একটি বৃত্তের কয়েকটি টুকরোর মধ্যে ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও ম্যান্ডেলা আর্ট গুলো করতে আসলে অনেক সময়ের প্রয়োজন। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলা আর্ট আমার ভীষণ পছন্দ। তাই চেষ্টা করি কিছুটা ভিন্নতা এনে আর্ট গুলো করার। আজকে আমি একটি বৃত্তের কয়েকটি টুকরোর মধ্যে ম্যান্ডেলা আর্ট করেছি। দেখলে মনে হবে যেন সুন্দর গোল একটা জিনিস ভেঙে গিয়েছে। হয়তো খুব ভালো ভাবে আর্ট টা ফুটিয়ে তুলতে পারিনি তবে চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের ড্রয়িংটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240408_194656.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • জেল পেন
  • সাইন পেন
ধাপ - ১
  • প্রথমে আমি পেন্সিল এবং পেন্সিল কম্পাস দিয়ে একটি গোল বৃত্ত অঙ্কন করে নিয়েছি।

20240408_190043.jpg

ধাপ - ২
  • এরপর বৃত্তটির ভিতরে কয়েকটি আঁকাবাঁকা দাগ দিয়ে ভাঙ্গা অংশের মতো অঙ্কন করে নিয়েছি। অর্থাৎ কয়েকটি ভাঙ্গা টুকরার মত অংকন করে নিলাম।

20240408_190339.jpg

ধাপ - ৩
  • এরপর ভাঙা টুকরো গুলো সাইন পেনের সাহায্যে একটু গাঢ় করে অংকন করে নিলাম।

20240408_190927.jpg

ধাপ - ৪
  • এরপর ভাঙ্গা অংশগুলোর মধ্যে পেন্সিল কম্পাস ব্যবহার করে বৃত্তের ভেতরে আরও কয়েকটি বৃত্ত অংকন করে নিয়েছি। টুকরোর বাইরের অংশগুলোতে এক্সট্রা দাগ গুলো ইরেজার দিয়ে মুছে নিয়েছি যেন প্রত্যেকটা টুকরো আলাদা আলাদা বোঝা যায়। তারপর বৃত্ত গুলোর মধ্যে ম্যান্ডেলা ডিজাইন করি।

20240408_192340.jpg

ধাপ - ৫
  • এরপর বড় বৃত্তের ভেতরে ছোট ছোট বৃত্তগুলোতে বিভিন্ন ধরনের ম্যান্ডেলা ডিজাইন করে নিয়েছি। এবং কিছুটা অংশ কালার করে নিলাম যেন একটু আকর্ষণীয় লাগে দেখতে।

20240408_193225.jpg

ধাপ - ৬
  • বাকি বৃত্ত গুলোর মধ্যেও বিভিন্ন ধরনের ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম। এবং কিছু কিছু অংশ কালারফুল করে নিলাম সাইন পেন দিয়ে।

20240408_194255.jpg

এভাবেই আজকের ম্যান্ডেলা আর্ট টি সম্পন্ন করেছি।

20240408_194642.jpg

20240408_194701.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

আপনি বেশ চমৎকার ভাবে এটি ড্রয়িং করেছেন। এটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর্ট তৈরির মধ্যে একটা মাধুর্য রয়েছে যেটা আপনি ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপু আপনি।একটি বৃত্তের কয়েকটি টুকরার মধ্যে ম্যান্ডেলা আর্ট করেছেন। আর্ট টি সত্যি অনেক সুন্দর হয়েছে।
ম্যান্ডেলা আর্ট করতে সত্যি অনেক ধৈর্যের দরকার।
আপনি অনেক ধৈর্য ধরে সুন্দর করে আমাদের মাঝে ম্যান্ডেলা আর্ট করে সেটি আবার সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি প্রতিনিয়ত নতুন নতুন ম্যান্ডেলা আর্ট শেয়ার করেন।আজকের বৃত্তের কয়েকটি টুকরোর মাঝে ম্যান্ডেলা আর্টটি দারুন লেগেছে আমার কাছে।মাঝে কালার করাতে আরো বেশী ভালো লাগলো। ধন্যবাদ আপু সময় ও ধৈর্য ধরে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কি যে বললেন আপু। চমৎকার ভাবে পুরো ম্যান্ডেলা আর্ট ফুটিয়ে তুলেছেন। আর আপনি নিজেই বলছেন পারেন নি ফুটিয়ে তুলতে। সত্যি বলতে আপু আপনার ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালো এবং বুলু সাইন পেন দিয়ে রং করাতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি একটি বৃত্তের কয়েকটি টুকরোর মধ্যে অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্য প্রয়োজন হয়। দেখে বোঝাই যাচ্ছে আপনি বেশ সময় নিয়ে আর্টটি সুন্দরভাবে সম্পন্ন করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিক ম্যান্ডেলা আর্ট গুলো করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ ম্যান্ডেলা আর্টটির সুন্দর একটি নামকরন করেছেন। ম্যান্ডেলা আর্টগুলো যেমন অনেক সময় নিয়ে করতে হয়।তেমনি অনেক ধর্য্যে ধরেওে করতে হয়। আজ আপনার বৃত্তের খন্ডগুলোর মধ্যে অনেক চমৎকার করে ম্যান্ডেলা আর্ট করে আর্টটির নামের সাথে সম্পূর্ন একটি রুপ দিয়েছেন। যা সম্পূর্ন হওয়ার পর দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ আপু। এত সুন্দর করে একটি বৃত্তের কয়েকটি টুকরোর মধ্যে ম্যান্ডেলা আর্ট সুন্দর করে ফুটিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আজকে বৃত্তের কয়েকটি টুকরার মধ্যে ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই কাজগুলি করার জন্য বেশ দক্ষতা লাগে।কালার কম্বিনেশনটি অত্যন্ত সুন্দর ছিল। দেখতে ভীষণ ভালো লাগতেছে আমার কাছে। আপনার আর্ট করা দক্ষতা অনেক সুন্দর। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজে সার্থকতা। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বৃত্তকে কাঁচের মতো টুকরো টুকরো করে ভেঙ্গে ফেলেছেন আবার তার মধ্যে ম্যান্ডেলা আর্ট করেছেন এটা দেখে ভালো লাগলো। আসলে সত্য কথা বলতে কি আপু ম্যান্ডেলা আর্ট গুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকার কারণে এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ আপু একদমই ইউনিক ছিল আর্টটি।প্রথমবারের মত এরকম ক্রিয়েটিভ আর্ট দেখতে পেলাম।মেন্ডেলা আর্ট অনেক দেখেছি, আবার অনেক ক্রিয়েটিভ আর্টও দেখেছি। তবে আপনার টিও বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে ধাপে ধাপে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপু আপনার জন্যও শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38