অরিগামি || রঙ্গিন কাগজ দিয়ে জেলিফিশ তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে জেলিফিশের অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।
জেলিফিশ অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি

1000038206-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙ্গিন কাগজ
  • কাচি
  • জেল পেন
ধাপ - ১
  • প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর ২১ cm করে কেটে নিয়েছি। তারপর দুই পাশ থেকেই কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।

IMG-20240102-WA0017.jpg

ধাপ - ২
  • এরপর আবার দুই পাশ থেকে মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।
IMG-20240102-WA0016.jpgIMG-20240102-WA0000.jpg
ধাপ - ৩
  • এভাবে পুরো কাগজটি সব দিক থেকে ভাঁজ করে নিয়েছি।

IMG-20240102-WA0014.jpg

ধাপ - ৪
  • সবগুলো ভাজ বরাবর আবারও ভাঁজ করে পুরো কাগজটি মাঝখান থেকে একটি ভাজ দিয়ে দিয়েছি। ভাজ করার পর কাগজটি দেখতে চতুর্ভুজের মত দেখাবে।
IMG-20240102-WA0015.jpgIMG-20240102-WA0001.jpg
ধাপ - ৫
  • তারপর কাগজটি উপরের পাশে দুদিক থেকে ভাঁজ করে নিয়েছি নিচে দেখানো ছবির মত করে।

IMG-20240102-WA0013.jpg

ধাপ - ৬
  • তারপর পিছনের পাশেও একইভাবে দুপাশ থেকে ভাজ করে নিয়েছি এবং পরে নিচের দিকের কিছুটা অংশ ভাঁজ করে নিয়েছি।

IMG-20240102-WA0002.jpg

ধাপ - ৭
  • এরপর আস্তে আস্তে ভাঁজ গুলো খুলে নেব। খোলার পর মাঝখান বরাবর চারকোনা ঘরের মতো একটু ভাজ হয়ে যাবে। পরে সেগুলো আবারো আঙ্গুল দিয়ে কিছুটা চাপ দিয়ে ভাঁজ করে নিয়েছি।
IMG-20240102-WA0011.jpgIMG-20240102-WA0012.jpg
ধাপ - ৮
  • এরপর চার কোণা অংশটি ভেতরের দিকে ভাঁজ করে নিয়েছি।

IMG-20240102-WA0003.jpg

ধাপ - ৯
  • তারপর কাগজটি অর্ধেক বরাবর ভাঁজ করে নিয়েছি এবং দু'পাশে কিছু কিছু অংশ ভাঁজ করে নিয়েছি নিচে দেখানো ছবির মত।
IMG-20240102-WA0005.jpgIMG-20240102-WA0004.jpg
ধাপ - ১০
  • এরপর নিচের দিকের বাড়তি অংশ অর্থাৎ জেলিফিশের নিচের দিকের অংশ কাচি দিয়ে কেটে চার ভাগ করে নিয়েছি। এবং দুটি ভাঁজ করে দু'পাশে দিয়ে দিয়েছি এবং বাকি দুটি মাঝখান বরাবর রেখেছি।

IMG-20240102-WA0010.jpg

ধাপ - ১১
  • এরপর পায়ের দিকের কাগজ গুলো কিছুটা বাঁকা করে নিয়েছি।

IMG-20240102-WA0009.jpg

ধাপ - ১২
  • সবশেষে জেলিফিশের চোখ মুখ অংকন করে দিয়েছি জেল পেন দিয়ে।

IMG-20240102-WA0008.jpg

এভাবেই তৈরি হয়ে গেল জেলিফিশের অরিগামি

IMG-20240102-WA0006.jpg

এই ছিলো আমার আজকের অরিগামি পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। আজকে রঙিন কাগজ দিয়ে দারুন একটি জেলিফিশ তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। যেটা ধারাবাহিকভাবে করার চেষ্টা করে থাকেন । আমাদের সাথে এত সুন্দর একটি অরিগামি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আর এই জেলিফিশ তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি জেলিফিশ এর অরিগ্যামি তৈরি করছেন আপনি। রঙ্গিন কাগজ দিয়ে জেলিফিশ এর অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে ১০ নম্বর এবং ১১ নম্বর ধাপ নেওয়ার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা । সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি জেলিফিশ বানিয়েছেন আপনি।দেখতে অনেক সুন্দর হয়েছে। আর অনেক কিউট ও।ধন্যবাদ আপনাকে এত সুন্দর
একটি আরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জেলিফিশ গুলো দেখতে কিউট লাগে। আপু আপনি দেখছি বেশ সুন্দর করে ভাঁজ দিয়ে রঙিন কাগজ দিয়ে জেলিফিশ তৈরি করেছেন। চোখ এবং মুখ তৈরি করেছেন এজন্য আরো বেশি সুন্দর লাগতেছে ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে একটি জেলিফিশ তৈরি করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। চোখ ও মুখের জন্য আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটি অরিগামি করেছেন আপনি। এরকম অরিগামিগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি পোস্টের ভিন্নতা আনার জন্য মাঝেমধ্যে আরিগ্যামি পোস্ট করেন জেনে বেশ ভালো লাগলো আপু। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি জেলিফিস তৈরি করেছেন দেখতে বেশ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আমাকে ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি জেলিফিশ দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি কাগজ দিয়ে অনেক ভালো ভালো জিনিস বানাতে পারেন এটা আমরা আগেও দেখেছি। আপনারা এটাও দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37