আর্ট// একটি কিউট পিকাচু আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও অনেকদিন পর আপনাদের সাথে কালারফুল আর্ট শেয়ার করছি। এটি হচ্ছে কিউট পিকাচু আর্ট। আসলে আমি বেশিরভাগ সময় পেন্সিল আর্ট এবং ম্যান্ডেলা আর্ট গুলো শেয়ার করি। তবে আজকে ভাবলাম ভিন্ন ধরনের কিছু চেষ্টা করি। তারপর চিন্তা করতে লাগলাম কি আর্ট করা যায়। তারপর হঠাৎ মাথায় আসে পিকাচুর কথা। পিকাচু কে কম বেশি আমরা সবাই চিনে থাকি। আর এটি আমার খুব পছন্দের একটি ক্যারেক্টার। তাই ভাবলাম এই আর্ট টি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার আজকের আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

আর্টটির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20230626-WA0012.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • রং পেন্সিল

20230626_171340.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি পেন্সিল দিয়ে পিকাচুর চোখ মুখ এবং কান অঙ্কন করে নিয়েছি।

IMG-20230626-WA0005.jpg

দ্বিতীয় ধাপ
  • এরপর আমি পিকাচুর ঠোঁটটি অঙ্কন করে নিয়েছি।

IMG-20230626-WA0000.jpg

তৃতীয় ধাপ
  • এরপর নাক এবং হাতের অংশটুকু অঙ্কন করে নিয়েছি।

IMG-20230626-WA0002.jpg

চতুর্থ ধাপ
  • এরপর শরীরের বাকি অংশ , পা এবং লেজটি অংকন করে নিয়েছি।

IMG-20230626-WA0001.jpg

পঞ্চম ধাপ
  • এরপর আমি সম্পূর্ণ ড্রয়িং টি কালো পেন্সিল রঙ দিয়ে আবার অঙ্কন করে নিয়েছি। যার ফলে বর্ডার টা খুব সুন্দর লাগে দেখতে।

IMG-20230626-WA0007.jpg

ষষ্ঠ ধাপ
  • এভাবে সম্পূর্ণ ড্রয়িং টির বর্ডার অঙ্কন করে নিয়েছি।

IMG-20230626-WA0004.jpg

সপ্তম ধাপ
  • তারপর কানের উপরের দিকের অংশে বাদামী রং করে দেই। এবং চোখের কিছুটা অংশ রং করে নেই।

IMG-20230626-WA0006.jpg

অষ্টম ধাপ
  • তারপর গালের দুপাশে লাল রং করে নেই।

IMG-20230626-WA0003.jpg

নবম ধাপ
  • ঠোঁটের অংশটুকু রং করে নিয়েছি।

IMG-20230626-WA0011.jpg

দশম ধাপ
  • এরপর লেজটি হলুদ রং করে নিয়েছি।

IMG-20230626-WA0008.jpg

সর্বশেষ ধাপ
  • সবশেষে পুরো শরীরটি হলুদ রং করে নিয়েছি।

IMG-20230626-WA0009.jpg

এভাবে আমি আজকের পিকাচু আর্টটি সম্পন্ন করি। সত্যি কথা বলতে আমার নিজের কাছে পিকাচু টা কে অনেক বেশি সুন্দর লেগেছে।

IMG-20230626-WA0010.jpg

IMG-20230626-WA0013.jpg

IMG-20230626-WA0016.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

Sort:  
 3 years ago 

বেশ কিউট লাগছে আপনার আঁকা কিউট পিকাচু আর্ট।রংটাও বেশ সুন্দর লাগছে। ধাপগুলোবেশ গুছিয়ে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ওয়াও দারুন একটা পিকাচু হার্ট করেছেন বিশেষ করে হলুদ কালার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের অংকন দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। যেটা আপনি অংকন করে নিজের দক্ষতার প্রমাণ দিলেন।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে একটি কিউট পিকাচু আর্ট করেছেন। খুব সহজভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

পিকাচুকে দেখতে কিন্তু অনেক কিউট লাগছে আপু। আপনার আর্ট আমার খুবই ভালো লাগে। কারণ আপনি অনেক সুন্দর কিছু আমাদের মাঝে উপস্থাপন করেন। জনপ্রিয় একটি ক্যারেক্টারকে এত সুন্দর ভাবে অঙ্কন করে ফেলেছেন দেখে সত্যিই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু দারুন একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট গুলো আপনার ভালো লাগে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটি কিউট পিকাচু আর্ট শেয়ার করেছেন। পিকাচু দেখে মনে হচ্ছে খেলতেছে। আমার সাথে আমার ভাগ্নি ছিলো। সেতো দেখে ভীষণ খুশি হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি কিউট পিকাচু আর্ট তৈরি করে। আপনার তৈরি কিউট পিকাচু আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে এটি তৈরি করার পর রং করে দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার পিকাচু আর্টটি সত্যিই চমৎকার হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। সব সময় একই ধরনের আর্ট করা থেকে একটু অন্য রকমের আর্ট করেছেন দেখেও ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুব আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সত্যি খুব কিউট একটা আর্ট করেছেন আপনি আপু। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটা সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38