রঙিন কাগজের ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি। বেশ কয়েকদিন পর আপনাদের সাথে কাগজের ডাই পোষ্ট শেয়ার করছি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। এখন তেমন সময় পাই না এগুলো তৈরি করতে। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি ডাই পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ডাই প্রজেক্টটি ভালো লাগবে।

রঙিন কাগজের ফুলটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240203-WA0003.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙ্গিন কাগজ
  • কাচি
  • গ্লু
ধাপ - ১
  • প্রথমে আমি একটি রঙিন কাগজ লম্বা এবং অনেকটা চিকন করে কেটে নিয়েছি।

IMG-20240203-WA0010.jpg

ধাপ - ২
  • এরপর চিকন করে কেটে নেওয়া কাগজ টি রোল করে নিয়েছি।

IMG-20240203-WA0001.jpg

ধাপ - ৩
  • এরপর লম্বা তে একই মাপে কিছুটা মোটা করে আরো একটি কাগজ কেটে নিয়েছি।

IMG-20240203-WA0009.jpg

ধাপ - ৪
  • বড় রঙ্গিন কাগজটির নিচের দিকে কিছুটা অংশ রেখে কলম দিয়ে দাগ দিয়ে দিয়েছি। এরপর বড় অংশ টুকু কেটে নিয়েছি একদম চিকন করে।

IMG-20240203-WA0008.jpg

ধাপ - ৫
  • এরপর আগের ছোট রোল টির মাঝে বড় কাগজ টিও রোল করে নিয়েছি।

IMG-20240203-WA0007.jpg

ধাপ - ৬
  • এরপর ফুলের পাপড়ি গুলো কলম দিয়ে কিছুটা বাঁকা করে নিয়েছি।

IMG-20240203-WA0006.jpg

এভাবেই ফুল গুলো তৈরি করে নিয়েছি।

IMG-20240203-WA0002.jpg

IMG-20240203-WA0004.jpg

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি কেরেছেন। আপনার ফুল তৈরি করার ধাপ গুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে এভাবে রঙিন কাগজ দিয়ে আমি মাঝেমধ্যেই আগে ফুল তৈরি করেছি। এখন আর ব্যস্ততার কারণে তৈরি করা হয় না।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ঠিক বলেছেন আপু ডাই এর কাজ করতে বেশ সময় লাগে। আর সময় নিয়ে করলে কাজ সুন্দর হয়।তবে আপনি ব্যস্ততার মধ্যেও যে ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ। দেখতে বেশ সুন্দর লাগছে ফুলটি। রংটাও বেশ সুন্দর হয়েছে তাই ফুলটি দেখতে বেশি সুন্দর লাগছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

আপনি তৈরি রঙিন কাগজের ফুল দেখতে অসাধারন হয়েছে। এধরনের কাজ গুলো করতে সময় লাগলেও একটা আলাদা মজা আছে। সত্যি বলতে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার‌‌‌ কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলো ও তৈরি করতে আমার কাছেও বেশ ভালোই লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে দারুন ফুল প্রস্তুত করেছেন দেখে সত্যি অনেক ভালো লাগলো।
বিশেষ করে প্রথম দেখাতে মনে করেছিলাম যেন জলের উপর ভাসছে ফুল এবং ফুলের অংশবিশেষ।
কালারটাও দারুন দেখাচ্ছে সেই সাথে উপস্থাপনাটা দারুন ভাবে করেছেন ফটোগ্রাফির সাথে।
শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মত আমার রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে আপু। আপনি রঙিন কাগজ ব্যবহার করে যে ফুল তৈরি করেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা ফুল আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

পোস্টের ভিন্নতা আনার জন্য আমরা বিভিন্ন পোস্ট করার চেষ্টা করি তার ভেতরে ডাই পোস্ট অন্যতম । ডাই পোস্ট করলে আমার কাছেও খুব ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে । আপনার আজকের রঙিন কাগজের কালার টা কিন্তু অনেক সুন্দর হয়েছে । এই নীল কালারের ফুল তৈরি করার কারণে আরো বেশি ভালো লাগছে ।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এ কাজগুলো একটু সময় নিয়ে করতে হয়। ব্যস্ততার মাঝেও সময় নিয়ে করেছেন। রঙিন কাগজের ফুলগুলো ও দেখতে সুন্দর লাগছে। 🌼

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক কথা বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে ডাইগুলো বানাতে সময় নিয়ে করতে হয়। তবে বানানোর পর কিন্তু সেই সময়ের কথাটি আর মনে থাকে না। নিজের তৈরি করার ডাই দেখে মনটা ভালো হয়ে যায়। আর রঙিন কাগজ দিয়ে আপনি যে কিছুই বানান না কেন বানানোর পর দেখতে আরো সুন্দর লাগে। তবে আপনার আজ রঙিন কাগজ দিয়ে ডাইপোস্ট এর ফুলগুলো কিন্তু অসাধারণ হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ আপু। আমাদের সবার পরিবারে অনেক কাজকর্ম থাকে। আর তার মধ্যেও আপনি সময় নিয়ে পোস্টে ভিন্নতা আমার জন্য খুব সুন্দর করে রঙিন কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করে আজকে আপনি আমাদের দেখিয়েছেন। আপনার ফুল তৈরি করাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। চমৎকার ভাবে আপনি ফুল তৈরি করা পর্যায়ক্রমে উপস্থাপন করেছেন আর এরই মাধ্যমে সুন্দর একটি ফুল তৈরি করা সম্পর্কে অবগত হলাম। আশা করি এভাবে আরও সুন্দর সুন্দর ফুল তৈরি করে দেখাবেন।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63768.31
ETH 1672.84
USDT 1.00
SBD 0.42