গাছের ডালে বসে থাকা কিউট দুটি পাখির আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে ভিন্ন রকমের একটা কালারফুল আর্ট শেয়ার করব। এটি হচ্ছে গাছের ডালে বসে থাকা কিউট দুটি পাখির আর্ট আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সপ্তাহে এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং কিংবা মধুবনী আর্ট গুলো শেয়ার করি। এবার অনেকদিন পর এরকম কালারফুল আর্ট শেয়ার করলাম। আমি যেহেতু ম্যান্ডেলা আর্ট পছন্দ করি তাই এই আর্টের মাঝেও কিছুটা ম্যান্ডেলা ডিজাইন রাখার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240607_130853.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • রং পেন্সিল
  • জেল পেন
ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল দিয়ে দুটি পাখি পাশাপাশি অঙ্কন করে নিয়েছি।

20240607_123603.jpg

ধাপ - ২

এরপর পাখিগুলোর নিচে একটি গাছের ডাল অংকন করে নিয়েছি। গাছের ডালে ফুল এবং পাতা অঙ্কন করে নিলাম।

20240607_124505.jpg

ধাপ - ৩

এরপর আমি পাখিগুলোকে হলুদ রং করে নিয়েছি। এবং পাখিগুলোর ঠোঁট লাল রং করে নিলাম।

20240607_124705.jpg

ধাপ - ৪

তারপর গাছের ডাল, পাতা এবং ফুলগুলো রং করে নিয়েছি।

20240607_125406.jpg

ধাপ - ৫

এরপর পেন্সিল কম্পাস ব্যবহার করে পাখিগুলোর উপরে বেশ কয়েকটি অর্ধবৃত্ত অংকন করে নিলাম। এরপর এই অর্ধবৃত্ত গুলোর মধ্যে ছোট ছোট ডিজাইন করে নিয়েছি।

20240607_130024.jpg

ধাপ - ৬

এরপর বাকি বৃত্ত গুলোর মধ্যেও ছোট ছোট বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।

20240607_130819.jpg

এভাবে আজকের আর্ট টি শেষ করলাম

20240607_130849.jpg

20240607_130903.jpg

20240607_130933.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

খুব চমৎকার পাখির আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর আর্ট করা দেখে খুবই ভালো লেগেছে আমার। একথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার আর্ট। চমৎকার এই আট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

এমন রঙিন এবং কিউট একটা ড্র‍্যয়িং আমাদের সাথে শেয়ার করেছেন আপু, ভালো না লাগার কোন চান্স ই নেই! গাছের ডালে বসে থাকা পাখি, উপরে ম্যান্ডেলা সবকিছু মিলিয়েই বেশ মিষ্টি একটা আর্ট হয়েছে। অনেকটা ছোটবেলার কার্টুন বই এর কথা মনে পরে গেলো আপনার এই আর্ট দেখে। অসাধারণ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার গাছের ডালে বসে থাকা কিউট দুটি পাখির আর্ট দারুন হয়েছে। আমার মনে হয় দুইটি কিউটি পাখি এক সাথে বসে প্রেম ভালোবাসা করছে ,হা হা হা। যায়হোক আপনার আর্ট করার পেন্সিল টাও খুবই সুন্দর ছিল। ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন আর্ট করতে পছন্দ করেন যেনে অনেক ভালো লাগলো। সত্যি আপু আপনার আর্টগুলো অসাধারণ হয়। এর আগেও আপনার আর্ট আমি দেখেছি। আজও আপনার গাছের ডালে বসে থাকা পাখির আর্ট দুটি কিন্তু চমৎকার লাগছে। তার পাশাপাশি মেন্ডেলা আর্টটও অনেক ভালো লাগছে।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

গাছের ডালে বসে থাকা কিউট দুটি পাখির আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর দুটি কিউট পাখির চিত্র অঙ্কন করলেন। এই আর্ট দেখতে পেয়ে আমি মুগ্ধ হলাম।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার শেয়ার করা গাছের ডালে বসে থাকা কিউট দুটি পাখির আর্ট দারুন মিষ্টি লাগছে।আপনি খুব সুন্দর ভাবে আর্টটি সম্পন্ন করলেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজে সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

গাছের ডালে বসে আছে সুন্দর হলুদ রঙের দুটি কিউট পাখি। খুবই অসাধারণ ভাবে আপনি আর্ট সম্পূর্ণ করেছেন আপু। এই ধরনের আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আর্টটি এক কথায় অসাধারণ হয়েছে আপু। পাখি দুটোকে বেশ কিউট লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু গাছের ডালে বসে থাকা দুটি কিউট পাখির আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

গাছের ডালে বসে থাকা পাখি দুটোকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আপু। আপনার আর্ট অনেক ভালো লাগছে। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক দক্ষতার সাথে দারুন একটি আর্ট করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38