কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। গত সপ্তাহে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম তাই এবার ভিন্ন কিছু ফটোগ্রাফি শেয়ার করছি। এই ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম

20240411_183034.jpg

এটি একটি লাইটের ফটোগ্রাফি। এই লাইটগুলো দেখতে খুবই সুন্দর। ঈদের দিন বিকেলে গাজীপুরের রাজবাড়ীর এরিয়াটাতে ঘুরতে গিয়েছিলাম একটু। রাজবাড়ীর এরিয়াতে বিভিন্ন বিশেষ দিন গুলো তে অনেক মানুষ ঘুরতে যায়। রাজবাড়ীর মাঠে মেলা বসে। আর যেই রাজ বাড়িটা রয়েছে সেটা এখন মূলত গাজীপুরের জেলা প্রশাসন কার্যালয়। জেলা প্রশাসন কার্যালয়ের পুরো এরিয়া টাই এই লাইটগুলো দিয়ে সাজানো। আমরা সন্ধ্যার পর পর্যন্ত সেখানে ছিলাম। পুরো জায়গাটা এরকম লাইট গুলো দিয়ে লাইটিং করা। অনেক আলো এই লাইট গুলোতে। আর এগুলোর ভিতরে দেখতে মনে হয় যেন পানির মত। আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লেগেছে দেখতে তাই ফটোগ্রাফিটি করে নিয়েছি।
দ্বিতীয়

IMG-20240419-WA0001.jpg

এটি গাছে থাকা আনারসের ফটোগ্রাফি। আনারস কিন্তু আমার খুবই পছন্দের একটা ফল। বিশেষ করে শুকনো মরিচ এবং লবণ দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে। আমি এর আগে কখনো সামনাসামনি আনারস গাছ দেখিনি। আনারস যে এভাবে গাছে থাকে সেটা আমার জানা ছিল না। এই ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার নানুদের বাসার ছাদ থেকে। দেখতে খুবই সুন্দর লাগছিল এগুলো। যদিও এখনো ভালোভাবে পাকেনি। এই দুটি আনারসই ধরেছে গাছে। আনারসের পাতাগুলো কিন্তু খুবই ধারালো টাইপের হয়ে থাকে।
তৃতীয়

IMG-20240419-WA0000.jpg

চতুর্থ
এটি হচ্ছে স্পাইডার লিলি ফুলের ফটোগ্রাফি। স্পাইডার লিলি ফুলগুলো সাদা রঙের হাওয়ায় আমি অনেক বেশি পছন্দ করি এগুলো। আর এই ফুলের ঘ্রানটাও অসাধারণ। এই ফটোগ্রাফি টি অনেক আগে করা হয়েছে। শীত এবং বসন্তকালে মূলত এই ফুলগুলো দেখা যায় না। এই ফুলগুলো ফোটার সময় এখন। এই ফুলের পাতাগুলো অনেকটা আনারস গাছের পাতার মতোই। তবে আনারস গাছের পাতার মতো ধারালো নয়। পাতাগুলো অনেকটাই সফট হয়ে থাকে।

1000004708-01.jpeg

পঞ্চম
এখানে সুন্দর একটি ডাল সহ পাতার ফটোগ্রাফি করেছি। যদিও আমি ফটোগ্রাফিতে এতটা দক্ষ নই তবে চেষ্টা করেছি সূর্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে সুন্দর এই পাতার ফটোগ্রাফি করার। আমার ছোট বোন হাত দিয়ে পাতাটা ধরে রেখেছিল আর আমি ফটোগ্রাফিটি করে নিলাম। ফটোগ্রাফিটি সুন্দর না হলেও এই পাতাগুলো অনেক বেশি সুন্দর। ছোটবেলায় এই পাতাগুলোকে চাল বানিয়ে খেলতাম। কারণ অনেক চিকন চিকন পাতা এগুলো। ছোটবেলার দিন গুলো আসলেই দারুণ ছিল।

1000004696-01.jpeg

ষষ্ঠ
এখানে গাছে থাকা কয়েকটি আমড়ার ফটোগ্রাফি করেছি। গাছে বিভিন্ন ধরনের ফল কিংবা সবজি হলে আমার বেশ ভালো লাগে সেগুলো দেখতে। এই ফটোগ্রাফি টি আমাদের বাসার ছাদ থেকে করেছিলাম। আমড়া খেতেও আমি বেশ পছন্দ করি। আর আমাদের দেশীয় টক ফলগুলো আমাদের স্বাস্থ্যের জন্যও বেশ ভালো। আমড়া মেখে খেতে খুব পছন্দ করি আমি। টক ফলগুলোতে ভিটামিন সি রয়েছে যা আমাদের জন্য বেশ উপকার।

