বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে এই কয়েকটা দিন বেশ ভালোই গরম পড়ছে। যেহেতু বৈশাখ মাসও চলে এসেছে এই গরম হয়তো আরো বাড়বে। যাইহোক, আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপনারা অনেকেই খুব সুন্দর ফটোগ্রাফি করেন। আমিও চেষ্টা করছি এই বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

প্রথম
এটি হচ্ছে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলো আগে তেমন একটা দেখা যেত না। তবে বর্তমানে কমবেশি সব জায়গাতে এই ফুল গুলো দেখা যায়। ক্যালেন্ডুলা অনেক রংয়ের হয়ে থাকে। নিচের এই ফটোগ্রাফি টির ফুলটি হালকা হলুদ রঙের। এই ফুলগুলো পাঁপড়ি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর ফুলের কালার টাও খুব সুন্দর।

1000004948-01.jpeg

দ্বিতীয়
এটিও ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো কমলা রঙের। এগুলোও দেখতে বেশ সুন্দর লাগে। এই ফটোগ্রাফিটির মধ্যে একটি ফুল ভালোভাবে ফুটেছে। বাকি দুইটির ফুল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ফুলের পাপড়ি গুলো আস্তে আস্তে কুঁচকে যাচ্ছে। তারপরও ভালই লাগছিল ফুল টি দেখতে। তাই ফটোগ্রাফি করে নিলাম।

1000004942-01.jpeg

তৃতীয়
এটিও কমলা রঙের ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি। ক্যালেন্ডুলা ফুলের মধ্যে সাধারণত অনেকগুলো পাঁপড়ি থাকে। আর ফুলের গাছগুলো তেমন একটা বড় হয় না। মাঝখানের লাল রঙের অংশটুকুও ভালোই লাগে দেখতে।

1000004952-01.jpeg

চতুর্থ
এটি হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলোও দেখতে ভীষণ সুন্দর। এই ফুলগুলোও বিভিন্ন রঙের হয়ে থাকে। সাধারণত গুলোর মধ্যে পাঁচটি পাপড়ি দেখা যায়। আর পাপড়ির চারপাশটা আঁকাবাঁকা থাকে। এই ফুলগুলোতে সাধারণত তিনটি রং দেখা যায়। পাপড়ি চারপাশে কিছুটা অংশ সাদা থাকে। মাঝখানের অংশটুকু একদম গাঢ় রঙের হয়। এবং বাকি অংশগুলো হালকা রঙের হয়ে থাকে।

1000004944-01.jpeg

পঞ্চম
হলুদ রঙের এই ফুল গুলোর নাম আমার জানা নেই। তবে গুগলে সার্চ করে দেখলাম এগুলো স্ন্যাপ ড্রাগন ফুল। তবে সাধারণত কি ফুল বলা হয় সেটা জানা নেই আমার। আপনারা জানলে অবশ্যই জানাবেন। হলুদ রঙের এই ফুলগুলোও দেখতে দারুন। ফুলের গাছ গুলো গুচ্ছাকারে বেড়ে উঠে এবং প্রত্যেকটা ছোট ডালের উপর একটি করে ফুল ফোটে। এই ফুলগুলো লাল রঙেরও হয়ে থাকে। এই ফুলটির পাশেই লাল রঙের একই ধরনের ফুল গুলো ছিল।

1000004950-01.jpeg

ষষ্ঠ
এটি হচ্ছে আ্যস্টার ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলোও দেখতে অসাধারণ। আমার অনেক বেশি পছন্দ এই ফুলগুলো। এগুলোও বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে এই বেগুনি রংয়ের ফুল গুলো আমার সবচেয়ে বেশি পছন্দ। কালার টা আমার বেশ ভালো লাগে দেখতে। আর এই ফুলের পাপড়ি গুলো খুব সুন্দর। অনেকগুলো পাঁপড়ি থাকে ফুলগুলোতে। মাঝখানের হলুদ অংশটা ও দারুন লাগে দেখতে।

1000004954-01.jpeg

সপ্তম
এটিও ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি তবে এই ফুল গুলো লাল রঙের। এর আগে শেয়ার করা ডায়ান্থাস ফুলটি ছিল গোলাপি রঙের। এই ফুলগুলোও দেখতে বেশ চমৎকার।

1000004946-01.jpeg

ডিভাইস নেম:- Samsung Galaxy A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

আজ আপনার ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে বেশ কয়েক রকমের সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলাম। যেগুলো দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য দেখে জাস্ট মুগ্ধ হয়েছি। সত্যি এই ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলেই মুগ্ধ হয়ে যাই আমি। আপনি আমার পছন্দের সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আজ। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করলে আরো বেশি সুন্দর লাগে। কোন ফুলের ফটোগ্রাফির বেশি প্রশংসা করবো এটাই তো বুঝতে পারছিলাম না। কারণ প্রত্যেকটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সব গুলো ফুলের ফটোগ্রাফি অনেক বেশি পরিষ্কার হয়েছে। এজন্য ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে ও অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। সব গুলো ফুল আমার পরিচিত তবে আ্যস্টার ফুলের ফটোগ্রাফি এই প্রথমবারের মতো দেখলাম। আপনার ফটোগ্রাফি করার আইডিয়া খুব ভালো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপনার ফুলের প্রতিটি ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে দেখে আমি চোখ ফেরাতে পারিনি। প্রত্যেকটি ফুল আমার অনেক প্রিয় এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি। সত্যি কথা বলতে এই ফুলটি আমি হয়তো বা এই প্রথম দেখলাম এত সুন্দর ফুল এর আগে আমি কখনো দেখিনি। ধন্যবাদ আপনার পোস্টের মাধ্যমে ফুলটিকে আমি চিনতে পেরে ভালো লাগলো।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আসলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফিতে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

কালেন্ডুলা এবং ডায়ান্থাস ফুলটা দেখতে অনেক টা একইরকম। দুইটার মধ্যে বেশ মিলও আছে। দুইটা ফুলই ভিন্ন জাতের এবং ভিন্ন রঙের হয়ে থাকে। অ‍্যাস্টার ফুলটা প্রথমবার দেখলাম। ফুলের কালার টা বেশ সুন্দর। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনি ঠিকই বলেছেন আমাদের কমিউনিটিতে অনেকেই আছে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করেন। সে দিক থেকে আপনার ফটোগ্রাফি গুলো কম নয়।। ফটোগ্রাফি করাতে আপনার দক্ষতা আছে এটা মানতে হবে। যাইহোক আপু সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

যদিও আপনি বলছেন ফটোগ্রাফি ভালো পারেন না। কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন দেখে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ডায়ান্হাস ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ক্যাপচার করলেন। অনেক ধন্যবাদ সু্ন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমাদের কমিউনিটিতে আপুরা সবসময় ফুলের ফটোগ্রাফি করে থাকে। যেগুলো উপভোগ করতে খুবই পছন্দ করি। আপনি আজকে ভিন্ন ভিন্ন ফুলের অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আসলেই আপনার করা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর লাগছে ফুলগুলো বিশেষ করে ফটোগ্রাফি সুন্দর হলে ফুলের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। সেটাই আপনি প্রমাণ করলেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মনমুগ্ধকর কিছু ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে যেন মনটা ভরে যায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি এবং অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66100.13
ETH 1933.47
USDT 1.00
SBD 0.38