একটি সিম্পল মেহেদি ডিজাইন

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করছি। আসলে পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। এর আগেও কয়েকটি মেহেদি ডিজাইন শেয়ার করেছিলাম। আমি নিজের হাতে তেমন একটা মেহেদি দেই না। প্রায় সবসময় ছোট বোনের হাতেই দিয়ে দেই। ওর আবার মেহেদি দেওয়া খুব পছন্দ। তাই এই ডিজাইন টিও ওর হাতেই দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইন টি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী

20231019_184815.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি হাতের নিচের দিকের অংশে কিছুটা ডিজাইন করে নিয়েছি। এখানে আমি কাশ্মীরি মেহেদি দিয়ে ডিজাইন টি করেছি।

20231019_181533.jpg

দ্বিতীয় ধাপ
  • এরপর হাতের মাঝখান বরাবর ক্রস করে ডিজাইন করে নিয়েছি।

20231019_182505.jpg

তৃতীয় ধাপ
  • এরপর ক্রস গুলোর মধ্যে কিছু ফুল অঙ্কন করে নিয়েছি।

20231019_182745.jpg

চতুর্থ ধাপ
  • এভাবে সব গুলো ক্রসের খালি জায়গা গুলোতে একই রকম ফুল অঙ্কন করে নিয়েছি।

20231019_183406.jpg

পঞ্চম ধাপ
  • এরপর হাতের মাঝখানের আঙ্গুলের দিকে ডিজাইন টি উঠিয়ে নিয়েছি। এভাবে করে পুরো আঙ্গুলে ডিজাইন করে নিয়েছি।

20231019_184201.jpg

সর্বশেষ ধাপ
  • সবশেষে বাকি আঙ্গুল গুলো তেও সিম্পল কিছু ডিজাইন করে নিয়েছি।

20231019_184815.jpg

এভাবেই আজকের মেহেদী ডিজাইন শেষ করি।

IMG-20231126-WA0008.jpg

IMG-20231126-WA0009.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

ছোট বোনের হাতের উপরে দারুন মেহেদি ডিজাইন আর্ট করেছেন আসলে দেখতে খুবই সুন্দর লাগছে সেই সাথে ফর্সা হাতে বেশ মানিয়েছে। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এইটা খুব ভালো উদ্যোগ। পোস্টের ভিন্নতা আনার জন্য আমরা একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করে থাকি।প্রতিটা মানুষ চেষ্টা করলে সব কিছু করতে সম্ভব হয়, যদি তার মধ্যে প্রচেষ্টা থাকে। আপনি আপনার বোনের হাতে সুন্দর একটি মেহেদীর ডিজাইন দিয়েছেন। আমার কাছেও মেহেদির ডিজাইন টি ভীষণ পছন্দ হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। এই ধরনের ডিজাইন আর্ট গুলি আমাদের ঈদের সময় ভীষণ কাজে লাগবে। আপনার আর্ট এর দক্ষতা অনেক সুন্দর। এই কাজগুলি করার জন্য যথেষ্ট ধৈর্য লাগে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার মেহেদী ডিজাইন এর আগেও দেখেছিলাম। খুব ভালো মেহেদী ডিজাইন করেছেন ছোট বোনের হাতে। আপনার হাতেও মাঝে মাঝে করতে পারেন, ভালোই লাগবে 🍀

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বাহ ডিজাইনটি হাতে বেশ ভালো মানিয়েছে। খুব সুন্দর লাগছে ডিজাইনটি। আপনি ধাপে ধাপে পুরো প্রসেসটা উপস্থাপন করেছেন, আপনার উপস্থাপনা বেশ চমৎকার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু এই মেহেদী ডিজাইনটি বেশ কয়বার হাতে করেছিলাম।খুব ট্রেন্ডিং একটি ডিজাইন। আপনার আঁকা মেহেদি ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি সিম্পল মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটি মেহেদীর ডিজাইন শেয়ার করেছেন। এরকম সিম্পল মেহেদির ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে। আপনার ডিজাইনটাও খুব ভালো লেগেছে। সুন্দর একটি মেহেদির ডিজাইন শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ☘️

 3 years ago 

আমার মেহেদি ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি পোস্টের ভিন্নতা আনার জন্য আজ মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করলেন। আপনার ছোট বোন মেহেদি দিতে ভীষণ পছন্দ করেন।তাইতো তার হাতে মেহেদি ডিজাইনটি করে নিলেন।খুব সুন্দর হয়েছে।আপনি ধাপগুলো খুব চমৎকার ভাবে শেয়ার করলেন। আশাকরি আরো আরো সুন্দর ডিজাইন শেয়ার করবেন।ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করব আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

একদমই অসাধারণ হয়েছে হাতের মধ্যে এই মেহেদি ডিজাইন৷ খুবই সুন্দর ভাবে এই ডিজাইন ফুটিয়ে তুলেছেন এবং আমাদের মাঝে এই সুন্দর ডিজাইনটি শেয়ার করেছেন৷ আর হাতের মধ্যে এই ডিজাইনটি খুব সুন্দরভাবে এই মানিয়েছে৷ খুবই সুন্দর দেখা যাচ্ছে এই ডিজাইন৷

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38