IMG-20240413-WA0000.jpg

সপ্তম
এটা হচ্ছে এক ধরনের গোলাপ ফুলের ফটোগ্রাফি। আমরা সবাই জানি গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। তবে গোলাপ ফুলেরও বিভিন্ন জাত রয়েছে। বিভিন্ন রঙের এবং বিভিন্ন ধরনের হয়ে থাকে গোলাপ ফুল। এটিও এক ধরনের গোলাপ ফুল। এর পাঁপড়ি গুলো নিচের দিকে সাদা এবং উপরের দিকে একদম টকটকে লাল। এই ফুলগুলোও দেখতে খুবই সুন্দর। কয়েকদিন আগে আমাদের বারান্দা থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম।

1000003496-01.jpeg

Sort:  
 2 years ago 

ফটোগ্রাফি করতে পারেন না বলে তো অনেক সুন্দর করে অনেকগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করলেন। আসলে পৃথিবীর সবকিছুই অনেক সুন্দর। এগুলোকে যদি আমরা আরেকটু সুন্দর করে কারো সামনে উপস্থাপন করতে পারি তাহলে দেখতে আরও অনেকটা সুন্দর লাগে। আজ আপনার প্রতিটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে রাজবাড়ীৱ সেই লাইটিংটি দেখে তো শরবত ভেবে খুব খেতে ইচ্ছে করছিল। প্রথমে ভেবেছিলাম এই গরমে আপনি ঠান্ডা লাল সরবতেৱ রেসিপি দিয়েছেন। বিশ্বাস করেন দেখে খুবই লোভ লাগছিল। যাইহোক আজ আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের মাঝে সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো সম্পুর্ন ভিন্ন রকম ছিলো। ভিন্ন রকম আয়োজন দেখতে ভীষণ ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগলো ডাল সহ পাতার ফটোগ্রাফি। সাদা এজন্য দেখতে ও বেশি আকর্ষণীয় লাগতেছে। মনে হচ্ছে এই প্রথমবারের মতো দেখলাম ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজে সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কে বলে আপু আপনি ফটোগ্রাফি ভালো পারেন না। চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই তো বোঝা যাচ্ছে বেশ ভালোই ফটোগ্রাফি পারেন আপনি। লাইটের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। তাছাড়া ও আনারসের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে দেখতে। অন্যান্য ফটোগ্রাফি গুলো আমার বেশ ভালো লেগেছে।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। লাইট,স্পাইডার লিলি ফুল, আনারস আর পাতার ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপু এত সুন্দর ফটোগ্রাফি করেও বলছেন ভালো ফটোগ্ৰাফি করতে পারেন না। আমার কাছে তো আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। তা বিশ্বাস করে আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে যে লাইট দেখতে পেলাম সত্যিই এটা দেখতে পানির মত লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে। এছাড়াও গোলাপসহ আনারসের ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার কিছু রেনডম ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। স্পাইডার লিলি ফুল এই প্রথম দেখলাম তবে এই ফুলের সৌন্দর্য দেখে সত্যি রিতিমতো মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া আমড়ার ফটোগ্রাফি দারুন ছিলো। ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার ফটোগ্রাফি করেন।সবগুলো ফটোগ্রাফি ই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার মতো আমার ও আনারস বানিয়ে খেতে খুব ভালো লাগে।পাতার ফটোগ্রাফিটা অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা । সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি তো দেখছি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আজকে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক ক্লিয়ার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। রাজবাড়ীর মাঠে যে কোন অনুষ্ঠান হলে যে মেলা বসে এটা আমি জানতাম না। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনি বেশ দারুন ফটোগ্রাফি করেছেন। আমার তো দেখে ভীষণ ভালো লাগলো। লাইটের ফটোগ্রাফি টা বিশ্ব চমৎকার ছিল ও আনারসের ফটোগ্রাফি টা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এতটা দারুন লাগতেছে, সামনাসামনি আজকেও আমি পিকচারের মাধ্যমে দেখতে পেলাম। গাছে থাকা আমড়ার ফটোগ্রাফি টা বেশ অসাধারণ লাগতেছে। পাতার ফটোগ্রাফি টা বেশ দুর্দান্তভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38