সিম্পল একটি মেহেদি ডিজাইন

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করছি। আসলে পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। মেহেদী খুব একটা দেওয়া হয় না আমার। তবে সেদিন ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান ছিল যার কারণে এটা দিয়েছি। আমি সবসময় সিম্পল ডিজাইন গুলোই পছন্দ করি। আর এই ডিজাইন টা করা হয়েছে কাবেরী মেহেদি দিয়ে। আমি সব সময় কাবেরী মেহেদি ইউজ করি। এই মেহেদী গুলো আমার বেশ পছন্দ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী

20241220_185210.jpg

ধাপ-১

আজকের এই ডিজাইনটা আমি হাতের উপরে করেছি। প্রথমে আঙ্গুলের নিচের অংশটুকুতে একটা ফুল আর্ট করে নিলাম।

20241220_183001.jpg

ধাপ-২

এবার ছোট্ট এই ফুলটার চারপাশে বড় পাপড়ি অঙ্কন করে নিয়েছি। এরপর পাপড়িগুলোর ভিতরে কিছুটা অংশ ভরাট করে দিলাম।

20241220_183331.jpg

ধাপ-৩

তারপর আমি বড় এই ফুলটার আশেপাশে ছোট ছোট গোলাপ ফুলের মত অংকন করে নিলাম। এবং বড় ফুলটা নিচে লতাপাতার মত কিছু ডিজাইন দিয়ে দিলাম।

20241220_183953.jpg

ধাপ-৪

এবার আমি বড় ফুলটার উপর দিক থেকে ডিজাইনটা আঙ্গুল পর্যন্ত উঠিয়ে নিলাম। এই আঙ্গুলের মধ্যে আমি কিছুটা গর্জিয়াস ডিজাইন করে নিলাম।

20241220_184320.jpg

ধাপ-৫

এরপর বাকি পাশের আঙ্গুল টা তে সিম্পল ডিজাইন করে নিলাম। চিকন একটা দাগ দিয়ে আমি আশেপাশে পাতা অঙ্কন করেছি।

20241220_184547.jpg

ধাপ-৬

এরপর বাকি আঙ্গুলগুলোতেও সিম্পল এরকম ডিজাইন করে নিলাম। এভাবেই মেহেদি ডিজাইন সম্পন্ন করলাম।

20241220_184819.jpg

এই ছিলো আমার আজকের মেহেদি ডিজাইন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

ভাইরে ভাই আপনাদের প্রত্যেকের কি সুন্দর সুন্দর দক্ষতা দেখে আসলে আমি অবাক হয়ে যাই। মেহেদী দিতে আমিও অনেক পছন্দ করি। কিন্তু আপনার মত এত সুন্দর করে দিতে পারি না তাই মেহেদী সেভাবে দেওয়া হয় না। আজ আপনার মেহেদির ডিজাইনটা দেখেই বোঝা যাচ্ছে আপনি মেহেদী দিতে পারদর্শী।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 
Screenshot_20250114_181815.jpgScreenshot_20250114_181627_X.jpgScreenshot_20250114_181249_SuperWalk.jpgScreenshot_20250114_180506_Chrome.jpg
 last year 

আজ আপনি অনেক সুন্দর মেহেদির ডিজাইন আর্ট করেছেন। অনেক সুন্দর লাগছে এই ডিজাইন টা। সিম্পল ভাবে ডিজাইন টা করায় একটু বেশি সুন্দর লাগছিল। মেহেদি লাগাতে আমি অনেক পছন্দ করি। সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট আমাদের সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আজ আপনি অনেক সুন্দর মেহেদির ডিজাইন আর্ট করেছেন। অনেক সুন্দর লাগছে আপনার মেহেদির ডিজাইন। মেহেদির ডিজাইন করার প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মেহেদির ডিজাইন করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 last year 

সিম্পল মেহেদী ডিজাইন গুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। আপনার হাতে মেহেদী ডিজাইনটা বেশ মানিয়েছে। ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান ছিলো বলে হাতে মেহেদী দিয়েছেন, জেনে খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি মেহেদী ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

আপনি দেখছি আপনার নিজের হাতের মধ্যে খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন অ্যাপলাই করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আপনার আর্ট করা মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর লাগছে আপু। আসলে মেহেদী হাতের সৌন্দর্য কে অনেক টা বৃদ্ধি করে তোলে।

 last year 

আমার মেহেদি ডিজাইন টা আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

মেহেদী ডিজাইনটি সিম্পল হলেও চমৎকার এবং পরিপাটি একটি ডিজাইন হয়েছে। ডিজাইনটি দেখেই ভীষণ ভালো লাগলো। আরো ভালো লাগলো খুবই সুন্দর করে ধাপে ধাপে প্রত্যেকটি প্রসেস গুছিয়ে উপস্থাপন করেছেন। সেই সাথে বর্ণনা গুলিও শাবলীর ভাষায় উপস্থাপন করেছেন। ধন্যবাদ এরকম একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি এত সুন্দর মেহেদির ডিজাইন তৈরি করতে পারেন সেটা আমার জানা ছিল না। এই ধরনের ডিজাইনগুলো হাতে আসলেই অনেক বেশি সুন্দর লাগে।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 last year 

আপনি দেখছি আজকে সিম্পল একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। মেহেদী ডিজাইন টি যদি ও সিম্পলের মধ্যে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আসলে নিজের হাতে মেহেদি ডিজাইন করলে তো দেখতে আরো বেশি সুন্দর লাগে। ধন্যবাদ

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60328.01
ETH 1579.98
USDT 1.00
SBD 0.42