রঙিন কাগজ দিয়ে থ্রিডি স্টার এর অরিগামি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে অরিগামি পোস্ট শেয়ার করার। আজকে আপনাদের মাঝে যেই অরিগামি পোস্ট শেয়ার করছি এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে থ্রিডি স্টার এর অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।

অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240610-WA0003.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • স্কেল
ধাপ - ১

প্রথমে আমি কিছুটা লম্বা করে একটা কাগজ কেটে নিলাম। কাগজটা দৈর্ঘ্য বরাবর মাঝখানে ভাজ করে নিয়েছি।

20240610_101331.jpg20240610_101401.jpg
ধাপ - ২

এরপর ভাঁজ করা এই লম্বা কাগজটা নিচে দেখানো ছবির মত করে দুইটি কোনা একসাথে করে ভাঁজ করে নিলাম।

20240610_101457.jpg

ধাপ - ৩

এরপর ভাজকরা কাগজটির একপাশে ছবির মত করে আবারো ভাজ করে নিলাম।

20240610_101617.jpg

ধাপ - ৪

এরপর অন্য পাশের বাড়তি অংশটুকু অপর পাশে নিয়ে ভাজ করে নিয়েছি।

20240610_101657.jpg

ধাপ - ৫

এরপর কাগজটি উল্টিয়ে নিজের বাড়তি অংশটুকু কোনাকুনি কেটে ফেলে দিলাম।

20240610_101858.jpg20240610_101922.jpg
ধাপ - ৬

এই ভাঁজ করা কাগজটা খোলার পর এটা দেখতে তারার মত হবে। তখন কাগজের পাঁচ দিকে পাঁচটা ভাঁজ আবারও উপর থেকে করে নিলে একটা থ্রিডি ইফেক্ট পড়বে। এভাবেই থ্রিডি স্টার তৈরি করে নিলাম।

20240610_102053.jpg

এভাবে বেশ কয়েকটা সাইজের স্টার তৈরি করে নিয়েছি

IMG-20240610-WA0000.jpg

IMG-20240610-WA0001.jpg

IMG-20240610-WA0002.jpg

IMG-20240610-WA0006.jpg

এই ছিলো আমার আজকের অরিগামি পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

ওয়াও রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর থ্রিডি স্টারের অরিগ্যামি তৈরি করছেন। রঙিন কাগজের অরিগ্যামি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা স্টারের অরিগ্যামি টি দারুণ হয়েছে। সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো দেখতে খুব সুন্দর লাগে। আপনি আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে থ্রিডি স্টার তৈরি করেছেন। আমিও অনেক দিন আগে এমন একটি অরিগ্যামি শেয়ার করেছিলাম। এই ধরনের অরিগ্যামি বানাতে ও দেখতে খুব ভালো লাগে। এই তাঁরা গুলো দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছেন রঙিন কাগজের তৈরি জিনিসগুলো বানাতে এবং দেখতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি থ্রিডি স্টার বানিয়েছেন। অনেক সুন্দর লাগছে দেখতে।প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এভাবে তাঁরা আমিও তৈরি করেছিলাম আপু ভীষণ ভালো লাগে তৈরি করতে। আপনি খুবই সুন্দর ভাবে তাঁরাগুলো তৈরি করেছেন। তাঁরা তৈরি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখে ভালো লাগলো ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে থ্রিডি স্টার অরিগামি, আসলে মানুষের প্রতিভা কখনো বাইরে থেকে বোঝা যায় না, অনেক তুচ্ছ বা ফেলনা জিনিস দিয়ে অনেক সময় সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আপনি সাধারণ একটি কাগজ দিয়ে অনেক সুন্দর করে কিছু থ্রিডি স্টার বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে মনে হচ্ছে এগুলো কোন যান্ত্রিক মেশিনে তৈরি, কিন্তু আপনি নিজ হাতে অনেক সুন্দর করে থ্রি স্টারগুলো বানিয়েছেন, প্রত্যেকটি থ্রিডি স্টার আমার কাছে অনেক ভালো লেগেছে, স্টারগুলো বানানোর প্রতিটা ধাপই আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে থ্রিডি স্টার বানিয়েছেন। আপনার বানানো স্টারগুলো ভীষণ সুন্দর ও আকর্ষণীয় লাগছে। ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে স্টার বানানো পদ্ধতি চমৎকার সুন্দর ভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

আপনার এত সুন্দর এবং দক্ষতা মূলক কাজটা দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। অনেক সুন্দর করে থ্রিডি স্টার তৈরি করেছেন আপনি। রঙিন কাগজের এরকম কাজ গুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর করে আপনি থ্রিডি স্টার তৈরি করেছেন এটা বেশি সুন্দর হয়েছে। ছোট বড় করে এগুলো তৈরি করার কারনে বেশি সুন্দর হয়েছে। এগুলো তৈরি করে ঘর সাজালে অনেক সুন্দর লাগে।আপনার হাতের কাজটা সত্যি আমাকে মুগ্ধ করেছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে কাজে আর উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রস্তুত করা সব ধরনের ক্রাফ এবং অরিগামি আমার কাছে খুব ভালো লাগে।
আপনি অনেক সুন্দর ভাবে থ্রিডি স্টার তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে এইগুলো সুতা দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর দেখায়।
ধাপগুলো অনেক সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি থ্রিডি স্টারের অরিগামি কিউট লাগছে আপু। আপনার আজকের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38