আর্ট || ভিন্ন ধরনের একটি ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও ম্যান্ডেলা আর্ট গুলো করতে আসলে অনেক সময়ের প্রয়োজন। আজ অনেকদিন পর আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। যেহেতু অনেকদিন পর করেছি তাই কিছুটা ভিন্নরকম করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের ড্রয়িংটি আপনাদের কাছে ভালো লাগবে। বিভিন্ন ব্যাস্ততার ভিতরে এরকম একটি আর্ট করতে গেলে যদিও সময় লাগে তারপরেও অনেকটা ভালো লাগে কারণ একটা বিষয় ছেড়ে আরেকটা বিষয় মধ্যে গেলে তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে, সম্ভবত এই অনুভূতিটাই ভালো লাগার অনুভূতি।তাহলে চলুন শুরু করা যাক।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20231007-WA0014.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • জেল পেন
  • রঙ পেন্সিল

IMG-20231007-WA0017.jpg

ধাপ - ১
  • প্রথমে স্কেলের সাহায্যে একটি দাগ টেনে নিয়েছি। পরে কম্পাসের সাহায্যে ডিজাইন অনুসারে কয়েকটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি।

IMG-20231007-WA0006.jpg

ধাপ - ২
  • এরপর দাগের একপাশে বৃত্ত অনুসারে জেল পেন দিয়ে কিছু ডিজাইন করে নিয়েছি।

IMG-20231007-WA0007.jpg

ধাপ - ৩

IMG-20231007-WA0010.jpg

ধাপ - ৪
  • এরপর আরো কিছু ডিজাইন করে নিয়েছি খালি জায়গা গুলোতে।

IMG-20231007-WA0004.jpg

ধাপ - ৫
  • এভাবেই এক পাশে জেল পেন দিয়ে সম্পূর্ণ ডিজাইন টি করে নেই।

IMG-20231007-WA0003.jpg

ধাপ - ৬
  • তারপর বিপরীত পাশে কিছু ফুলের পাঁপড়ির মতো অংকন করে নেই।

IMG-20231007-WA0005.jpg

ধাপ - ৭
  • তারপর বিপরীত পাশে আঁকা ফুলের পাপড়ি গুলো রং করে নেই।

IMG-20231007-WA0008.jpg

ধাপ - ৮
  • এভাবে সম্পূর্ণ অংশটি বিভিন্ন রং দিয়ে রং করি।

IMG-20231007-WA0009.jpg

ধাপ - ৯
  • এরপর জেল পেন দিয়ে বৃত্তের চারপাশে ত্রিভুজের মতো ডিজাইন করে দেই।

IMG-20231007-WA0011.jpg

ধাপ - ১০

IMG-20231007-WA0012.jpg

এভাবেই আমার আজকের ড্রয়িং টি সম্পূর্ণ করি।

IMG-20231007-WA0013.jpg

IMG-20231007-WA0016.jpg

IMG-20231007-WA0015.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

আমি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে যেমন পছন্দ করি, আমার কাছে ম্যান্ডেলা আর্ট দেখতেও অনেক ভালো লাগে। আপনি অর্ধেক রঙিন এবং অর্ধেক বেরঙিন একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন, যেটা দেখে ভালো লেগেছে আমার কাছে। আপনার এই ম্যান্ডেলা আর্ট কিন্তু একেবারে আনকমন ছিল। দুইপাশের ডিজাইনগুলো যেমন ভিন্ন তেমনি, একপাশে রং করেছেন দেখে ভালো লাগছে এবং অন্যপাশে রং করেন নাই দেখেও ভালো লাগছে।

 3 years ago 

সত্যি ই আপু ভিন্ন ধরনের একটি ম্যান্ডেলা আর্ট আজ দেখতে পেলাম।ভীষণ সুন্দর হয়েছে।একপাশে কালার করাতে অনেক ভালো ও আনকমন লাগলো।আপনার উপস্থাপনা ও খুব চমৎকার ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ মান্ডালা আর্ট এটি। রং করার সুন্দর লাগছে। মান্ডালা আর্টের এই ছোট ছোট ডিজাইনগুলো করতে অনেক সময় লাগে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। সময় নিয়ে করতে পারলে আউটফুট অনেক সুন্দর হয়।

 3 years ago 

ঠিকই বলেছেন এ ধরনের ডিজাইন গুলো করতে একটু সময় লাগলোও দেখতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপু আপনার মান্ডালা আর্ট টা চমৎকার হয়েছে। অর্ধেকটা পেন্সিল এর কারুকাজ এবং বাকি অর্ধেক টা রং পেন্সিল এর কারুকাজ। সবমিলিয়ে দারুণ ছিল আপনার মান্ডালা আর্ট টা। আপনি বেশ সুন্দর মান্ডালা আর্ট করেন এটাতে কোন সন্দেহ নেই। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার মান্ডলা আর্ট টা। ধন্যবাদ আপু আমাদের সঙ্গে আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ ।

 3 years ago 

ম্যান্ডেলার আর্টগুলো করতে অনেক সময় লাগলেও এই আর্টগুলো করার পর দেখে মন ভালো হয়ে যায়। তাছাড়া ম্যান্ডেলা আর্ট একটু ভিন্ন ভাবে করলেই বেশি ভালো লাগে। আপনার আজকের ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। এক পাশে কালার এবং একপাশে কালো হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

আপু আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। একপাশে রঙিন আর এক পাশে সাদা কালো হওয়াতে দেখতে বেশি ভালো লাগছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

এরকম সুন্দর দক্ষতা মূলক কাজ গুলো দেখলে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আপনি আজকে ভিন্ন রকমের অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন, যেটা দেখে আমি তো খুবই মুগ্ধ হলাম। এক পাশে কালার করার কারনে এটা দেখতে একটু বেশি ভালো লেগেছে। নিখুঁত নিখুঁত কাজের মাধ্যমে পুরো ডিজাইন টা সম্পূর্ণ করেছেন, সব মিলিয়ে অসাধারণ ছিল এটা বলতে হয়।

 3 years ago 

সুন্দর ও উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্ট দেখতে বেশ চমৎকার লাগছে আপু। সত্যি আর্ট টি ভিন্ন ধরনের হয়েছে। অর্ধেক রং করার কারণে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটি ভিন্ন ধরনের ম্যান্ডেলা অঙ্কন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই ম্যান্ডেলা অংকন দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সময় নিয়ে আপনি এই অংকন করেছেন। এত সুন্দর একটি অংকন আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন এ ধরনের অংকন গুলো করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকের চমৎকার একটি মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। তবে আপনি একটু ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন একদিকে কালো আরেক দিকে রঙের। তবে আপনি আর্ট খুব চমৎকার ভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64684.42
ETH 1871.28
USDT 1.00
SBD 0.38