DIY // চকলেট প্যাকেটের অরিগামী তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে চকলেট প্যাকেটের অরিগামী তৈরি। আসলে কাগজের তৈরি জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। যার কারণে এগুলো খুব একটা করা হয় না। কিন্তু পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি ডাই প্রজেক্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই ডাইগুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ডাই প্রজেক্টটি ভালো লাগবে।

চকলেট প্যাকেটের অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231001-WA0028.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • গ্লু
  • কলম
  • সুতা

IMG-20231001-WA0014.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি উভয় পাশে ১৬ সেন্টিমিটার নিয়ে কাগজ কেটে নিয়েছি।

IMG-20231001-WA0016.jpg

দ্বিতীয় ধাপ
  • এরপর নিচের অংশে কিছুটা কাগজ ভাজ করে নিয়েছি। এবং পরে সেখানে গ্লু লাগিয়ে নিয়েছি। তারপর কাগজটি মাঝখান বরাবর ভাঁজ করে এরপর আবারও একটি ভাঁজ করে নিয়েছি।
IMG-20231001-WA0013.jpgIMG-20231001-WA0017.jpg
IMG-20231001-WA0015.jpgIMG-20231001-WA0029.jpg
তৃতীয় ধাপ
  • এরপর আবারও দুই পাশ থেকে কাগজটি ভাঁজ করে নিয়েছি।

IMG-20231001-WA0019.jpg

চতুর্থ ধাপ
  • এরপর চার কোনায় কিছুটা অংশ কেটে নিয়েছি।
IMG-20231001-WA0018.jpgIMG-20231001-WA0023.jpg
পঞ্চম ধাপ
  • এরপর দুই সাইডের কিছুটা অংশ ডিজাইন করে নিয়েছি।

IMG-20231001-WA0030.jpg

ষষ্ঠ ধাপ
  • এরপর একটি ভাঁজ খুলে এক পাশে চোখ মুখ অংকন করে নিয়েছি।

IMG-20231001-WA0022.jpg

সপ্তম ধাপ
  • এরপর সবগুলো ভাঁজ খুলে চকলেটের প্যাকেটের মত তৈরি করে নিয়েছি।

IMG-20231001-WA0024.jpg

সর্বশেষ ধাপ
  • সবশেষে দুই পাশে সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল চকলেট প্যাকেটের অরিগামি।

IMG-20231001-WA0025.jpg

IMG-20231001-WA0027.jpg

IMG-20231001-WA0026.jpg

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

এইরকম প‍্যাচানো বা মোড়ানো চকলেট প‍্যাকেট ছোটবেলা পাওয়া যেত। কিন্তু এখন আর পাওয়া যায় না। আপনার তৈরি অরিগ‍্যামি টা দেখে এটা মনে পড়ে গেল। দারুণ তৈরি করেছেন চকলেট প‍্যাকেটের অরিগ‍্যামি টা। সত্যি বেশ চমৎকার হয়েছে। পাশাপাশি অনেক সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সত্যি কাজগুলো বেশ সময় সাপেক্ষ। তাইতো এগুলো এখন আরো নিয়মিত করা হচ্ছে না আমারও। যাইহোক আপনি খুব সুন্দর অরিগামি তৈরি করেছেন চকলেট এর প্যাকেটের। ভিন্ন ভিন্ন কালারের চকলেট মনে হচ্ছে। এই বুজি ছিঁড়ে একটা খেয়ে ফেললুম🥹।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চকলেট প্যাকেটের অরিগামী দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কাগজ দিয়েও যে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এটা তার একটি উদাহরণ। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ঠিকই বলেছেন সময় একটু বেশি লাগলোও কাগজ দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি বেশ চমৎকার ভাবে চকলেট প্যাকেটে অরিগামি তৈরি করেছেন। দেখে তো মনে হচ্ছে সত্যিকারে চকোলেট। ছোটকালে কত এমন চকলেট খেয়েছে। চকলেট তৈরির ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন, পাশাপাশি বেশ ভালো বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া ছোটবেলায় আমরাও এ ধরনের চকলেট অনেক খেয়েছিলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

চকলেট প্যাকেটের অরিগামী দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আপনার হাতের কাজ দারুন। চকলেটগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও অসাধারণ। একেবারে সিম্পল কিছু জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর অরিগামি তৈরি করা যায় সেটা না দেখলে কিন্তু বোঝা যায় না। এগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। এগুলো যদি টেবিলের উপর সাজিয়ে রাখা যায় তারপরও ভালো লাগে দেখতে।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

খুব ভালো লাগলো আপু আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে চকলেটের প্যাকেটের অরগামি তৈরি করে দেখিয়েছেন। আপনার এই চকলেটের প্যাকেট অরগামীটা আমার কাছে অসাধারণ লেগেছে। কাগজের ভাজ কাটা টা দেখে শিখতে পারলাম কিভাবে এই কাজ করতে হয়।

 3 years ago 

আমার চকলেটের প্যাকেটের অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63789.91
ETH 1863.22
USDT 1.00
SBD 0.38