আকাশের সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফী করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আজকে আমি আপনাদের সাথে আকাশের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আকাশ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর এসব দেখতে কার না ভালো লাগে। আমি প্রতিদিন কিছু সময় আকাশের দিকে তাকিয়ে থাকি। তখন সম্পূর্ণ অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেই।
প্রথম

IMG-20230704-WA0003.jpg

  • সূর্যাস্তের পরেই এই ছবিটি তুলেছিলাম। সূর্যাস্তের সময় এমনিতেই আকাশ খুব সুন্দর লাগে দেখতে। তবে আকাশ টা সেদিন আরো অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আর কিছুটা মেঘলা ছিল যার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছিল দেখতে।
দ্বিতীয়

IMG-20230704-WA0005.jpg

  • যেকোনো মুহূর্তে আকাশ বিভিন্ন রং এ সেজে ওঠে। একেক সময় একেক ধরনের সৌন্দর্য প্রকাশ করে। গাছের পাতার ফাঁকে সূর্য এবং নীল আকাশ দেখতে বেশ ভালো লাগছিল। তাই ফটোগ্রাফিটি করেছিলাম।
তৃতীয়

IMG-20230704-WA0004.jpg

  • নীল আকাশে এরকম সাদা মেঘ দেখতে অনেক বেশি ভালো লাগে। সাদা মেঘগুলো দেখে মনে হচ্ছিল যেন একটু হাত বাড়ালেই ধরা যাবে। একদম কাছাকাছি দেখা যাচ্ছিল। নীল আকাশে সাদা মেঘগুলো খুব সুন্দর ভাবে ভেসে বেড়াচ্ছে। দেখে ভালো লেগেছে তাই ফটোগ্রাফিটি করেছি।
চতুর্থ

IMG-20230704-WA0002.jpg

  • এই ফটোগ্রাফি টিও সূর্যাস্তের পরে করেছিলাম। সেদিন আকাশ অনেকটাই মেঘলা ছিল। বিভিন্ন রং এর মেঘ দেখা যাচ্ছিল আকাশে। ভালোই লাগছিলো দেখতে।
পঞ্চম

IMG-20230704-WA0008.jpg

  • এই ফটোগ্রাফিটি ঈদের কয়েকদিন আগে করেছিলাম। ওভার ব্রিজের উপর থেকে ক্যাপচার করেছি এই ফটোগ্রাফিটি। রাস্তা টা ফাঁকাই ছিল আকাশটা বেশ ভালোই লাগছিল দেখতে।
ষষ্ঠ

IMG-20230704-WA0006.jpg

  • এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। আমাদের এখানে একটি জায়গায় বর্ষাকালে এরকম পানি জমে যায়। আর এই টাইমটাতে কম বেশি সবাই এখানে নৌকা ভ্রমনে যায় এবং ঘুরতে যায়। জায়গাটা আসলেই অনেক সুন্দর।
সপ্তম

IMG-20230704-WA0009.jpg

  • বৃষ্টির আগ মুহূর্তের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে বিকেল বেলা হটাৎ করেই আকাশ এরকম অন্ধকার হয়ে এসেছে। তারপর আমি ছাদে গিয়ে বসি এবং এই সুন্দর পরিবেশ উপভোগ করেছিলাম। আর কিছু ফটোগ্রাফিও করে নিয়েছি।

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে সূর্যাস্তের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমার তো ইচ্ছে করছে আপনার মোবাইলের ফটোগ্রাফি গুলো ভিতরে ঢুকে যাই এবং এর সুন্দর সুন্দর আকাশ গুলো বিভিন্ন ভাবে উপভোগ করি।সুনীল আকাশ,মেঘাচ্ছন্ন আকাশ আহা!!!আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে 6,7 নাম্বার ফটোগ্রাফী গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গোধূলি বেলায় আকাশে সেজে ওঠে নতুন সাজে। আর সেই সৌন্দর্য দেখতে ভালো লাগে। আপু আপনিও কিন্তু দারুন ফটোগ্রাফি করেছেন। এছাড়া নীল আকাশটি দেখতেও ভালো লাগছে। আর মেঘে ঢাকা আকাশ দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আপু।

 3 years ago 

আকাশের ফটোগ্রাফি আমার কাছে ও খুবই ভালো লাগে । আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

প্রকৃতি নিজ নিজ রূপে সেজে উঠে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যগুলো আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে ফুটে উঠেছে। সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ। আকাশ যখন অন্ধকার হয়ে আসে তখন প্রকৃতির ভিন্নরূপ থাকে এবং যখন আকাশ ফ্রেশ হয় তখন ভিন্ন রূপ থাকে। বিভিন্ন সময়ের সৌন্দর্য বিভিন্ন রকম। আপনার ফটোগ্রাফির প্রশংসা করতেই হয়।

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কাছে আকাশের দৃশ্য গুলো অনেক ভালো লাগে বিশেষ করে বর্ষাকালে যখন সাদা মেঘ এবং কালো মেঘ জমা হয় বেশ ভালো লাগে। তাছাড়া আকাশে যখন লাল টক টক বর্ণ ধারণ করে তখন আরো ভালো লাগে। আকাশ বিভিন্ন সময় বিভিন্ন বর্ণ ধারণ করে বেশ ভালো লাগে। আপনার আকাশের ফটোগ্রাফি গুলো দেখতে আমার অসাধারণ ভালো লেগেছে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আকাশের সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে বেশ অসাধারণ ছিল। সাদা নীল আকাশ দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

আকাশের ফটোগ্রাফি আমারও ভীষন ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আকাশোর ফটোগ্রাফি করেছেন।আপনার মতো আমারও বৃষ্টির আগ মূহুর্তের আকাশ ভীষন ভালো লাগে। ধন্যবাদ আপু একেক সময়ের আকাশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আকাশের ফটোগ্রাফি আমার কাছেও খুব ভালো লাগে দেখতে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আকাশের এত সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি দেখে চোখ ফেরাতে পারছিলাম না আপু। অনেক সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন আপনি। কোনটা রেখে কোনটা দেখব এটাই তো ভেবে পাচ্ছিলাম না। প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্যতা দেখে মুগ্ধ হলাম। ১,৪,৭ নাম্বার ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। অসম্ভব সুন্দর ছিল আপনার তোলা ফটোগ্রাফি।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আকাশের সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন যা খুবি ভালো লেগেছে আমার।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64011.44
ETH 1858.50
USDT 1.00
SBD 0.39