দেশি মুরগির মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে দেশি মুরগির মাংসের রেসিপি। মুরগির মাংস আমার তেমন একটা পছন্দ না। তবে দেশি মুরগি হলে দুই এক পিস খাই। মুরগির মাংসে ঝাল একটু বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

20220930_141321177.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • দেশি মুরগির মাংস
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ
  • আদা বাটা
  • রসুন বাটা
  • গরম মসলা
  • জিরা গুড়ো
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো

20220930_120537178.jpg

20220930_120632326.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে পেঁয়াজকুচি গুলো কিছুটা ভেজে নিয়েছি।

20220930_120741239.jpg

দ্বিতীয় ধাপ
  • তারপর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি গরম মসলা।
20220930_121016284.jpg20220930_121029058.jpg
তৃতীয় ধাপ
  • তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো।
20220930_121042082.jpg20220930_121050981.jpg
চতুর্থ ধাপ
  • এরপর দিয়েছি পরিমাণ মতো জিরা গুঁড়ো। তারপর সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি।
20220930_121112455.jpg20220930_121251203.jpg
পঞ্চম ধাপ
  • এরপর সেখানে দিয়ে দিয়েছি মুরগির মাংস। তারপর সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি।
20220930_121313730.jpg20220930_121407771.jpg
ষষ্ঠ ধাপ
  • এরপর পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য।

20220930_123324458.jpg

সর্বশেষ ধাপ
  • কিছুটা সিদ্ধ হয়ে গেলে সেখানে গোটা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবং আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঝোল শুকিয়ে আসার পর চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।
20220930_124400271.jpg20220930_131956175.jpg
এভাবেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি

20220930_141326357.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

দেশি মুরগী নাম শুনলেই জিভ দিয়ে জল পড়ছে মনে হয়।৷ দেশি মুরগি তো এখন খুব সহজে পাওয়াই যায়না। আপনার রেসিপি কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি দেশি মুরগির মাংসের খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন যা দেখে আমার জিভে জল চলে এসেছে। মুরগির মাংসের যেকোনো রেসিপি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রিসিপির কালার কম্বিনেশন এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। দেখে বুঝতে পারছি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে রেসিপিটি। এইভাবে এই সময় লোভ লাগিয়ে দিয়ে ভালো করলেন না।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দেশি মুরগির মাংস পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। আমরা সবাই কমবেশি দেশি মুরগির মাংস একটু বেশি পছন্দ করি। আপনার রেসিপির কালার কম্বিনেশন দেখে তো আমার জিভে জল চলে এসেছে। ইচ্ছে করছে একটি নিয়ে নিতে। আপনার উপস্থাপনা দেখে কিন্তু যে কেউ খুবই সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবে। আপনার সম্পূর্ণ রেসিপি খুবই ভালো ছিল।

 3 years ago 

ঠিকই বলেছেন দেশি মুরগির মাংস কম বেশি সবাই খেতে পছন্দ করে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

মুরগীর মাংস খাই না বললেই চলে ৷ তবে আপনার করা রেসেপি টি দেখে অনেক ভালো লাগলো ৷ আপনি ইয়া বড় বড় পিচ করে রানা করেছেন ৷
রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে ৷ যে অনেক টেষ্টি আর সুস্বাদু হয়েছে ৷ অনেক ধন্যবাদ নিজ হাতে রানা করা মুরগীর রেসিপি ৷

 3 years ago 

ঠিকই বলেছেন রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার পোস্ট অনেক দিন পর দেখলাম। আপনি আজ খুব মজা করে মুরগির মাংস রান্না করে রেসিপি শেয়ার করেছেন। দেশি মুরগি খেতে খুব ভাল লাগে। আপনি খুব মজা করে রান্না করলেন। দেখতে বেশ লোভনীয় লাগছে। উপস্থাপনা দারুন হরেছে। রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত থাকায় কয়েক দিন আমি কাজ করতে পারিনি। এখন আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দেশি মুরগির মাংসের রেসিপি রান্না করে অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন। আপনার তৈরি দেশি মুরগির মাংস রান্না দেখে সত্যি চোখে জল চলে এসেছে। এত সুন্দর ভাবে মাংস রান্না করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মতো পুকুরের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

আপু আপনার রেসিপির কালার দেখেই তো লোভ হচ্ছে। আসলে এমনেতেই দেশী মুরগীর রেসিপি আমার বেশ ভালো লাগে।যাই হোক বেশ মজা করে দেশী মুরগীর রেসিপি তৈরি করেছেন। এটা ঠিক মুরগীর মাংসে ঝাল একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

আমার কাছেও একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

মুরগির মাংস আমারও খুব একটা পছন্দ না রান্না করি ঠিকই কিন্তু একেবারে খাইনা বললেই চলে।খাসির মাংস খেতে পছন্দ করি কিন্তু তারপরও খুব কম খাই। আমার কাছে ডাল,সবজি এগুলো খেতে বেশি ভালো লাগে।
দেশি মুরগির রেসিপি টি দেখতে অসাধারণ হয়েছে। কালার দেখেই তো খেতে ইচ্ছে করছে। মাংসের কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

ঠিকই বলেছেন মুরগির মাংস রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে । সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দেশি মুরগির মাংসের রেসিপি দেখে জিভে পানি চলে এলো আপু। দেশি মুরগির মাংস আমার খুব পছন্দ, যদিও এখন দেশি মুরগি তেমন পাওয়া যায় না বললেই চলে। আপনার রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন দেশি মুরগি এখন তেমন একটা পাওয়া যায় না। তবে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39