প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আজকে আপনাদের সাথে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করব সেগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছি। আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করতে যাচ্ছি সেগুলো মূলত আকাশকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে করা হয়েছে। আকাশকে ব্যাকগ্রাউন্ডে রেখে ফটোগ্রাফি গুলো করলে ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লাগে দেখতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম
এই ফটোগ্রাফিটি কয়েকদিন আগে ক্যাপচার করেছিলাম। আমার নানুদের বাড়ির সামনে থেকে এই ফটোগ্রাফিটি করেছি। সকালের দিকে ঘুরতে বের হওয়ার সময় এই দৃশ্যটা বেশ ভালো লাগছিল দেখতে। তাই ক্যাপচার করে নিয়েছি। বেশ বড় বড় গাছ এবং সবুজ রঙের বিভিন্ন পাতাগুলো এবং তার উপর নীল আকাশ সবমিলিয়ে দৃশ্যটা মুগ্ধ করেছে আমাকে। এরকম দৃশ্য শহরে তেমন একটা দেখা যায় না। আশা করি আপনাদের কাছেও এই দৃশ্যটি ভালো লেগেছে।

IMG-20231222-WA0003.jpg

দ্বিতীয়
এই ফটোগ্রাফিটি অনেকদিন আগে করেছি। আমাদের বাসার ছাদ থেকে ক্যাপচার করেছিলাম ফটোগ্রাফিটি। আকাশের সাথে হলুদ রঙের ফুলগুলো এবং সবুজপাতার দৃশ্যটি দেখতে অসাধারণ লাগছিল। বৃষ্টির পরে এই ফটোগ্রাফিটি করেছিলাম। বৃষ্টির পর প্রকৃতি এমনিতেই সুন্দর দেখায়। আর ফুলগুলো থাকার কারণে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল তাই এই ফটোগ্রাফি টি ক্যাপচার করেছি।

IMG-20231222-WA0006.jpg

তৃতীয়
এই ফটোগ্রাফি টি কয়েকদিন আগে করেছিলাম। এখানে মূলত করলা গাছের কচি পাতা টার ফটোগ্রাফি করেছি। তবে এর পিছনে স্বচ্ছ নীল রঙের আকাশটা অনেক বেশি ভালো লাগছিল দেখতে। নীল আকাশের কারণেই ফটোগ্রাফি টা অনেক ভালোভাবে ফুটে উঠেছে আমার কাছে মনে হয়। আমাদের বাসার বারান্দা থেকে এই ফটোগ্রাফিটি করেছি।

IMG-20231222-WA0005.jpg

চতুর্থ
এই ফটোগ্রাফির ফলগুলো হচ্ছে টক ফল। এগুলোকে টক ফল বা মেস্তা কিংবা চুকাই ফলও বলা হয়। এগুলো সাধারণত খাবারের সাথে ব্যবহার করা হয়। খাবারের টক স্বাদ বৃদ্ধির জন্য এগুলো ব্যবহার করা হয়। এই গাছের টক পাতা গুলো ব্যবহার করে খাট্টা রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে।

IMG-20231222-WA0004.jpg

পঞ্চম
এই পাতাগুলো দেখেই চিনে ফেলেছেন নিশ্চয়ই এগুলো কিসের পাতা। এগুলো হচ্ছে বাঁশ গাছের পাতা। আমাদের জীবনে বাঁশ খাওয়া টা খারাপ অর্থে ব্যবহার করলেও বাঁশ গাছ কিন্তু খুব সুন্দর হয়ে থাকে 😜। জানিনা কেনো বাঁশ গাছের সাথেই এরকম তুলনা করা হয়। যাইহোক, নীল আকাশের সাথে কিন্তু বাঁশ পাতা গুলো ভালই লাগছিল দেখতে। তাই ফটোগ্রাফি টি ক্যাপচার করেছি।

IMG-20231222-WA0001.jpg

ষষ্ঠ
এই ফটোগ্রাফিটিও গ্রামে গিয়ে করেছিলাম। দুপুরের পর সূর্যের কিরণ অনেকটাই কমে গিয়েছিল। যার কারণে সূর্যের আলোটা ভালোভাবে দেখা যাচ্ছে না। চারদিকে বিভিন্ন রকম গাছ এবং মাঝখানে এক খন্ড আকাশ দেখা যাচ্ছে। এই দৃশ্য টি ও ভীষণ ভালো লেগেছে আমার কাছে।

