ভিন্ন ধরনের একটি জেল পেন আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অনেকদিন পর আপনাদের সাথে আমার করা একটি জেল পেন আর্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও এই আর্ট গুলো করতে আসলে অনেক সময়ের প্রয়োজন। বেশ কিছুদিন পর আপনাদের সাথে এই ধরনের আর্ট শেয়ার করছি। আশা করছি আমার আজকের ড্রয়িংটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

1000039964-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল কম্পাস
  • জেল পেন

1000039957-01.jpeg

ধাপ - ১
  • প্রথমে আমি জেল পেন দিয়ে একটি ফুল অঙ্কন করে নিয়েছি।

1000039958-01.jpeg

ধাপ - ২
  • তারপর ফুলগুলোর বর্ডার সাইডে কালো রঙের মত করে দিয়েছি। এবং পাপড়ি গুলোর মধ্যে জেল পেন দিয়ে চিকন চিকন দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি।

1000039959-01.jpeg

ধাপ - ৩
  • ফুলটি সবগুলো পাপড়ির মধ্যে এরকম ডিজাইন করে নিয়েছি এবং তার পাশে ছোট আরেকটি ফুল অঙ্কন করে নিয়েছি। এবং সেই ফুলটির মধ্যেও বিভিন্ন ডিজাইন করে নিয়েছি।

1000039960-01.jpeg

ধাপ - ৪
  • তারপর ফুল দুটির মাঝখানে লতা অংকন করে নিয়েছি। এবং ছোট ছোট কিছু পাতা অঙ্কন করে নিয়েছি। এরপর অন্য আরেক পাশে বড় পাতা অঙ্কন করে নিয়েছি এবং পাতাগুলোর মধ্যে কিছু ডিজাইন করে নিয়েছি।

1000039961-01.jpeg

ধাপ - ৫
  • এরপর পেন্সিল কম্পাস দিয়ে অর্ধ বৃত্তের মতো অংকন করে এখানে কিছু ম্যান্ডেলা ডিজাইন অঙ্কন করে নিয়েছি।

1000039962-01.jpeg

সর্বশেষ ধাপ
  • এভাবেই আজকের আর্ট টি শেষ করি।

1000039964-01.jpeg

1000039976-01.jpeg

1000039966-01.jpeg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

এ আর্টগুলো করতে আসলেই একটু সময়ের প্রয়োজন হয় । সময় নিয়ে করলে আর্টগুলো অনেক সুন্দরভাবে করা যায় । এ ধরনের আর্টগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি প্রায়ই করি । আপনার আর্টটি কিন্তু আপু অনেক সুন্দর লাগছে দেখতে ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অনেক সুন্দর একটি চিত্র প্রস্তুত করেছেন সত্যি দেখে অবাক হয়ে গেলাম এর সৌন্দর্য।
ছোট ছোট নকশার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠেছে বিশেষ করে ফুলের দৃশ্যটি মুগ্ধ করার মত।
ফটোগ্রাফির সাথে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভিন্ন ধরনের পোস্ট গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। আপু আপনার আর্ট পোস্ট গুলো সব সময়ই দেখার চেষ্টা করি। সব সময়ই ভিন্ন রকম আর্ট আমাদের কে উপহার দেওয়ার চেষ্টা করেন। ফুল গুলো দেখতে অসাধারন লাগতেছে। ভালো ছিলো ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভিন্ন ধরনের জেল পেন আর্টটি সুন্দর হয়েছে আসলে। এ কাজগুলো দেখতেও সুন্দর লাগে যেমন আবার একটু সময় নিয়ে করতেও ভালো লাগে। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🌼

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জেল পেন দিয়ে অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু ৷ আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ আসলে আর্টের মাঝে ছোট ছোট ডিজাইন গুলো আর্টটিকে অনেক বেশি ফুটিয়ে তুলেছে ৷ এবং দেখতেও অসম্ভব সুন্দর লাগছে ৷ ভীষণ ভালো লাগলো আমার আর্টটি দেখে ৷ নিশ্চয়ই অনেক সময় লেগেছে আর্টটি সম্পূর্ণ করতে ৷ তবে আর্ট কিন্তু অনেক সুন্দর এবং নিখুঁত হয়েছে ৷ ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন এ ধরনের আর্ট গুলো করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আজকে আপনি ভিন্ন ধরনের একটি জেল পেন আর্ট করেছেন।আমার চমৎকার লাগলো। আপনার হাতের কাজ অনেক সুন্দর এবং অনেক সুন্দর করে আপনি এটা সম্পূর্ণ করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ্ আপু বেশ কিছুদিন পরে আপনার আর্ট দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আমি কিন্তু সব সময় চেষ্টা করি আর্ট পোস্টগুলো শেয়ার করার। সত্যি এই ধরনের আর্ট গুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন। তবে আপনার আর্টের ডিজাইন টা আজকে দারুন হয়েছে। চিকন চিকন দাগ দিয়ে ডিজাইন করাতে খুব সুন্দর লাগছে দেখতে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

যে কোন আর্ট করতে বেশ সময় লাগে। আর সময় নিয়ে আর্ট করলে তা দেখতে বেশ সুন্দর হয়। আপনার আজকের আঁকা আর্টটি বেশ সুন্দর হয়েছে। এই ফুলের ডিজাইনটি জামায় করলে বেশ ভালো লাগবে। আঁকার ধাপ সমুহ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

আপু আপনার কাছ থেকে আজকে অনেক সুন্দর একটি আর্ট উপহার পেলাম। এই ধরনের আর্ট গুলো করা সত্যিই খুবই কঠিন। আমি নিজেও যখন ম্যান্ডেলা আর্ট গুলো করি , আমার তো একেবারে দিন শেষ হয়ে যায়। তবে আপনি অনেকদিন পরে আর্ট শেয়ার করেছেন এটা দেখে ভালো লাগলো। আপনার আর্টের ডিজাইন টাও অনেক ইউনিক ছিল।

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38