ফুল গুলোও খুব ভালো লাগে।

IMG-20230624-WA0012.jpg

দ্বিতীয়

IMG-20230624-WA0015.jpg

তৃতীয়

সাদা লিলি ফুল

এই ফুল গুলো কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না। আমি তেমন কোন জায়গায় এই ফুল গুলো খুব একটা দেখি নি। এটিকে সম্ভবত স্পাইডার লিলি ফুলও বলা হয়। এই ফুলগুলোর ঘ্রাণ অনেক বেশি সুন্দর। বিশেষ করে রাতের বেলা অনেক বেশি ঘ্রাণ ছড়ায় এটি। রাতের বেলা এই ফুলগুলো বাসায় রাখলে পুরো ঘর একদম ঘ্রাণে ভরপুর হয়ে যায়। আমার কাছে এই ঘ্রাণ টা অনেক ভালো লাগে। আর ফুলগুলো সাদা হওয়ার কারনে আমার আরো বেশি ভালো লাগে। ফুলগুলো এই সিজন টা তেই ফুটে থাকে।

IMG-20230624-WA0016.jpg

চতুর্থ

নয়নতারা ফুল

নয়নতারা ফুল কম বেশি আমরা সবাই চিনি। নয়নতারা ফুলও আমার কাছে ভীষণ ভালো লাগে। সাধারণত পাঁচটি পাপড়ি থাকে এই ফুল গুলো তে। আর এই ফুলগুলো সারা বছরই থাকে। এই নয়নতারা ফুল আবার বিভিন্ন রঙের হয়ে থাকে। বৃষ্টির পর আমি এই ফটোগ্রাফি টি করেছিলাম। ফুলের উপর বৃষ্টির ফোঁটা খুবই সুন্দর লাগছে দেখতে।

IMG-20230624-WA0013.jpg

পঞ্চম

সাদা নয়নতারা ফুল

সাদা রঙের ফুলগুলো আমার খুবই পছন্দ। আর এই সাদা রঙের নয়নতারা ফুলও আমার খুব ভালো লাগে। আর মাঝখানের হলুদ রং টার জন্যও খুব সুন্দর লাগে।

IMG-20230624-WA0010(1).jpg

ষষ্ঠ

গাঁদা ফুল

এই ফটোগ্রাফিটা শীতকালে করেছিলাম। এরকম গাঁদা ফুল আমি এর আগে কখনো দেখিনি। এই ফুলগুলোও দেখতে দারুন। বিশেষ করে পাপড়িগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে।

IMG-20230624-WA0014.jpg

সপ্তম

করলার ফুল

এটা হচ্ছে করলা গাছের ফুল। করলা আমি খুব একটা পছন্দ করি না খেতে। তবে এই গাছের ফুলটা খুবই সুন্দর লেগেছে। আমি করলার ফুল এর আগে দেখিনি। হলুদ রঙের এই ফুলটা বেশ ভালোই লাগছিল দেখতে।

IMG-20230624-WA0011.jpg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

আপু আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। কাট গোলাপ ফুল, লিলি ফুল করলা ফুল দেখতে অসাধারণ দেখাচ্ছে। আপনার এত সুন্দর মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাছে সার্থকতা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাহ্ আপু আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফার আপনি খুবই সুন্দর ভাবে ক্যাপচার করেছেন আপনার ফোনে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে আমি ছুটে আসি পোস্ট ভিজিট করার জন্য। ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে। কাঠগোলাপ ফুল আমার খুব পছন্দের। সাদা লিলি ফুলটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপু আপনি কিন্তু চমৎকার ফটোগ্রাফি করেন। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও অনেক মনোমুগ্ধকর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলের সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে দেখে আমি তো অনেক মুগ্ধ হলাম। কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং সাদা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লেগেছে। আমি অন্যান্য ফটোগ্রাফির থেকে আমি ফুলের ফটোগ্রাফি একটু বেশি পছন্দ করি করতে। সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল।

 3 years ago 

আমার কাছে ও ফুলের ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ফুল দেখলে আমার কাছেও খুবই ভালো লাগে। বিশেষ করে ফটোগ্রাফি না করে থাকতেই পারি না। আপনি আজকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। কাঠ গোলাপ ফুল আমার কাছেও খুব ভালো লাগে। তাছাড়া বিভিন্ন ধরনের নয়নতারা ফুল গাছ দেখতে খুব সুন্দর লাগে। সাদা ফুলটির নাম জানা ছিল না। আপনার কাছ থেকে জেনে নিলাম। ভালো লাগলো আপনার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করেন পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। লিলি ফুলের মিষ্টি ঘ্রান মন ভালো করে দেয়। ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর তুলেছেন আপু।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 
 3 years ago 

মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে সাদা রঙের লিলি ফুলের ফটোগ্রাফি এবং কাঠ গোলাপের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্যে আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

সাদা লিল ফুল অনেকদিন পর দেখলাম আপু। এই ফুলগুলো এখন আর দেখি না। কাঠগোলাপ গুলো দেখেই তো কাঠগোলাপের প্রেমে পড়ে গেলাম। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপু দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38