মাছের ডিমের ভিন্ন ধরনের একটা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব আজ। মাছের ডিম দিয়ে তৈরি ভিন্ন ধরনের একটা রেসিপি তৈরি করেছি কয়েকদিন আগে। সেটাই এখন শেয়ার করছি। রেসিপিটা আমি আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে আর বাসার সবাইও বেশ মজা করে খেয়েছে। এই রেসিপিটা আগে কখনো ট্রাই করিনি তবে প্রথমবার ট্রাই করার পর এতই ভালো লেগেছিল যে পরে আবার তৈরি করেছিলাম রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240528-WA0049.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মাছের ডিম
  • ধনিয়া পাতা
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • জিরা গুঁড়ো
  • রসুন বাটা
  • সিদ্ধ আলু
  • ডিম

IMG-20240528-WA0030.jpg

ধাপ - ১

প্রথমে আমি চুলায় পানি গরম করে নিয়েছি। তারপর সেখানে মাছের ডিম দিয়ে দিলাম।

IMG-20240528-WA0027.jpg

ধাপ - ২

এরপর সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সেখানে।

IMG-20240528-WA0028.jpgIMG-20240528-WA0029.jpg
ধাপ - ৩

ভালোভাবে নেড়েচেড়ে মাছের ডিম সিদ্ধ করে নিয়েছি।

IMG-20240528-WA0025.jpg

ধাপ - ৪

এরপর সিদ্ধ আলু এবং সিদ্ধ করা মাছের ডিম একটি প্লেটে নিয়ে নিলাম। এরপর হাত দিয়ে একসাথে ভালোভাবে সবকিছু মেখে নিয়েছি।

IMG-20240528-WA0032.jpgIMG-20240528-WA0024.jpg
ধাপ - ৫

তারপর সেখানে পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর সেখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল।

IMG-20240528-WA0033.jpgIMG-20240528-WA0035.jpg
ধাপ - ৬

এরপর এই মিশ্রণ দিয়ে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিয়েছি।

IMG-20240528-WA0037.jpg

ধাপ - ৭

এরপর অন্য একটা বাটিতে একটি ডিম ফাটিয়ে নিয়েছি।

IMG-20240528-WA0057.jpgIMG-20240528-WA0056.jpg
ধাপ - ৮

এরপর এই ছোট ছোট বল গুলো ডিমের মধ্যে চুবিয়ে নিলাম।

IMG-20240528-WA0055.jpg

ধাপ - ৯

এরপর গরম তেলে ছোট ছোট বলগুলো ভেজে নিয়েছি।

IMG-20240528-WA0054.jpg

ধাপ - ১০

বলগুলো ভাজার পর গরম তেলে পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম। তারপর অন্য সব মসলা আবারও একসাথে দিয়ে দিয়েছি। এরপর সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি

IMG-20240528-WA0053.jpgIMG-20240528-WA0041.jpg
ধাপ - ১১

তারপর একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি।

IMG-20240528-WA0040.jpgIMG-20240528-WA0044.jpg
ধাপ - ১২

এরপর পরিমাণ মতো পানি দিয়ে মসলাগুলো কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা ছোট ছোট বলগুলো দিয়ে দিয়েছি।

IMG-20240528-WA0052.jpgIMG-20240528-WA0051.jpg
ধাপ - ১৩

রান্না করার পর ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেললাম।

IMG-20240528-WA0050.jpg

এভাবেই রেসিপি টি তৈরি করে নিয়েছি

IMG-20240528-WA0048.jpg

IMG-20240528-WA0045.jpg

IMG-20240528-WA0046.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

মাছের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে কখনোও এভাবে মাছের ডিম রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে।খুবই আকর্ষণীয় একটি কালার হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

আপনি খুব লোভনীয় ভিন্ন ধরনের একটি মাছের ডিমের রেসিপি শেয়ার করেছেন আপু।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ দারুন একটা রিসিভ হয়েছে তো। আমি কতভাবে মাছের ডিম রেসিপি খেয়েছি। তবে এত সুন্দর রেসিপি কখনো খাওয়া হয়নি। প্রথমে চিন্তা করেছিলাম কিভাবে এটা তৈরি করলেন। পরে দেখলাম মাছের ডিমের সাথে আলু দিয়েছেন, তারপর ডিমের মধ্যে ভিজিয়ে ভাজি করে রান্না করেছেন। নিঃসন্দেহে এটি একটি ইউনিক রেসিপি। ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু মাছের ডিম দিয়ে যে, এত সুন্দর চমৎকার রেসিপি তৈরি করা যায় সেটা আপনার রেসিপিটি না দেখলে বুঝতাম। এত সুন্দর বল করে মাছের ডিমের রেসিপি প্রস্তুত করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। এই বল গুলো দেখে মনে হচ্ছে টপাটপ গিলে ফেলি 😋। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। মাছের ডিম সব রকমেই খেতে ভীষণ ভালো লাগে।আপনার শেয়ার করা রেসিপিটি দেখে লোভ লেগে গেলো আপু। অনেক দিন কোন মাছের ডিম খাওয়া হয় না আপু।আপনার রেসিপিটি খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ চমৎকার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিকই বলেছেন। মাছের ডিম যেভাবে রান্না করা হোক না কেন আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্যের করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মাছের থেকে মাছের ডিম খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনি মাছের ডিমের ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশ লোভনীয় লাগছে দেখতে। এটা খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। অসংখ্য ধন্যবাদ আপু মাছের ডিমের ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য। অবশ্যই একবার বাসায় ট্রাই করবো রেসিপিটি।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি করা মাছের ডিমের ভিন্ন ধরনের রেসিপি দেখে মনে হচ্ছে এগুলো মুরগির ডিম। আপনি খুবই সুন্দর করে মাছের ডিম গুলো গোলাকার করে মুরগির ডিমের মতো তৈরি করেছেন।আর আপনি একদম ইউনিক পদ্ধতি অবলম্বন করে মাছের ডিমের রেসিপি টি সম্পন্ন করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে এই রেসিপি টি।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে মাছের ডিম দিয়ে ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখতে ভীষণ দারুন লাগছে। খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল। আসলে আমি মাছের ডিম ভুনা খেয়েছি কিন্তু কখনো এভাবে রান্না করে খাওয়া হয়নি। আজ আপনার পোষ্টের মাধ্যমে নতুনভাবে রেসিপি তৈরি করা শিখে নিলাম। এরপর আমিও এভাবে রান্না করে খাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে খেতে। সুন্দর মন্তব্য করার পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খাবারের মধ্যে মাছের ডিম আমার খুবই প্রিয়।
আপনার মাধ্যমে মাছের ডিমের ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম।
এরকমভাবে কিন্তু কখনো ভেবে দেখা হয়নি।
প্রস্তুত প্রণালী ভালোভাবে দেখে রাখলাম একবার প্রস্তুত করব অবশ্যই।
ফটোগ্রাফি গুলো দেখেই কিন্তু জিভে জল চলে এসেছেন নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছিল খেতে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। সুন্দরও গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59055.50
ETH 1589.37
USDT 1.00
SBD 0.38