সুজির পিঠা রেসিপি // ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ5 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। এটি হচ্ছে সুজির পিঠা রেসিপি। এ পিঠা তৈরি করতে খুবই সহজ এবং খেতে অনেক সুস্বাদু। বিকেলের নাস্তা হিসেবে এই পিঠাটি খেতে খুবই ভালো লাগে।
image.png

রেসিপিটি করতে আমাদের যা যা লাগবে

  • সুজি ২ কাপ
  • ময়দা ১ কাপ
  • চিনি স্বাদমত
  • ডিম ২ টি

image.png

প্রথম ধাপ

  • প্রথমে একটি বাটিতে দুটি ডিম ভেঙে নিয়েছি। তারপর সেখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর সেখানে পরিমাণমতো চিনি দিতে হবে। এরপর সেখানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিতে হবে।

1635673923921.jpg

দ্বিতীয় ধাপ

  • এটিকে ভালো করে মিশিয়ে নেয়ার পর এখানে সুজি আর ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে এর পর আটার ডো তৈরি করে নিতে হবে।

1635673948943.jpg

তৃতীয় ধাপ

  • তারপর হাতের মধ্যে তেল মেখে ডো থেকে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিচে দেখানো কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে হবে।

1635674011422.jpg

চতুর্থ ধাপ

  • একটি পাতিলে তেল গরম করে পিঠা গুলো সেখানে ভেজে নিতে হবে।

image.png

image.png

সর্বশেষ ধাপ

  • পিঠা গুলো কিছুটা লাল হয়ে এলে তারপর সে গুলোকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

image.png

image.png

image.png

image.png

এভাবে আমার আজকে রেসিপিটি সম্পন্ন হয়েছে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি টি দেখার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 5 years ago 

পিঠা গুলো দেখতে অনেক সুন্দর। তেলে ভাজা পিঠা গুলো অনেক সুন্দর হয়। পিটা তৈরিতে ডিম ব্যবহার করায় পিঠার স্বাদ অনেক বেড়ে যায়। খেতে অনেকটা কেকের মতো লাগে। সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 5 years ago 

জি ভাইয়া আপনি ঠিকই বলেছেন পিঠা টি খেতে অনেক মজা লাগে। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 years ago 

খুব সুন্দর হয়েছে তো আপু আপনার সুজির পিঠাগুলো ।দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে খেতে। দেখেই আমার খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দরভাবে আপনি প্রতিটি ধাপ তুলে ধরেছেন ।ইচ্ছে করলেই বানিয়ে ফেলা যাবে ।আমি একদিন অবশ্যই ট্রাই করে দেখব কেমন লাগে খাবারটা। অনেক ধন্যবাদ আপনাকে মজার একটি খাবারের রেসিপি শেয়ার করার জন্য।

 5 years ago 

জি আপু এই পিঠা টি আসলে অনেক মজা হয়েছে। আপনি চাইলে এটি বাসায় বানাতে পারবেন। সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 years ago 

সুজির পিঠা রেসিপি দারুন হয়েছে। আপনি খুব দক্ষতার সাথে এবং অনেক পরিশ্রম করে এই সুন্দর এবং মজাদার সুজির পিঠা তৈরি করেছেন। এই রেসিপিটি আমার কাছে একদমই নতুন। আমিও চেষ্টা করব বাসায় তৈরি করার। ধন্যবাদ আপু।

 5 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। সুজি দিয়ে এত সুন্দর একটি পিঠা দেখে আমাকে খুবই ভালো লাগলো। এই পিঠা আমাকেও খেতে অনেক ভালো লাগে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সুজির পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 5 years ago 

দেখেই বোঝা যাচ্ছে আপনার সুজির পিঠা গুলি অনেক মজা হয়েছে, এত সুন্দর একটি পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 5 years ago 

এই সুজির পিঠাকে আমাদের এদিকে বলা হয় খেজুরি। তবে আমাদের এখানকার খেজুরি পিঠাতে সুজি অনেক বেশি আর ময়দা অনেক কম ব্যবহার করে। আপনার রেসিপিটি খুব সুন্দর হয়েছে আপু। আমার খুবই পছন্দের একটি রেসিপি।

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করে উৎসাহ করার জন্য।

 5 years ago 

বাহ শীতকাল চলে এলো আপনি আবার সুজির পিঠা তৈরি নিয়ে হাজির হলেন। খুবই সুন্দর ছিল। আপনি উপস্থাপনা করেছেন খুব সুন্দর ভাবে এবং তৈরি করেছেন আপনি প্রতিনিয়ত ভাল রান্না করে থাকেন এবং রেসিপি দিয়ে থাকেন। আজকে অনেক ভালো লাগলো। অনেক ভালো ছিল

 5 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

আপু সুজির পিঠা খুব করে তৈরি করেছেন।
এই রেসিপি টা অনেক মজা লাগে অনেক আগে একবার খেয়ে ছিলাম আপু।

আপনার রেসিপি টা দেখে আবার খেতে ইচ্ছে করছে 😋😋

আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 5 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

ওয়াও,,, সুজি দিয়ে এতো সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছেন আপনে। রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে বেস সু্স্বাদু হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

অনেক অনেক শুভ কামনা রইল।

 5 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

সুজি দিয়ে আপনি অনেক লোভনীয় একটি পিঠা তৈরি করেছেন। পিঠা গুলো হাতে তৈরি করেছেন অনেক সুন্দর লাগছে দেখতে। অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো

 5 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38