IMG-20231222-WA0002.jpg

সপ্তম
এই ফটোগ্রাফিটিও আমাদের বাসার ছাদ থেকে করেছি। সূর্যাস্তের সময় এর সূর্যটাকে গাছের পাতার মাঝ থেকে ক্যাপচার করেছি। পড়ন্ত বিকেলে এরকম দৃশ্য দেখতে কম বেশী সবারই ভালো লাগে। সূর্যদয় এবং সূর্যাস্তের সময়টা আমার খুব পছন্দের। সূর্যোদয় তেমন একটা দেখা না হলেও সূর্যাস্তটা প্রায় সময় দেখা হয়। তাই মাঝে মাঝে সূর্য অস্তের ফটোগ্রাফি করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে এই ফটোগ্রাফিটি ও খুব একটা খারাপ লাগবে না।

IMG-20231222-WA0000.jpg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago (edited)

আপু আমি কিন্তু বেশ প্রকৃতি প্রেমী। তাই মাঝে মাঝে প্রকৃতির মাঝে চলে যাই নিজের জন্য কিছুটা ভালোবাসা কুঁড়িয়ে আনতে। কারন প্রকৃতির ভালোবাসা গুলো আবার ভেজাল মুক্ত হয়। তবে আজকে আপনার করা প্রকৃতির ফটোগ্রাফি দেখে আমি তো জাস্ট ফিদা হয়ে গেলাম। দারুন সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি তো প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি করলেন। আমার কাছে বেশিরভাগ ৩ ৪ ৫ ৬ ওই ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো। আপনার ফটোগ্রাফির কোয়ালিটি গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগলো। আপনি বেশি ধৈর্য ধরে সুন্দর ফটোগ্রাফি গুলো করলেন। বাঁশ পাতাগুলো ভীষণ সুন্দর দেখাচ্ছে। মাঝেমধ্যে মানুষ আসলেই কথায় কথায় বলে বাঁশ দেওয়ার কথা। আপনি সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সবাই অনেক বেশি পছন্দ করে। আমি তো খুবই ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আপনি অনেক সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি অসম্ভব ভালো লেগেছে। আমি তো অনেক বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম ফটোগ্রাফি গুলোর। ২,৩,৪ নম্বর ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। জাস্ট অসাধারণ এবং মনোমুগ্ধকর ছিল আপনার সবগুলো ফটোগ্রাফি।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সব সময়ই ভালো লাগে। বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। টক গাছের ছবি এবং লাউ শাক গাছের ডালের ছবিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া এটা লাউশাকের ফটোগ্রাফি নয় এটি করলা গাছের ফটোগ্রাফি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে হলুদ ফুলের ছবিটি।ধন্যবাদ আপনাকে আপনি এতো সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর হয় প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করলে। আমি তো ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি। এবং কি ফটোগ্রাফি দেখতেও আমার কাছে খুবই ভালো লাগে। সবগুলো ফটোগ্রাফি এতো সুন্দর করে করেছেন যে, আমি চোখ ফেরাতে পারছিলাম না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আশা করছি আপনার করা ফটোগ্রাফি আমরা দেখতে পাবো সব সময়।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

আপনি দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন প্রাকৃতিক দৃশ্যের। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে সব সময় ভালো লাগে। মেস্তা টক বা টক ফলের গাছের ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। আমার কাছে আপনার শেয়ার করা প্রতিটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অসাধারণ ভাল লেগেছে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলে এই কমিউনিটিতে কেউই আগে খুব একটা ভালো ফটোগ্রাফি পারোনা তবে সময়ের সাথে সাথে এখন সকলেই অনেক সুন্দর ফটোগ্রাফি করে, আপনিও দেখছি তাদের মাঝেই একজন। দারুন একটা প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার এই প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনার এই ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি আজকে বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন । আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি তে একটা কমন বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে আপনি নিচ থেকে উপরের দিকে ফটোগ্রাফি গুলো করেছেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আকাশ রেখে ফটোগ্রাফি করেছেন। আর প্রতিটা ফটোগ্রাফিতেই এক্সপোজার ব্যালেন্স খুবই সুন্দর ছিল যার জন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুন লাগছে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62902.07
ETH 1770.10
USDT 1.00
SBD 0.39