বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা একটি খরগোশের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে ভিন্ন রকমের একটা কালারফুল আর্ট শেয়ার করব। এটি হচ্ছে বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা খরগোশের আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে একটা কালারফুল আর্ট শেয়ার করলাম। আমি যেহেতু ম্যান্ডেলা আর্ট পছন্দ করি তাই এই আর্টের মাঝেও কিছুটা ম্যান্ডেলা ডিজাইন রাখার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240725_152306.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • রং পেন্সিল
  • জেল পেন
ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা খরগোশ অংকন করে নিয়েছি। খরগোশটা দাঁড়িয়ে রয়েছে এভাবে অঙ্কন করে নিলাম

20240725_150140.jpg

ধাপ - ২

তারপর আমি খরগোশের হাতে কয়েকটা বেলুন অঙ্কন করে নিয়েছি। বেলুনগুলো আমি লাভ শেপের অঙ্কন করেছি।

20240725_150346.jpg

ধাপ - ৩

এরপর পুরো আর্ট টা কালো রঙের রং পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি। যেন আর্টের বর্ডার লাইন গুলো সুন্দর লাগে দেখতে।

20240725_150529.jpg20240725_150645.jpg
ধাপ - ৪

এরপর আমি খরগোশের হাতে থাকা বেলুনগুলো বিভিন্ন কালারের করে নিয়েছি। এরপর আমি খরগোশের মধ্যে কিছুটা রং করে নিয়েছি পেন্সিল দিয়ে।

20240725_150930.jpg

ধাপ - ৫

এরপর আমি পেন্সিল কম্পাস দিয়ে খরগোশের পাশে বেশ কয়েকটা অর্ধবৃত্ত অঙ্কন করে নিয়েছি। এরপর এই অর্ধবৃত্ত গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট মেন্ডেলা ডিজাইন করে নিলাম।

20240725_151150.jpg20240725_151331.jpg
ধাপ -৬

সবগুলো অর্ধ বৃত্তের মধ্যেই এরকম ডিজাইন করে নিয়েছি। এভাবেই আজকের আর্ট টা শেষ করলাম।

20240725_151500.jpg20240725_152113.jpg
Final Look

20240725_152445.jpg

20240725_152306.jpg

20240725_152318.jpg

20240725_152439.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

অনেক বেশি সুন্দর করে আপনি এই আর্ট অঙ্কন করেছেন। আর আমার কাছে তো আপনার অংকন করা আর্ট দেখতে অনেক ভালো লেগেছে। অনেক বেশি কিউট দেখতে লাগছে আপনার এই আর্টটি। এরকম সুন্দর আর্ট গুলো আমি করতে যেমন পছন্দ করি তেমনই দেখতেও খুব ভালোবাসি। সত্যি ভালো ছিল এই আর্ট।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা একটি খরগোশের আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি হাতের কাজ প্রতিনিয়ত আমাকে বেশ মুগ্ধ করে। এত সুন্দর ভাবে আর্ট তৈরি করেছেন দেখতে বেশ দারুন লাগছে। প্রত্যেকটি স্টেপ চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বেশ ভালো লাগলো এত সুন্দর একটি খরগোশের আর্ট করতে দেখে। এজাতীয় আর্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে। বেশি দারুণ দক্ষতা ও প্রতিভার রয়েছে আপনার। আশা করব ঠিক এভাবে আরো সুন্দর সুন্দর আর্ট নিয়ে উপস্থিত হবেন।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর চিত্র অংকন করেছেন। এই চিত্র অংকন দেখতে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে চিত্রটি ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমাদের কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আজ আপনি অনেক বেশি সুন্দর একটি আর্ট করেছেন। আপনার অংকন করা এই আর্ট অনেক সুন্দর হয়েছে। আর দেখতেও খুব ভালো লাগছে। খরগোশটা লাভ আকৃতির বেলুন নিয়ে অনেক সুন্দর ভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এটার সমন্বয়ে খুব সুন্দর করে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনি। অনেক বেশি চোখ ধাঁধানো ছিল এই আর্টটি। আপনি কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারেন। আপনি আশা করছি এরকম সুন্দর আর্ট গুলো আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করবেন।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বাহ অসাধারণ। আপু আপনি খুবই সুন্দর একটি আর্ট করেছেন। আপনি দেখছি খরগোশের হাতে বেলুনের দাঁড়িয়ে থাকা দৃশ্যের দারুন একটি আর্ট শেয়ার করলেন। এটা দেখে সত্যিই খুবই ভালো লেগেছে আমার। তাছাড়া আর্টটি দারুন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল ও জেইল কলম দিয়ে দাড়িয়ে থাকা বেলুন সহ খরগোশের আর্ট গুলো খুবই সুন্দর হয়েছে আপু।বেশ সুন্দর ভাবে গুছিয়ে আর্টের ধাপ গুলো উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার আজকের আর্টটি। বেলুন নিয়ে খরগোশের আর্ট সাথে ম্যান্ডালা। সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে আর্টটি। আর খরগোশটি বেশ কিউট করে এঁকেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে আর্টটি । ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজে সার্থকতা ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সিম্পল ভাবে বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা খরগোশের আর্ট টি করেছেন আর্টটি দেখতে খুবই ভালো লাগলো । ইজি ভাবে আপনি আর্ট টি শেষ করে বলেছেন দেখেই বোঝা যাচ্ছে । অনেক ভালো লেগেছে দেখতে ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59790.59
ETH 1577.54
USDT 1.00
SBD 0.42