একটি কাপ আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও ম্যান্ডেলা আর্ট গুলো করতে আসলে অনেক সময়ের প্রয়োজন। আজকে আমি আপনাদের সাথে একটি কাপ আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। ম্যান্ডেলা আর্ট করতে কিছুটা সময় লাগলেও এই কাজগুলো করতে আমার কাছে ভীষন ভালো লাগে। আজকের এই আর্টটি করতেও বেশ সময় লেগেছে। আশা করছি আমার আজকের ড্রয়িংটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

1000026167.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • সাইন পেন
  • জেল পেন

1000026176.jpg

ধাপ - ১
  • প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি কাপ অংকন করে তার ওপর আইসক্রিমের মত অঙ্কন করে নিয়েছি।

1000026154.jpg

ধাপ - ২
  • তারপর সম্পূর্ণ কাপ আইসক্রিমটি সাইন পেন দিয়ে অঙ্কন করে নিয়েছি।

1000026155.jpg

ধাপ - ৩
  • তারপর কাপ আইসক্রিমের উপরের আইসক্রিমের অংশটুকু তে ম্যান্ডেলা ডিজাইন করে নিয়েছি।
1000026156.jpg1000026157.jpg
ধাপ - ৪
  • এভাবেই জেল পেন দিয়ে একদম ছোট ছোট ডিজাইন অংকন করে নিয়েছি।
1000026158.jpg1000026159.jpg
ধাপ - ৫
  • একেক সময় একেক রকম ডিজাইন করে নিয়েছি। এভাবেই উপরের আইসক্রিমের মত অংশটুকু ডিজাইন করে নিয়েছি। মাঝে মাঝে কিছু জায়গাতে সাদা রেখেছি আইসক্রিম এর অংশটুকু যেন আলাদাভাবে বোঝা যায়।
1000026160.jpg1000026161.jpg
ধাপ - ৬
  • এরপর আইসক্রিমের কাপটির উপরের অংশ সামান্য ডিজাইন করে নিয়েছি।

1000026162.jpg

ধাপ - ৭
  • এভাবে ক্রস দাগ দিয়ে কাপের উপরের অংশটুকু ডিজাইন করে নিয়েছি।

1000026163.jpg

ধাপ - ৮
  • সবশেষে কাপে নিচের অংশটুকুতেও সামান্য কিছু ডিজাইন করে নিয়েছি। আইসক্রিমের অংশটুকুতে একটু গর্জিয়াস ডিজাইন করার কারণে কাপের অংশটুকুতে কিছুটা হালকা ডিজাইন দিয়েছি।

1000026164.jpg

এভাবেই আজকের আর্ট টি শেষ করি

1000026173.jpg

1000026166.jpg

1000026165.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

যেখানে মনের সেটিসফেকশন কাজ করে সেখানে কাজ যত কঠিন হোক বিষয় না! ম্যান্ডেলা আর্ট করতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগে। আইসক্রিম এর ম্যান্ডেলা আর্টটিও সুন্দর হয়েছে। ভিতরের ডিজাইনটাও ভালো ছিল 🌼

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি বেশ চমৎকার ভাবে একটি আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার তৈরি করা আইসক্রিমের ম্যান্ডেলাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলেই এধরনের কাজ গুলো করতে অনেক ধৈর্য এবং সময় নিয়ে করতে হয়। আর দেখে বোঝা যাচ্ছে আপনি খুবই দক্ষতার সাথে ম্যান্ডেলাটির আর্ট সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আইসক্রিমটা একটু হাতে দেনতো। খেয়ে দেখি। দেখতে যেমন সুন্দর তেমন খেতে কিনা। বেশ ভালো লাগলো কারু কাজ গুলো। অসাধারণ লাগছে আর্টটি।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই আর্ট গুলো সময় নিয়ে করা হয় বলেই এতটা নিখুঁত করে সম্পূর্ণ করা যায় । আপনার আর্টটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপু আইসক্রিমটি দেখতে একেবারে দুর্দান্ত লাগছে । দারুন সুন্দর এঁকেছেন সময় নিয়ে করার কারণে এতটা সুন্দর করে করতে পেরেছেন ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চমৎকার এঁকেছেন আপু , আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে ৷ আপনি একটি কাপ এবং আইসক্রিমের চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ আপনার আর্ট দেখতে এক কথায় অসম্ভব সুন্দর হয়েছে ৷ ভীষণ ভালো লাগলো আমার আর্ট টি দেখে ৷ সুন্দর ভাবে আর্টের ধাপ গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতার। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এইতো আপু শীতকাল পেরিয়ে গরমের সময় আসছে। গরমের সময় ক্লান্ত অবস্থায় আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। আপনার এই কোন আইসক্রিমের আর্ট দেখে মনে হচ্ছে এখনই একটা আইসক্রিম কিনে খায়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসাধারণ ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। আপনার কাপ আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ম্যান্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এই ধরনের আর্ট করতে সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। নিশ্চয় ম্যান্ডেলা আর্ট করার দক্ষতা আপনার বেশ অসাধারণ। এত চমৎকার কাপ আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ম্যান্ডেলা আর্টদেখতে খুবই ভালো লাগে আপু। যদি এত সুন্দর ম্যান্ডেলা আর্ট হয় তাহলে তো বেশ ভালোই লাগে। যেহেতু আপনি আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট করলেন। ঠিক তো বলছেন আপু এত সুন্দর আর্ট করতে অবশ্যই সময়ের প্রয়োজন হবে। তারপরও আপনি কমপ্লিট করতে পেরেছেন বেশ ভালো লাগলো। আমাদের সাথে ধাপ গুলো উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলেই ম্যান্ডেলা আর্ট করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।আপনি সুন্দর একটি আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট করেছেন।এটা পেঁচিয়ে আর্ট করার ফলে আপনার একটু বেশিই সময় লেগে গিয়েছে।তবে দারুণ হয়েছে আর্টটি, ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39