DIY- অব্যবহারিত দধির কৌটা দিয়ে একটি চমৎকার মাথার ক্যাপ তৈরি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যে কোন ডাই তৈরি করাই অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করি প্রথম প্রথম মনে হয় যেন খুবই সহজ একটি সিস্টেম বা এই খুব সহজে এটি তৈরি করা যাবে কিন্তু যখন বানাতে বসি তখনই বোঝা যায় যে কত ধানে কত চাল। আসলে রঙ্গিন কাগজ ও যে কোন ধরনের ক্রাফ্ট জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। যার কারণে এগুলো খুব একটা করা হয় না। কিন্তু পোস্টের ভিন্নতা আনার জন্য সব সময় চেষ্টা করি ডাই প্রজেক্ট শেয়ার করার। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে আমি একটি অব্যবহারিত দধির কৌটা দিয়ে মাথার ক্যাপ তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করি।
মাথার ক্যাপের সর্বশেষ ফটোগ্রাফি
- বিভিন্ন রঙের রঙিন কাগজ
- অব্যবহারিত দধির কৌটা
- কাঁচি
- পেন্সিল
- পেন্সিল কম্পাস
- ঘাম।
- প্রথমে আমি একটি অব্যবহারিত দধির কৌটা নিয়ে এর উপরের শক্ত অংশটুকু কেটে নিলাম। তারপর কৌটাটিকে ওপরে করে দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে পেন্সিল দিয়ে বৃত্তের মতো অংকন করে নিলাম।
- এরপর আরো দুই ইঞ্চি পরিমাণ উপরে পেন্সিল দিয়ে আবারো বৃত্তের মত অঙ্কন করে নিলাম।
- এবার আমি একটি কাঁচি দিয়ে সবচেয়ে উপরের বৃত্তটি পর্যন্ত নির্দিষ্ট কিছু পরিমাণ মতো বেশ কিছু ধাপে কিছুটা চিকন করে কেটে নিলাম।
- এভাবে আমি এক এক করে পুরোটা কেটে নিলাম।
- তারপর হাত দিয়ে সবগুলোকে এক এক করে ভাঁজ করে নিলাম।
- এবার আমি প্রথম যে বৃত্তটি দাগ দিয়েছিলাম সে দাগ বরাবর আড়াআড়ি করে প্রত্যেকটাকে ভাঁজ করে একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দিলাম।
- এভাবে আমি পুরোটা করে নিলাম। পুরোটা কিভাবে করলাম সেটা কৌটাটি উপড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
- এবার আমি একটি বেগুনি রঙের কাগজ নিয়ে এটিকে ২ ইঞ্চি পরিমাণ করে কয়েকটা ভাগে কেটে নিলাম।
- তারপর এর মধ্যে ঘাম লাগিয়ে আমি যে কৌটাটি কেটে টুপির মত তৈরি করেছি তার এবং দ্বিতীয় বৃত্তটির নিচের খালি জায়গাটিতে লাগিয়ে দিলাম।
- তারপর আমি পেন্সিল ও পেন্সিল কাটার এর সাহায্যে কৌটাটির উপরের অংশের মাপ নিয়ে সেই পরিমাণ ব্যাসার্ধে একটি লাল কাগজের মধ্যে বৃত্ত অঙ্কন করে নিলাম। একই পরিমাপে আরও তিনটি বৃত্ত অঙ্কন করে সেগুলোকেও কাঁচি দিয়ে কেটে নিলাম।
- এবার একটি লাল কাগজের বৃত্তের এর মধ্যে ঘাম লাগিয়ে আমি কৌটাটির উপরের অংশে লাগিয়ে দিলাম।
- এবার আমি বাকি বৃত্তগুলোকে নিয়ে কেচি দিয়ে চিকন চিকন করে পুরোটাকে কেটে নিলাম।
- এভাবে কাগজের তিনটি বৃত্তকে কেটে নিলাম।
- তারপর আমি তিন রঙ্গের কাটা বৃত্তগুলো হাত দিয়ে বটে বটে তিনটিকে ফুলের মতো তৈরি করে নিলাম।
- এরপর এই ফুলগুলোর নিচে ঘাম লাগিয়ে আমি ফুল তিনটিকে ওই কৌটাটির মাঝামাঝি জায়গায় লাগিয়ে দিলাম।
- এবার আমি একটি হলুদ রঙের রঙিন কাগজ নিয়ে এটি কে ২ ইঞ্চি পরিমাণ করে লম্বা করে কেটে নিলাম। তারপর এটিকে কিছুটা ডিজাইন করে ঘাম দিয়ে ওই কৌটাটির উপরে লাগিয়ে দিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল অব্যবহারিত দদির কৌটা দিয়ে মাথার চমৎকার একটি ক্যাপ।
এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
আপনি রঙিন কাগজ এবং দদির কৌটা দিয়ে দিয়ে খুব চমৎকার ক্যাপ তৈরি করেছেন। আপনার ক্যাপ তৈরি দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে আপনার। অনেক সময় অনেক কিছু মনে হয় খুব সহজে করা যাবে। যখন তৈরি করতে বসা হয় তখন বোঝা যায় কত ধানে কত চাল। সত্যি বলতে আপনার ক্যাপ তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ এবং দদির কৌটা দিয়ে ক্যাপ তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।
