মাছের ডিম এবং চর্বির ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে মাছের ডিম এবং চর্বির ভুনা রেসিপি। ডিম এবং চর্বি এভাবে একসাথে ভুনা করলে বেশ ভালো লাগে খেতে। আর বড় মাছের চর্বি গুলো কিন্তু ভালোই লাগে খেতে। বিশেষ করে ভুনায় টমেটো এবং ধনিয়া পাতা ব্যাবহার করলে আরো সুস্বাদু লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240118-WA0012.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মাছের ডিম এবং চর্বি
  • পেঁয়াজ কুচি
  • কাচা মরিচ কুচি
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • টমেটো পেস্ট
  • রসুন বাটা
  • লবণ
  • ধনিয়া পাতা কুচি

IMG-20240118-WA0020.jpg

ধাপ - ১
  • প্রথমে আমি মাছের ডিম এবং চর্বি একটি প্লেটে নিয়ে নিয়েছি।

IMG-20240118-WA0007.jpg

ধাপ - ২
  • এরপর একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিয়েছি।

IMG-20240118-WA0008.jpg

ধাপ - ৩
  • তারপর সেখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবং পরিমাণমতো রসুন বাটা ও দিয়ে দিয়েছি।

IMG-20240118-WA0018.jpg

ধাপ - ৪
  • এরপর সবগুলো মসলা ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি।

IMG-20240118-WA0016.jpg

ধাপ - ৫
  • পরিমাণ মতো টমেটো পেস্ট সেখানে দিয়ে দিয়েছি। তারপর আবারো সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি।

IMG-20240118-WA0017.jpg

ধাপ - ৬
  • তারপর সেখানে দিয়ে দিয়েছি মাছের ডিম এবং চর্বি।

IMG-20240118-WA0015.jpg

ধাপ - ৭
  • এরপর আবারও সবকিছু নেড়ে চেড়ে নিয়েছি।

IMG-20240118-WA0013.jpg

ধাপ - ৮
  • তারপর সেখানে পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি।

IMG-20240118-WA0014.jpg

ধাপ - ৯
  • পানি একদম শুকিয়ে গেলে সেখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর মাছের ডিম চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

IMG-20240118-WA0009.jpg

এভাবেই তৈরি হয়ে গেলো আজকের রেসিপি

IMG-20240118-WA0011.jpg

IMG-20240118-WA0010.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

আসলে আপু এত চমৎকার রেসিপি উপস্থাপন করলে দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে । আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে মাছের ডিম ভাজি করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে । আপনার রেসিপি উপস্থাপন দারুন হয়েছে । আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

মাছের ডিম আর চর্বির ভুনা রেসিপিটি দেখতে অনেক সুন্দর লাগছে আপু। আপনি এই খাবারটিই অনেক পছন্দ করেন জেনে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে এ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মাছের ডিম এবং চর্বি ভুনা করার লোভনীয় একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি অনেকবার এই ধরনের রেসিপি তৈরি করে খেয়েছি খুবই ভালো লাগে খেতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দারুন একটা রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মাছের চর্বি ভুনা করে খেতে আসলেই অনেক ভালো লাগে। টমেটো এবং ধনিয়া পাতা ব্যবহার করার ফলে এটা খেতে আরও সুস্বাদু হয়েছে বলে আমার কাছে মনে হয়।

 2 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। টমেটো এবং ধনিয়া পাতা ব্যবহার করা রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে মাছের ডিম এবং চর্বি একসাথে ভুনা করলে খেতে খুবই স্বাদ লাগে ।আপনার এই রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে ।ধন্যবাদ আপনাকে লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য‌।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

দারুন একটি রেসিপি করলেন আপু আপনি। মাছের ডিম এবং চর্বি ভুনা রেসিপি দেখে আপু লোভ সামলানো যাচ্ছে না। রেসিপিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি খেতেও অনেক সুস্বাদু হবে। বেশ মজার করে তৈরি করলেন আপনি। ধাপ গুলো আমাদের সাথে শেয়ার করলেন ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর ও গঠন মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মাছের ডিম ও চর্বি খুব সুন্দরভাবে ভুনা করে রান্না করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এমনিতে এ জাতীয় রেসিপি গুলো খুবই সুস্বাদু হয়ে থাকে আর যদি একটু বিভিন্ন প্রকার মসলা জাতীয় উপাদান ভালোভাবে দিয়ে রান্না করা হয় খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি আপনার রেসিপিটা বেশ মজাদার ছিল আর এতটাই লোভনীয় যেন চোখ ফেরানো দায়।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ ।

 2 years ago 

আমি এভাবে কখনো ডিম ও চর্বি একসাথে ভুনা করে খাওয়া হয়নি। ডিম ভুনা দেখে বেশ ভালো লাগছে। এভাবে খেতে খুবই মজার হবে।

 2 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সম্ভব হলে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে খেতে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মাছের ডিম ও চর্বি ভুনা দারুন একটি লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। আমিও মাছের ডিম খেতে পছন্দ করি। রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজা হয়েছে। রেসিপি প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ আপু সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64598.53
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38