টিউলিপ ফুলের অরিগামী তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে টিউলিপ ফুলের অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।
টিউলিপ ফুলের অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240121-WA0010.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙ্গিন কাগজ
  • কাচি
  • গ্লু

IMG-20240121-WA0024.jpg

ধাপ - ১
  • প্রথমে বর্গাকৃতি একটি কাগজ কেটে নিয়েছে এবং পরে সেটি কোনাকুনি সমানভাবে মাঝখান বরাবর বাজ করে নিয়েছি। একইভাবে অপর পাশ টিও মাঝখান বরাবর ভাঁজ করে দিতে হবে।
IMG-20240121-WA0023.jpgIMG-20240121-WA0008.jpg
ধাপ - ২
  • আগের ভাঁজগুলো খুলে মাঝখান বরাবর আরো একটি ভাঁজ দিয়ে দিয়েছি।

IMG-20240121-WA0022.jpg

ধাপ - ৩
  • এরপর সম্পূর্ণ কাগজটিকে নিচে দেখানো ছবির মত চারপাশ থেকে ভাঁজ করে নিয়েছি।

IMG-20240121-WA0021.jpg

ধাপ - ৪
  • এরপর অর্ধেক অংশ ধরে ধরে সম্পূর্ণ কাগজটিকে ভাঁজ করে নীচে দেখানো ছবির মত করে নিয়েছি।

IMG-20240121-WA0020.jpg

ধাপ - ৫
  • তারপর দুইপাশ থেকে কিছুটা অংশ করে ভাঁজ করে নিয়েছি।

IMG-20240121-WA0018.jpg

ধাপ - ৬
  • তারপর কাগজটির উল্টো পাশে নিচের দিকে ছোট কিছুটা অংশ করে ভাঁজ করে নিয়েছি।

IMG-20240121-WA0017.jpg

ধাপ - ৭
  • তারপর কাগজটি দুইপাশ উল্টিয়ে দিয়েছে এবং ভাঁজ করা অংশগুলো ভেতরে দিয়ে দিয়েছি।

IMG-20240121-WA0009.jpg

ধাপ - ৮
  • তারপর নিচের ছোট অংশটুকুর দিক দিয়ে ফু দিয়ে ফুলিয়ে নিয়েছি। এবং এটি দেখতে ফুলের মতো তৈরি হয়ে গিয়েছে।

IMG-20240121-WA0016.jpg

ধাপ - ৯
  • তারপর আমি পাপড়িগুলোর উপরের অংশ কিছুটা বাঁকা করে নিয়েছি।

IMG-20240121-WA0015.jpg

ধাপ - ১০
  • তারপর একটি সবুজ রঙের কাগজ কেটে সেটি গোল করে স্টিক এর মত বানিয়ে নিয়েছি।
IMG-20240121-WA0014.jpgIMG-20240121-WA0013.jpg
ধাপ - ১১
  • এরপর স্টিক টি ফুলের নিচে লাগিয়ে নিয়েছি।

IMG-20240121-WA0012.jpg

ধাপ - ১২
  • এভাবেই টিউলিপ ফুল তৈরি করে নিয়েছি।

IMG-20240121-WA0011.jpg

1000040076-01.jpeg

এই ছিলো আমার আজকের অরিগামি পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে টিউলিপ ফুলের অরিগামি তৈরি করেছেন। ফুলটি তৈরীর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার অরিগ্যামী পোস্ট মানে দারুন কিছু 👌
ভীষণ সুন্দর দেখাচ্ছে টিউলিপ ফুল। আসলে অরিগ্যামী তৈরি করা যতটা সহজ তার ভাঁজ অন্যকে বোঝানো অনেক কঠিন। আমি যখন অরিগ্যামী তৈরি করি তখন পোস্ট করতে গিয়ে হিমসিম খাই। যাইহোক আপনি কিন্তু চমৎকার বর্ননার মাধ্যমে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা ঠিকই বলেছেন। তৈরি করাটা সহজ হলেও ভাঁজগুলো অন্যকে বুঝিয়ে বলা খুবই কঠিন। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে আমি রঙিন কাগজ দিয়ে এরকম অরিগ্যামি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনার তৈরি অরিগামিটি ভীষণ সুন্দর লাগছে।আপনি অনেক সুন্দর ভাবে টিউলিপ ফুলের অরিগামি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দরভাবে ফুলের অরিগ্যামি তৈরি করে নিলেন। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই ফুলের অরিগ্যামিটা দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। কালো ব্যাকগ্রাউন্ড এর উপরে রেখে শেষে ফটোগ্রাফি করার কারণে খুব সুন্দর লাগতেছে। এটা যদি টবের মধ্যে রেখে ঘরে সাজানো হয় তাহলে দেখতে সুন্দর লাগবে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আপনার টিউলিপ ফুলের অরিগামী চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

টিউলিপ ফুলের অরিগামী দেখে খুবি ভালো লেগেছে। এতো সুন্দর ডাই পোস্ট তৈরি করেছেন যা ধাপে ধাপে দেখে আমিও শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার টিউলিপ ফুলের অরিগামী আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে দারুন ভাবে ফুলের অরিগ্যামি তৈরি করে নিলেন। দেখতে বেশ সুন্দর লাগছে টিউলিপ ফুল গুলো। রঙিন কাগজের কাজ গুলো দেখতে আমার কাছে বরাবরই একটু বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

টিউলিপ ফুল অনেক দিন হয়েছে দেখা হয়নি। তবে আপনি কিন্তু আপু অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে টিউলিপ ফুল তৈরি করে দেখিয়েছেন। আপনার এধরনের অরিগ্যামি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু রঙিন কাগজ ব্যবহার করে টিউলিপ ফুলের খুব চমৎকার অরিগামী বানিয়ে ফেলেছেন। খুব ভালো লাগলো অরিগামীটি দেখে । খুব সুন্দর ধাপে ধাপে এবং বর্ণনার মাধ্যমে তুলে ধরাতে আরো ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 2 years ago 

আমার অরিগামি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38