খাসির মাংসের বিরিয়ানি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে খাসির মাংসের বিরিয়ানি রেসিপি। খাসির মাংস খেতে ভালই লাগে। আর খাসির মাংসের বিরিয়ানি আমার সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000024823.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • পোলাও চাল
  • খাসির মাংস
  • বিরিয়ানি মসলা
  • আলু
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • আদা বাটা
  • রসুন বাটা
  • টক দই
  • ঘি
  • বাদাম বাটা
  • গরম মসলা
  • জিরা গুঁড়ো
  • মরিচ গুঁড়ো

1000024908.jpg

ধাপ - ১
  • প্রথমে আমি একটি পাতিলের খাসির মাংস গুলো নিয়ে নিলাম। এরপর সেখানে আদা বাটা, রসুন বাটা এবং বাদাম বাটা দিয়ে দিয়েছি।
1000024905.jpg1000024901.jpg
ধাপ - ২
  • এরপর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং গরম মসলা।
1000024896.jpg1000024894.jpg
ধাপ - ৩
  • তারপর পরিমাণ মতো বিরিয়ানির মসলা দিয়ে দিলাম।

1000024890.jpg

ধাপ - ৪
  • এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, লবণ, মরিচ ও জিরা গুঁড়ো।
1000024884.jpg1000024887.jpg
ধাপ - ৫

এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং টক দই।

1000024882.jpg1000024880.jpg
ধাপ - ৬

তারপর সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি।

1000024867.jpg

ধাপ - ৭
  • তারপর মেখে রাখা মাংসগুলো রান্না করে নিলাম।
1000024863.jpg1000024857.jpg
ধাপ - ৮
  • একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে কেটে রাখা আলুগুলো ভেজে নিয়েছি। তারপর মাংস রান্না করার মাঝখানে ভেজে রাখা আলু গুলো দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালোভাবে কষিয়ে রান্না করে নিব।
1000024851.jpg1000024848.jpg
ধাপ - ৯
  • তারপর অন্য আরেকটি পাতিলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং গরম মসলা দিয়ে দিয়েছি। সবকিছু বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি।
1000024846.jpg1000024841.jpg
ধাপ - ১০
  • তারপর পোলাও চাল এখানে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মত লবণ।
1000024872.jpg1000024838.jpg
ধাপ - ১১
  • এরপর চালের পরিমাণের দ্বিগুণ পানি সেখানে দিয়ে দিয়েছি যেন চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।

1000024834.jpg

ধাপ - ১২
  • চাল কিছুটা সিদ্ধ হয়ে এলে আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম।

1000024830.jpg

ধাপ - ১৩
  • পানি শুকিয়ে এলে রান্না শেষে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। রান্না শেষে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে।

1000024818.jpg

ধাপ - ১৪
  • সবশেষে প্লেটে পরিবেশন করে নিয়েছি।

1000024809.jpg

1000024827.jpg

1000024814.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

বিরিয়ানি আহা দারুন দারুন ৷ বিরিয়ানি যদি হয় খাসির মাংস দিয়ে তাহলে তো কথাই নেই ৷ অনেক লোভনীয় স্বাদের রেসিপি আপু ৷ পোলাও চাল খাসির মাংস নানা রকম মসলা দিয়ে লোভনীয় স্বাদের বিরিয়ানি রান্না করেছেন ৷ দেখে জিভে জল এসে গেছে আপু ৷ অসংখ্য ধন্যবাদ এমন দারুন একটি রেসেপি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খাসির মাংস খেতে আমি খুবই পছন্দ করি। আর খাসির মাংসের বিরিয়ানি দেখে তো আমার জিভে জল চলে এসেছে একেবারে। রোজা রেখে এরকম মজাদার রেসিপি দেখলে লোভ তো লাগবেই আপু। কেন যে এই সময় এরকম একটা মজাদার রেসিপি শেয়ার করলেন। ইফতারের সময় কিন্তু এই বিরিয়ানি টা খেতে অনেক বেশি ভালো লাগবে। মনে হচ্ছে খাসির মাংসের এই বিরিয়ানিটা মজাদার ছিল অনেক বেশি। আমার খুবই পছন্দ হয়েছে আপনার খাসির মাংস দিয়ে তৈরি করা এই বিরিয়ানি টা।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমার রেসিপিটি আপনার পছন্দ হয়েছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম।

 2 years ago 

বিরিয়ানি খেতে আমি খুবই পছন্দ করি। আমার খুব পছন্দের একটি খাবার বিরিয়ানি।আপু আপনি খাসির বিরিয়ানির দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন।আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু আজকে।খুবই সুন্দর ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।দেখে খুবই ভালো লাগলো আপু ।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

বিরিয়ানি আমারও বেশ পছন্দের । আর এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ‌।

 2 years ago 

খাসির মাংসের রেজালা আমার ভীষণ পছন্দ। আর খাসির কাচ্চি তো আরো বেশী সুস্বাদু।হয়।আপনি খাসির মাংসের বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়েছেন আপু।রোজা রেখে লোভ দেখানো ঠিক নয়।😂চমৎকার রান্না হয়েছে আপু।রেসিপিটি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার এই বিরিয়ানি রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। বিরিয়ানি আমার অনেক প্রিয় একটি খাবার। খাসির মাংসের বিরিয়ানি দেখে লোভ আর সামলাতে পারছি না। আপনার এই বিরিয়ানি দেখে মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে ধন্যবাদ আপনাকে লভোনীয় রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা ঠিকই বলেছেন আসলে এই বিরিয়ানিগুলো খেতে খুবই মজা হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি খাসির মাংসের বিরিয়ানি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখে মনে হচ্ছে বিরিয়ানি রান্না খুব মজার হয়েছিল।বিরিয়ানি রান্নার ধাপ গুলো গুছিয়ে সুন্দর করে তুলে ধরেছেন। রান্নার ছবি গুলোও সুন্দর হয়েছে। সবমিলে আপনার আজকের রেসিপি পোস্টটি ভালো লেগেছে আমার। আমাদের সাথে খাসির মাংসের বিরিয়ানি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

খাসির মাংস এবং বিরিয়ানি আমার ভীষণ পছন্দের খাবার। আপনার লোভনীয় রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। দাওয়াত দিতে পারতেন। অনেক সুন্দর করে রেসিপি পরিবেশন করেছেন। অনেক বেশি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজের সার্থকতা। পরবর্তীতে আবার তৈরি করলে আপনাকে দাওয়াত করব। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খাসির মাংসের দারুন বিরিয়ানি রেসিপি করেছেন । এই ধরনের লোভনীয় রেসিপি গুলো দেখলে খেতে ইচ্ছে করে খুবই সুন্দর হয়েছে। এবার অনেকবার বিরিয়ানি খাওয়া হয়েছে । তবুও এই ধরনের রেসিপি আমাদের কমিউনিটিতে দেখলে খাওয়ার লোভ টা সামলানো যায় না ভালো লাগলো। অনেক সুন্দর করে বিরিয়ানি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খাসির মাংস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে খাসির মাংসের বিরিয়ানি খেতে তো আরো সুস্বাদু লাগে। আপনি বেশ দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। কালার টি সুন্দর এসেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার রেসিপি দেখে আমি শিখতে পারলাম এবং দেখতে ভীষণ ভালো লাগতেছে।মনে হয় ভীষণ সুস্বাদু হয়েছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রেসিপিটি খেতে আসলেই খুবই সুস্বাদু হয়েছে। আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38