কার্ডবোর্ড দিয়ে ইমোজী তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা ডাই প্রজেক্ট শেয়ার করছি। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ আর কার্ডবোর্ড দিয়ে ইমোজি তৈরি করে শেয়ার করছি। এখানে আমি মূলত কলম ডেকোরেশন এর ক্ষেত্রে এরকমটা করেছি। ছোট বাচ্চারা এরকম জিনিস গুলো বেশ পছন্দ করে। এগুলো খুব সহজেই তৈরি করা যায়। আমি আজকে প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখতে সিম্পল হলেও এগুলো তৈরি করা অনেক সময়ের ব্যাপার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ইমজি গুলোর সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240610-WA0021.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • কার্ডবোর্ড
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • গ্লু
  • পেন্সিল কম্পাস
  • জেল পেন
ধাপ - ১

প্রথমে আমি কার্ডবোর্ড এর মধ্যে পেন্সিল কম্পাস দিয়ে দুইটা বৃত্ত অংকন করে নিলাম। এবার আমি গোল অংশটুকু কেটে নিয়েছি।

20240610_115013.jpg20240610_115144.jpg
ধাপ - ২

এবার আমি কলমের মাপ অনুযায়ী বৃত্তের একটা পাশ গোল করে কেটে নিলাম।

20240610_115312.jpg

ধাপ - ৩

এবার আমি দুইটা গোল অংশটুকু একসাথে করে গ্লু দিয়ে আটকে দিয়েছে। তারপর এটার গোল অংশটুকুর মাপ অনুযায়ী বাইরে হলুদ কাগজ দিয়ে দিলাম।

20240610_120144.jpg

ধাপ - ৪

এবার গোল ইমোজির অংশটুকু কলমের পেছনে অ্যাড করে দিলাম।

20240610_120159.jpg

ধাপ - ৫

এবার আমি পছন্দ মত ইমোজি এঁকে নিয়েছি। তারপর সেটাকে রং করে নিলাম। এভাবেই কলম গুলোকে একটু ডেকোরেশন করে নিয়েছি।

IMG-20240610-WA0017.jpg

Final Look

IMG-20240610-WA0019.jpg

IMG-20240610-WA0020.jpg

IMG-20240610-WA0022.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

অনেক সুন্দর হয়েছে আপনার কার্ডবোর্ড দিয়ে তৈরি করা ইমোজি। এই ইমোজি গুলো তৈরি করা অনেক সহজ এবং অল্প সময়ে তৈরি হয়ে যায়। তবে আপনার ইমোজি দুটি অনেক সুন্দর। অনেক সুন্দর ক্রিয়েটিভ কাজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 last year 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর দুটি ইমোজি তৈরি করলেন। এই ইমোজিগুলো কলমের পিছনে তৈরি করে লাগানোর পরে কলমের সৌন্দর্য আরো দুই গুণ বেড়ে গিয়েছে। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে এমনিতেও সুন্দর হয়। আমার কাছে দারুন লাগলো আপনার এই ইমোজি গুলো। বেশ ভালো কিছু তৈরি করার চেষ্টা করলেন।

 last year 

আপনার কাছে এগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

ইমোজিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কিউট হয়েছে। আপু আপনি সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন এটা দেখে খুবই ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

এগুলো আসলেই কিউট লাগছিল দেখতে। মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

কার্ডবোর্ড দিয়ে একেবারে চমৎকার ইমোজি তৈরি করেছেন। আপনার কাছ থেকে এত সুন্দর ইমোজি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এত সুন্দর ইমোজি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এটি তৈরি করার ধাপগুলো একের পর এক আপনি খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷

 last year 

এই ইমোজি গুলো স‍্যোসাল মিডিয়ায় ব‍্যবহার করতে করতে আমরা অভ‍্যস্ত। দেখে বেশ সুন্দর লাগল। ইমোজি গুলো দারুণ তৈরি করেছেন আপু। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 63170.19
ETH 1749.64
USDT 1.00
SBD 0.39