হ্যাঁ ঠিকই বলেছেন অনেক কিছু তৈরি করতে অনেক সহজ মনে হলেও করতে গেলে অনেক সময় ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
একদম ঠিক বলেছেন আপু কোন একটা জিনিস হঠাৎ করে মনে হলে বানাতে বসলে সহজে বানানো যাবে। কিন্তু বানাতে বসলে বোঝা যায় যে কতটা কঠিন। আপনার আজকের ক্যাপটি খুব চমৎকার হয়েছে। এটি বানাতে যে আপনার বেশ কষ্ট হয়েছে বোঝা যাচ্ছে। কারণ এই কৌটাগুলো বেশ মোটা থাকে। যাই হোক তারপরও আপনি খুব নিখুঁতভাবে তৈরি করেছেন জন্য এত সুন্দর লাগছে দেখতে।
ঠিকই বলেছেন এই ধরনের জিনিসগুলো বানাতে একটু সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
আমি মনে করি অব্যবহারিত কোন জিনিস অথবা পুরনো যেকোনো কিছু দিয়ে নতুন করে অনেক কিছুই তৈরি করা যায়। আমরা সেই জিনিস গুলোকে না ফেলে দিয়ে, তাদেরকে যদি নতুন রূপ দিতে পারি তখন দেখতে অনেক সুন্দর লাগে। আপনি অব্যবহারিত দদির কোটা দিয়ে অনেক সুন্দর একটা মাথার ক্যাপ তৈরি করেছেন। আপনার এত সুন্দর আইডিয়া দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ। আসলে এরকম জিনিস গুলো দেখলে এমনিতেই সোজা মনে হয়, তবে তৈরি করতে অনেক কষ্ট হয়। এটি সাজিয়ে রাখলেও খুব ভালো লাগবে।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে আপনার দদির ব্যবহারিত কৌটা দিয়ে একটি চমৎকার মাথার ক্যাপ তৈরি করে শেয়ার করেছেন। সত্যি বলতে একদম ইউনিক একটি পোস্ট হয়েছে আপু। আমার কাছে এত ভালো লাগছে কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। যদি মাথায় পরা যায় তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার এরকম চমৎকার আইডিয়া দেখলে যে কেউই অনেক বেশি মুগ্ধ হবে। একেবারে ইউনিক একটা আইডিয়া ছিল এটা বলতে হচ্ছে। অনেক সুন্দর করে আপনি মাথার ক্যাপটা তৈরি করেছেন। ফুলগুলো তৈরি করে একপাশে বসিয়ে দেওয়ার কারণে অনেক সুন্দর লাগছে। এই ক্যাপটা মাথায় দেওয়া যাবে কিনা আমি তো সেই চিন্তা করছি। যাইহোক আপনার দক্ষতা এবং সৃজনশীলতার প্রশংসা করতে হচ্ছে আপু।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
অব্যবহারিত দধির কৌটা দিয়ে অনেক সুন্দর একটি মাথার ক্যাপ তৈরি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ।এটা আমার কাছে সত্যিই অনেক বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়। আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ এবং দদির কৌটা দিয়ে খুব সুন্দর করে মাথার ক্যাপ তৈরি করেছেন। সত্যি বলতে আপনার ক্যাপ তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ক্যাপ তৈরি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে। আসলে ধৈর্য ধরে কিছু করলে দেখতে বেশ ভালই লাগে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাপ তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
অব্যবহৃত জিনিস কি আপনি খুব চমৎকারভাবে ব্যবহারযোগ্য করে তুলেছেন এটা আপনার অনেক দারুন একটি প্রতিভা। আসলে অনেক জিনিস আমরা ফেলে দিলেও এগুলো দিয়ে আবার নতুন কিছু তৈরি করা যায় সেটাই আপনি দেখিয়ে দিলেন। নদীর কৌটা দিয়ে এত চমৎকার একটি ক্যাপ তৈরি করা যায় জানলে আমিও বাসায় তৈরি করে ফেলতাম। এক কথায় অসাধারণ হয়েছে।
আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। আসলে হাতে সময় থাকলে আর দক্ষতা থাকলে অনেক কিছুই করা সম্ভব। আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কৌটা দিয়ে চমৎকার মাথার ক্যাপ তৈরি করেছেন খুব দুর্দান্ত হয়েছে।ক্যাপ টি দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।